ঢাকা ০১:১৯ পূর্বাহ্ন, সোমবার, ১৪ সেপ্টেম্বর ২০২৬, ২৯ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
বাংলাদেশে মাদক নির্মূলে খেলাধুলার বিকল্প নেই : বেসামরিক বিমান মন্ত্রী এম. রশিদুজ্জামান সাংবাদিক কল্যাণ ট্রাস্টের বরাদ্দ বৃদ্ধি করে ২৫ কোটি টাকা করা হবে : তথ্য ও সম্প্রচার প্রতিমন্ত্রী শেরপুর গারো পাহাড়ের হাতির অভয়ারণ্য ঘোষণায় সেমিনার অনুষ্ঠিত জামালপুরে ১৭৫ বছরের সাহিত্য-সাময়িকী নিয়ে আলোচনা, কবিতা পাঠ শেরপুর নার্সিং ইনস্টিটিউটের ইনচার্জের অপসারণের দাবিতে মানববন্ধন অনুষ্ঠিত ইসলামপুরে বজ্রপাতে পল্লী চিকিৎসকের মৃত্যু মরিয়মের মরদেহ উদ্ধার জামালপুর জেলা প্রশাসক গোল্ডকাপ ফুটবল টুর্নামেন্ট একটি সফল আয়োজন : কিছু পর্যালোচনা জামালপুরে ডেঙ্গু প্রতিরোধে পরিষ্কার-পরিচ্ছন্নতা অভিযান শুরু মাদারগঞ্জে বেশি দামে সার বিক্রি, এক ডিলারকে জরিমানা

জুলাই-আগস্টে গণহত্যার বিচার চায় গণঅধিকার পরিষদ

জামালপুর : গণঅধিকার পরিষদের বিক্ষোভ মিছিল। ছবি : বাংলারচিঠিডটকম

জুলাই-আগস্টে বৈষম্যবিরোধী ছাত্র-জনতার আন্দোলনের সময় গণহত্যার সঙ্গে জড়িতদের বিচারের দাবিতে জামালপুরে বিক্ষোভ মিছিল, সমাবেশ ও স্মারকলিপি পেশ করেছেন গণঅধিকার পরিষদের জামালপুর জেলা শাখার নেতৃবৃন্দ। ৫ ফেব্রুয়ারি বুধবার দুপুরে তার এ কর্মসূচির আয়োজন করেন।

কর্মসূচি উপলক্ষে ৫ ফেব্রুয়ারি দুপুরে জামালপুর জেলা শহরের দয়াময়ী মোড় থেকে একটি বিক্ষোভ মিছিল বের করে জেলা গণঅধিকার পরিষদ। মিছিলটি শহরের প্রধান সড়ক প্রদক্ষিণ করে ফৌজদারি মোড়ে গিয়ে শেষ হয়। পরে সেখানে সড়ক অবরোধ করে বিক্ষোভ সমাবেশ করেন তারা।

সমাবেশে বক্তব্য রাখন জামালপুর জেলা গণঅধিকার পরিষদের সভাপতি ইকবাল হোসেন, সহ-সভাপতি আইনজীবী মোশারফ হোসেন ও সাধারণ সম্পাদক জাকির হোসেন, কেন্দ্রীয় ছাত্র অধিকার পরিষদের যুগ্মসাধারণ সম্পাদক ফারুক আহমেদ প্রমুখ।

এ সময় বক্তারা বলেন, ছাত্র-জনতার বৈষম্যবিরোধী আন্দোলন দমাতে ও ক্ষমতা চিরস্থায়ী করার জন্য ফ্যাসিস্ট শেখ হাসিনা ও আওয়ামী লীগের দোসররা গণহত্যা শুরু করে। যা ৫ আগস্ট পর্যন্ত চলতে থাকে। ছাত্র-জনতার গণঅভ্যুত্থানে শেখ হাসিনা পালিয়ে গেলেও তার দোরসরা এখনও প্রকাশ্যে রয়েছেন। তাই তাদেরকে দ্রুত গ্রেপ্তার করে আইনের আওতায় এনে বিচারের দাবি জানান বক্তারা। সড়ক অবরোধ করে বিক্ষোভ সমাবেশ করায় সেখানে যানেটের সৃষ্টি হয়।

পরে গণঅধিকার পরিষদের জেলা শাখার নেতৃবৃন্দ জেলা প্রশাসক হাছিনা বেগম ও পুলিশ সুপার সৈয়দ রফিকুল ইসলামের কাছে স্মারকলিপি পেশ করেন।

বাংলাদেশে মাদক নির্মূলে খেলাধুলার বিকল্প নেই : বেসামরিক বিমান মন্ত্রী এম. রশিদুজ্জামান

জুলাই-আগস্টে গণহত্যার বিচার চায় গণঅধিকার পরিষদ

আপডেট সময় ০৭:৩৫:৪০ অপরাহ্ন, বুধবার, ৫ ফেব্রুয়ারী ২০২৫