ঢাকা ১২:৩৯ অপরাহ্ন, মঙ্গলবার, ১৪ জুলাই ২০২৬, ৩০ আষাঢ় ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
সেনাবাহিনীর প্রতি জনগণের আস্থা গভীর : প্রধানমন্ত্রী এইচএসসির পদার্থবিজ্ঞান প্রশ্নে ত্রুটি থাকলে পরীক্ষার্থীদের পূর্ণ নম্বর দেওয়া হবে: আন্তঃশিক্ষা বোর্ড মাদারগঞ্জে ডোবায় ডুবে বৃদ্ধের মৃত্যু মা ও শিশু স্বাস্থ্যসেবায় বিভাগীয় পর্যায়ে শ্রেষ্ঠ হলেন নকলার রাজিব নদী ভাঙনে ক্ষতিগ্রস্ত পরিবারের মাঝে ৩৫ বিজিবির ত্রাণ বিতরণ জলাবদ্ধতায় চরম দুর্ভোগে দেওয়ানগঞ্জ পৌরবাসী শেরপুরে পূবালী ব্যাংকের ‘ক্যাশলেস বাংলাদেশ’ শীর্ষক সচেতনতামূলক সভা অনুষ্ঠিত বিচারক দম্পতির বাসায় চুরি, উদ্ধার হয়নি ১৯ লাখ টাকার মালামাল ঢামেক হাসপাতালকে মানবিক নেতৃত্বের নতুন প্রতিষ্ঠান হিসেবে গড়ার আহ্বান ডা. জুবাইদা রহমানের দেশের ইতিহাসে সর্বোচ্চ পরিমাণের খাদ্যশস্যের মজুত রয়েছে : খাদ্য প্রতিমন্ত্রী

কেক কেটে বাংলারচিঠিডটকম এর নবমবর্ষপূর্তি উদযাপন

জামালপুর : বাংলারচিঠিডটকম এর নবমবর্ষপূর্তির কেক কাটা অনুষ্ঠানে বক্তব্য রাখেন সম্পাদক জাহাঙ্গীর সেলিম। ছবি : বাংলারচিঠিডটকম

জামালপুর জেলা শহর থেকে প্রকাশিত এবং ময়মনসিংহ বিভাগের জনপ্রিয় অনলাইন সংবাদপত্র বাংলারচিঠিডটকম প্রতিষ্ঠার নবমবর্ষপূর্তি উপলক্ষে ২ ফেব্রুয়ারি রবিবার রাতে জামালপুর শহরের মেডিকেল রোডে রহিমা প্লাজায় বাংলারচিঠিডটকম কার্যালয়ে কেক কেটে প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপন করা হয়।

বাংলারচিঠিডটকম এর সম্পাদক জাহাঙ্গীর সেলিম অন্যান্য অতিথি সহকর্মী সাংবাদিকদের সাথে নিয়ে বাংলারচিঠিডটকম এর নবম প্রতিষ্ঠাবার্ষিকীর কেক কাটেন। এ সময় সম্পাদক জাহাঙ্গীর সেলিম বাংলারচিঠিডটকম এর প্রকাশনা অব্যাহত রাখতে সবার প্রতি আন্তরিক কৃতজ্ঞতা ও শুভেচ্ছা জানিয়ে বলেন, জামালপুর জেলার প্রথম সরকার নিবন্ধিত অনলাইন নিউজ পোর্টাল বাংলারচিঠিডটকমের নয়বছর পূর্ণ হয়ে দশ বছরে পদার্পণ করল। এই অনলাইন নিউজপোর্টালের সাথে যুক্ত সাংবাদিকদের সার্বক্ষণিক সহযোগিতায় পত্রিকাটি ময়মনসিংহ বিভাগে বহুল প্রচারিত একটি পত্রিকা হিসাবে স্থান করে নিয়েছে। এছাড়াও আমেরিকা, লন্ডন, ভারতসহ বিশ্বের বিভিন্ন দেশে বাঙালি কমিউনিটিতেও বাংলারচিঠিডটকম সমাদৃত হচ্ছে। সামনের দিনগুলোতেও সকলের সহযোগিতা কামনা এবং সবার প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করেন তিনি।

