ঢাকা ০৫:৪৬ অপরাহ্ন, শুক্রবার, ০৯ অক্টোবর ২০২৬, ২৪ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
প্রতিটি ইউনিয়নে খেলার মাঠ গড়ে তোলার নির্দেশ প্রধানমন্ত্রীর বকশীগঞ্জে বিশ্ব দৃষ্টি দিবস উদযাপিত সরিষাবাড়ীতে দিনমজুর দম্পতির ৪টি ষাঁড় পুড়ে ছাই, সর্বস্বান্ত পরিবার নিষিদ্ধ ছাত্রলীগের ঝটিকা মিছিল ইসলামপুরে সিরাজগঞ্জে ৮৫২ মেধাবী শিক্ষার্থীকে বৃত্তি ও সম্মাননা দিল খাজা মোজাম্মেল হক (র.) ফাউন্ডেশন খেলাধুলায় জাতীয় গণ্ডি পেরিয়ে নারীরা আন্তর্জাতিক অঙ্গনে নেতৃত্ব দেবে : প্রতিমন্ত্রী ববি হাজ্জাজ এয়ারবাসের উড়োজাহাজ দ্রুত সরবরাহের আহ্বান বিমানমন্ত্রীর আন্তর্জাতিক শিশু শান্তি পুরস্কারের মনোনয়ন পেল জামালপুরের কাশফিয়া মাদারগঞ্জে ভিজিএফের চাল বেচাকেনার দায়ে ব্যবসায়ীকে জরিমানা, চাল জব্দ শারদীয় দুর্গাপূজা উপলক্ষে জামালপুরে প্রস্তুতি সভা অনুষ্ঠিত

বকশীগঞ্জে ট্রাক-মোটরসাইকেল মুখোমুখি সংঘর্ষ, নিহত ১

বকশীগঞ্জ : দুর্ঘটনায় নিহতের মরদেহ গাড়িতে তুলছেন ফায়ার সার্ভিসের কর্মীরা। ছবি : বাংলারচিঠিডটকম

জামালপুরের বকশীগঞ্জ উপজেলায় ট্রাক ও মোটরসাইকেলের মুখোমুখি সংঘর্ষে মোটরসাইকেল আরোহী মনিরুজ্জামান মিন্টু (৪৫) নিহত হয়েছেন। ৫ ফেরুয়ারি বুধবার সকাল ৮টার দিকে বকশীগঞ্জ-শেরপুর সড়কের মাস্টার বাড়ি এলাকায় এ দুর্ঘটনা ঘটে। নিহত মনিরুজ্জামান মিন্টু কুড়িগ্রাম জেলার রৌমারী উপজেলার মিয়ারচর গ্রামের মোতাহার হোসেনের ছেলে।

স্থানীয় সূত্র ও বকশীগঞ্জ হাইওয়ে পুলিশ জানায়, ৫ ফেব্রুয়ারি সকালে মনিরুজ্জামান মিন্টু নিজ বাড়ি থেকে মোটরসাইকেলে শেরপুর জেলা শহরে যাচ্ছিলেন। পথে বকশীগঞ্জ পৌরসভার মাস্টার বাড়ি বাজার এলাকায় পৌঁছলে বিপরীতমুখী একটি ট্রাকের সঙ্গে মুখোমুখি সংঘর্ষ হয়। এতে ঘটনাস্থলেই মনিরুজ্জামান মিন্টু মারা যান। খবর পেয়ে বকশীগঞ্জ ফায়ার সার্ভিসের কর্মীরা তার মরদেহ উদ্ধার করে বকশীগঞ্জ উপজেলা হাসপাতালে নিয়ে যান।

বকশীগঞ্জ হাইওয়ে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) ইস্তিয়াক আহমেদ এ প্রতিবেদককে বলেন, আইনি প্রক্রিয়া সেরে পরিবারের কাছে মরদেহ হস্তান্তর করা হয়েছে। ঘাতক চালক পালিয়ে গেছেন। তাকে আটক করা যায়নি।

জনপ্রিয় সংবাদ

প্রতিটি ইউনিয়নে খেলার মাঠ গড়ে তোলার নির্দেশ প্রধানমন্ত্রীর

বকশীগঞ্জে ট্রাক-মোটরসাইকেল মুখোমুখি সংঘর্ষ, নিহত ১

আপডেট সময় ০৭:২০:২৭ অপরাহ্ন, বুধবার, ৫ ফেব্রুয়ারী ২০২৫