ঢাকা ০৩:৫৩ পূর্বাহ্ন, রবিবার, ১৩ সেপ্টেম্বর ২০২৬, ২৮ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
জামালপুরে ডেঙ্গু প্রতিরোধে পরিষ্কার-পরিচ্ছন্নতা অভিযান শুরু মাদারগঞ্জে বেশি দামে সার বিক্রি, এক ডিলারকে জরিমানা মাদারগঞ্জে ডেঙ্গু প্রতিরোধ ও পরিচ্ছন্নতা অভিযান শুরু সারাদেশে ৩ মাসব্যাপী ডেঙ্গু প্রতিরোধ অভিযান শুরু ১২ সেপ্টেম্বর, উদ্বোধন করবেন প্রধানমন্ত্রী ভালো ও সৎ মানুষের রাজনীতিতে আসা প্রয়োজন : তথ্যমন্ত্রী সড়ক দুর্ঘটনা রোধে মাদারগঞ্জে ছাত্রদলের সচেতনতামূলক কর্মসূচি জামালপুরে প্রয়াত বেগম খালেদা জিয়ার কারামুক্তি দিবস পালিত ইসলামপুরে বিদ্যুৎস্পৃষ্টে অটোরিকশা চালকের মৃত্যু বিয়ের প্রলোভনে ধর্ষণের দায়ে এক যুবকের যাবজ্জীবন কারাদণ্ড অপপ্রচারের প্রতিবাদে ভুক্তভোগীর সংবাদ সম্মেলন

ইসলামপুরে ছিনতাই হওয়া টাকাসহ বাস চালক আটক

ইসলামপুর : গ্রেপ্তার বাসচালক শাহ আলম ও সুপারভাইজার অবিকুল। ছবি : বাংলারচিঠিডটকম

জামালপুরের ইসলামপুর উপজেলায় ছিনতাই হওয়া অবসরপ্রাপ্ত সেনা সদস্যের ডিপিএসের টাকাসহ ছিনতাইকারী বাসচালক ও সুপারভাইজারকে আটক করেছে ইসলামপুর থানা পুলিশ। ৪ ফেব্রুয়ারি মঙ্গলবার দিবাগত রাতে এ অভিযান চালায় পুলিশ।

জানা গেছে, ২৯ জানুয়ারি বুধবার সকালে ময়মনসিংহ বাইপাস এলাকা থেকে নিজ এলাকা দেওয়ানগঞ্জ যাওয়ার উদ্দেশ্যে বাসে উঠেন অবসরপ্রাপ্ত সেনা সদস্য মো. বজলুর রশিদ (৫৫)। তার সাথে ডিপিএসের আট লাখ টাকাও ছিল। বাসটি ইসলামপুর পৌছুলে সকল যাত্রী নেমে গেলে ওই সেনা সদস্য একাই রয়ে যান। এ সুযোগে বাসের চালক ও অন্যান্য বাস শ্রমিকেরা তার ব্যাগ চেক করে জোর করে আট লাখ টাকা ছিনিয়ে নেয়। এ ঘটনায় অবসরপ্রাপ্ত সেনাসদস্য মো. বজলুর রশিদ ইসলামপুর থানায় ছিনতাইয়ের অভিযোগে মামলা করেন।

ইসলামপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সাইফুল্লাহ সাইফ এ প্রতিবেদককে বলেন, নিয়ন্ত্রিত সিসি ক্যামেরা পর্যবেক্ষণ করে বাসটিকে শনাক্ত করে অভিযান চালিয়ে বাসটির চালক শাহ আলম (২৫) এবং সুপারভাইজার অবিকুলকে (৪২) গ্রেপ্তার করা হয়েছে। এ সময় তাদের কাছ থেকে এক লাখ টাকা উদ্ধার করা হয়। তারা ছিনতাইয়ের ঘটনায় জড়িত থাকার বিষয়টি স্বীকার করেছেন। তাদেরকে আদালতের মাধ্যমে জেলা কারাগারে পাঠানো হয়েছে। বাসটি এবং বাকি টাকা উদ্ধারের জন্য অভিযান অব্যাহত রয়েছে।

জামালপুরে ডেঙ্গু প্রতিরোধে পরিষ্কার-পরিচ্ছন্নতা অভিযান শুরু

ইসলামপুরে ছিনতাই হওয়া টাকাসহ বাস চালক আটক

আপডেট সময় ০৭:৪৯:৫১ অপরাহ্ন, বুধবার, ৫ ফেব্রুয়ারী ২০২৫