জামালপুর : বাংলারচিঠিডটকম এর নবমবর্ষপূর্তির কেক কাটেন সম্পাদক জাহাঙ্গীর সেলিম। ছবি : বাংলারচিঠিডটকম

কেককাটা অনুষ্ঠানে বাংলারচিঠিডটকম সম্পাদক জাহাঙ্গীর সেলিম, উন্নয়ন সংঘের প্রকল্প ব্যবস্থাপক লিটন চন্দ্র সরকার, বাংলারচিঠিডটকম এর নির্বাহী সম্পাদক মোস্তফা মনজু, সহ-সম্পাদক সানোয়ারুল ইসলাম সান, হোটেল গ্রান্ড সাফির এর ব্যবস্থাপক মো. তোফাজ্জল হোসেন, সাপ্তাহিক বিশাল পৃথিবীর সম্পাদক ও প্রকাশক আনিসুর রহমান লুলু, বাংলারচিঠিডটকম এর নিজস্ব প্রতিবেদক মাহমুদুল হাসান মুক্তা, নিজস্ব প্রতিবেদক আসমাউল আসিফ, নিজস্ব প্রতিবেদক মো. আলমগীর, নিজস্ব প্রতিবেদক আরজু  আহমেদ, মাদারগঞ্জ সংবাদদাতা মো. খাদেমুল ইসলাম প্রমুখ উপস্থিত ছিলেন।

এদিকে এক শুভেচ্ছা বার্তায় বাংলারচিঠিডটকম এর প্রকাশক মোহাম্মদ মাইনুল ইসলাম মুনু বলেন, দেশ-বিদেশের অগণিত পাঠকের অকৃত্রিম ভালোবাসা ও সহযোগিতায় জনপ্রিয় অনলাইন সংবাদপত্র বাংলারচিঠি ডটকম এর প্রকাশনা অব্যাহত রয়েছে। ২ ফেব্রুয়ারি নয় বছর পূর্ণ করে এই অনলাইন পত্রিকাটি দশম বর্ষে পদার্পণ করেছে। বর্ষপূর্তির এই শুভক্ষণে সবার প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করছি। সবার আন্তরিক সহযোগিতায় আগামীতেও সুপ্রিয় পাঠকদের অনুপ্রেরণায় বাংলারচিঠিডটকম এর প্রকাশনা কার্যক্রম আর গতিশীল হবে বলে প্রত্যাশা করি।

প্রতিষ্ঠাবার্ষিকীর এই শুভক্ষণে বাংলারচিঠি ডটকম এর সম্পাদক, বার্তা সম্পাদক এবং জামালপুর-শেরপুর জেলা, উপজেলা প্রতিনিধি, জামালপুর জেলা থেকে প্রকাশিত সকল সংবাদপত্রের সম্পাদক, প্রকাশক, সাংবাদিক, জেলায় কর্মরত বিভিন্ন সংবাদপত্র, টিভি চ্যানেল ও অনলাইন সংবাদপত্রের সকল সাংবাদিক, লেখক, পাঠক, শুভানুধ্যায়ীসহ সংশ্লিষ্ট সকলকে আন্তরিক শুভেচ্ছা ও অভিনন্দন জানিয়েছেন প্রকাশক মোহাম্মদ মাইনুল ইসলাম মুনু।

জনপ্রিয় সংবাদ

সেনাবাহিনীর প্রতি জনগণের আস্থা গভীর : প্রধানমন্ত্রী

কেক কেটে বাংলারচিঠিডটকম এর নবমবর্ষপূর্তি উদযাপন

আপডেট সময় ১১:০৩:২০ অপরাহ্ন, রবিবার, ২ ফেব্রুয়ারী ২০২৫