ঢাকা ০৭:৩৮ অপরাহ্ন, শনিবার, ২৯ অগাস্ট ২০২৬, ১৪ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
দেশকে স্বনির্ভর করা বর্তমান সরকারের অঙ্গীকার : পানিসম্পদ মন্ত্রী মিথ্যা তথ্য প্রচারের প্রতিবাদ জানালেন মেহেদী নতুন ভোট কেন্দ্র চায় ইসলামপুরের টেংরাকুড়াবাসী মাদারগঞ্জে ভাঙারি ব্যবসায়ী ফকির আলীর মরদেহ উদ্ধার বকশীগঞ্জে অবৈধভাবে ৭২ বস্তা সার মজুদ, ব্যবসায়ীকে জরিমানা রাষ্ট্রীয় দায়িত্ব পালনে সম্পূর্ণ দলনিরপেক্ষভাবে কাজ করব : রাষ্ট্রপতি নির্বাচন কমিশনের ভাবমূর্তি ও জনআস্থা সমুন্নত রাখার আহ্বান রাষ্ট্রপতির শিক্ষা ও প্রশিক্ষণে গড়ে উঠুক আগামীর বাংলাদেশ : শিক্ষামন্ত্রী মাদারগঞ্জে সেচ পাম্পে বিদ্যুৎ সংযোগ দিতে গিয়ে কৃষকের মৃত্যু মহানবী (সা.) এর আদর্শে শান্তি-সম্প্রীতির সমাজ গড়ার আহ্বান এলজিআরডি মন্ত্রীর

সরিষাবাড়ীতে বিএনপির সম্মেলন উপলক্ষে জেলা বিএনপির সভাপতির নেতৃত্বে মিছিল

সরিষাবাড়ী : জামালপুর জেলা বিএনপির সভাপতি ফরিদুল কবির তালুকদার শামীমের নেতৃত্বে মিছিল। ছবি: বাংলারচিঠিডটকম

জামালপুরের সরিষাবাড়ীতে উপজেলা বিএনপির দ্বি-বার্ষিক সম্মেলন অনুষ্ঠিত হবে আগামী ১২ ফেব্রুয়ারি। এ উপলক্ষে বিভিন্ন ইউনিয়ন-ওয়ার্ড বিএনপিসহ অঙ্গ-সহযোগী সংগঠনগুলোর সম্মেলন সমাপ্ত হয়েছে।

এদিকে ৪ ফেব্রুয়ারি মঙ্গলবার বিকেলে আরামনগর বাজার এলাকায় সম্মেলন প্রস্তুতি উপলক্ষে মিছিল বের হয়। জেলা বিএনপির সভাপতি ও উপজেলা বিএনপির সদস্য সচিব ফরিদুল কবির তালুকদার শামীম মিছিলের নেতৃত্ব দেন।

এর আগে ৩ ফেব্রুয়ারি সোমবার দুপুরে ফরিদুল কবির তালুকদার শামীম সম্মেলনস্থল রেলওয়ে স্টেশন মাঠ পরিদর্শন করেন। পরে সরিষাবাড়ী প্রেসক্লাব হলরুমে দলীয় নেতাকর্মীদের নিয়ে মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়।

ফরিদুল কবির তালুকদার শামীম বলেন, সম্মেলন উপলক্ষে বিএনপি নেতাকর্মীসহ এলাকায় সাজ সাজ রব বিরাজ করছে। আগামীদিনে জাতীয়তাবাদী শক্তির বিজয় সুনিশ্চিত এবং ফ্যাসিবাদ ঠেকাতে এই সম্মেলন গুরুত্বপূর্ণ। তিনি সম্মেলন সফল করতে সর্বস্তরের নেতাকর্মীদের আহ্বান জানান।

জনপ্রিয় সংবাদ

দেশকে স্বনির্ভর করা বর্তমান সরকারের অঙ্গীকার : পানিসম্পদ মন্ত্রী

সরিষাবাড়ীতে বিএনপির সম্মেলন উপলক্ষে জেলা বিএনপির সভাপতির নেতৃত্বে মিছিল

আপডেট সময় ০৮:৪৩:৪১ অপরাহ্ন, মঙ্গলবার, ৪ ফেব্রুয়ারী ২০২৫