ঢাকা ০৪:৩৯ অপরাহ্ন, বুধবার, ২৮ অক্টোবর ২০২৬, ১৩ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
গণতান্ত্রিক মূল্যবোধের প্রতি প্রধানমন্ত্রী তারেক রহমানের অঙ্গীকারের প্রশংসা করলেন তাকাইচি ঘূর্ণিঝড় ‘অর্ণব’ মোকাবিলায় ভারতে লোকজনকে সরিয়ে নেওয়া হচ্ছে বাংলাদেশে স্বাস্থ্য খাতে সহযোগিতা বাড়াতে সাসাকাওয়া ফাউন্ডেশনকে ডা. জুবাইদা রহমানের আহ্বান সাংবাদিক আবুল কাশেমের বাসায় চুরি, নগদ টাকা ও স্বর্ণালংকার লুট! যুক্তরাষ্ট্রের মধ্যবর্তী নির্বাচন: ৪৭০ আসন ও ১২ বিলিয়ন ডলারের লড়াই কেন্দুয়া ইউনিয়ন পরিষদ পরিদর্শন করলেন জেলা প্রশাসক জরায়ু কেটে ফেলার অভিযোগ, এম এ রশীদ হাসপাতালের দুই ডাক্তারের বিরুদ্ধে মামলা দায়ের শেরপুরে এবার ধুম কাছিম উদ্ধার ও অবমুক্ত জাপান-বাংলাদেশ বন্ধুত্ব হবে অর্থনৈতিক সমৃদ্ধির চালিকাশক্তি : প্রধানমন্ত্রী জামালপুরে সিডসের শিখন বিনিময় সফরে এসে সন্তুষ্ট কারিতাস দল

জামালপুরে অনূর্ধ্ব-১৮ বালক-বালিকা যুব কাবাডি খেলা অনুষ্ঠিত

জামালপুর : ইসলামপুর ও জামালপুর সদর উপজেলা বালিকা দলের কাডাবি খেলা। ছবি : বাংলারচিঠিডটকম

“নতুন বাংলাদেশ গড়ার লক্ষ্যে তারুণ্যের উৎসব” উদযাপন উপলক্ষে জামালপুরে অনূর্ধ্ব-১৮ বালক ও বালিকা যুব কাবাডি প্রতিযোগিতা শুরু হয়েছে। ৩ ফেব্রুয়ারি সোমবার দুপুরে জামালপুর শহরের শহীদ জিয়াউর রহমান ডিগ্রি কলেজ মাঠে এ প্রতিযোগিতার আয়োজন করা হয়।

উদ্বোধনী কাবাডি খেলায় অংশ নেয় জামালপুর সদর উপজেলা বনাম ইসলামপুর উপজেলা বালিকা দল। অপরদিকে হ্যান্ডবল প্রীতি ম্যাচে বালক ও বালিকা দলের খেলায় অংশ নেয় জামালপুর ক্রীড়া সংস্থা বনাম জামালপুর ক্রীড়া অফিস। বালিকাদের কাবাডি খেলায় ইসলামপুর উপজেলাকে পরাজিত করে জামালপুর সদর উপজেলা চ্যাম্পিয়ন হয়। অপরদিকে হ্যান্ডবল বালক জামালপুর ক্রীড়া অফিসকে পরাজিত করে জামালপুর ক্রীড়া সংস্থা চ্যাম্পিয়ন হয়।

জামালপুর জেলা ক্রীড়া কর্মকর্তা আফরিন আক্তার মনির সভাপতিত্বে উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্য রাখেন ও অনূর্ধ্ব-১৮ বালক ও বালিকা যুব কাবাডি প্রতিযোগিতার শুভ উদ্বোধন করেন জামালপুরের জেলা প্রশাসক হাছিনা বেগম।

জামালপুর : স্মারক বেলুন উড়িয়ে অনূর্ধ্ব-১৮ বালক ও বালিকা যুব কাবাডি প্রতিযোগিতার উদ্বোধন করেন জেলা প্রশাসক হাছিনা বেগম। ছবি : বাংলারচিঠিডটকম

জেলা প্রশাসক হাছিনা বেগম বলেন, কাবাডি খেলা গ্রামীণ সংস্কৃতির একটি খেলা। কাবাডি খেলা দীর্ঘদিনের ঐতিহ্যবাহী একটি খেলা। পূর্বপুরুষ থেকে শুরু করে, বর্তমান প্রজন্ম এই খেলার সাথে সম্পৃক্ত আছে। এই খেলাটি গ্রামীণ পর্যায়ে জনগণ স্বত:স্ফূর্তভাবে অংশ নিয়ে থাকে। জামালপুরের ছেলে-মেয়েরা খেলার ক্ষেত্রে তাদের কৃতিত্বে অসাধারণ। সারাদেশের মানুষ তাদেরকে চিনে। খেলার জগতে জামালপুর বিখ্যাত। জামালপুর জেলায় এই খেলাটি অব্যহত থাকুক। সবাই যেন সক্রিয়ভাবে এই খেলায় অংশ নেয় এটা আমরা চাই।

তিনি আরও বলেন, বিশেষ করে আমাদের লক্ষ্য হল যুব সমাজ যাতে মাদক থেকে শুরু করে যেকোনো অপরাধমূলক কর্মকান্ড থেকে মুক্ত থাকে। খেলাধুলার মাধ্যমে সুস্থ থাকবে, শারীরিক ও মানসিক বিকাশ গড়বে এই চেতনা ধারণ করে একটি ঐক্যবদ্ধ জাতীয় চেতনা তৈরি করাই হল আমাদের মূল লক্ষ্য।

উদ্বোধনী অনুষ্ঠানে বিশেষ অতিথির বক্তব্য রাখেন জামালপুরের পুলিশ সুপার সৈয়দ রফিকুল ইসলাম পিপিএম-সেবা, শহীদ জিয়াউর রহমান ডিগ্রি কলেজের ভারপ্রাপ্ত অধ্যক্ষ মোহাম্মদ মোহসীন আলী, বাংলাদেশ ক্রিকেট বোর্ডের সাবেক পরিচালক অধ্যাপক আব্দুল্লাহ আল ফুয়াদ রেদুয়ান প্রমুখ।

জনপ্রিয় সংবাদ

গণতান্ত্রিক মূল্যবোধের প্রতি প্রধানমন্ত্রী তারেক রহমানের অঙ্গীকারের প্রশংসা করলেন তাকাইচি

জামালপুরে অনূর্ধ্ব-১৮ বালক-বালিকা যুব কাবাডি খেলা অনুষ্ঠিত

আপডেট সময় ১০:৩২:৩৯ অপরাহ্ন, সোমবার, ৩ ফেব্রুয়ারী ২০২৫