ঢাকা ০৯:১৬ অপরাহ্ন, বুধবার, ০৭ অক্টোবর ২০২৬, ২২ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
সরকারি জমি দখল করে স্থাপনা নির্মাণ : এক ব্যক্তিকে কারাদণ্ড শিক্ষকতাকে মেধাবীদের পছন্দের প্রথম পেশা করতে কাজ করছে সরকার : প্রধানমন্ত্রী গণমাধ্যমের স্বাধীনতা নিশ্চিত করতে সরকার বদ্ধপরিকর : তথ্যমন্ত্রী চরযথার্থপুর দাখিল মাদরাসার দপ্তরীকে মারধরের প্রতিবাদে মানববন্ধন নকলায় বিশ্ব শিক্ষক দিবস পালিত মাদারগঞ্জে আগুনে পুড়ল ৪ গরু, দগ্ধ আরও দুটি প্রধানমন্ত্রীর সঙ্গে ব্রিটিশ হাইকমিশনারের সাক্ষাৎ ওয়েজবোর্ড বাস্তবায়নে উদ্যোগ নেবে সরকার : তথ্য প্রতিমন্ত্রী লটারির মাধ্যমে সাব-রেজিস্ট্রার বদলি ৬ অক্টোবর সরিষাবাড়ী উপজেলা বিএনপির সভাপতি আজিম উদ্দিনের স্মরণসভা অনুষ্ঠিত

দিগপাইতে ট্রাক-সিএনজিচালিত অটোরিকশা সংঘর্ষ, নিহত ৫

জামালপুর : ভেঙে চুরমার হয়ে যায় একটি সিএনজিচালিত অটোরিকশা। ছবি : বাংলারচিঠিডটকম

জামালপুর-টাঙ্গাইল আঞ্চলিক মহাসড়কের দিগপাইত এলাকায় ট্রাক-সিএনজিচালিত অটোরিকশার সংঘর্ষে পাঁচজন নিহত এবং একজন গুরুতর আহত হয়েছেন। ৩০ জানুয়ারি বৃহস্পতিবার সন্ধ্যা ৭টার দিকে জামালপুর সদর উপজেলার দিগপাইত এলাকায় এই মর্মান্তিক দুর্ঘটনা ঘটে।

দুর্ঘটনায় নিহতরা হলেন- সিএনজিঅটোরিকশা চালক আব্দুর রাজ্জাক, যাত্রী এনাম ফকির, আরিফুল ইসলাম, আব্দুল করিম আলাল ও আলম মিয়া মিলিটারি। এছাড়া গুরুতর আহত আমজাদ ফকিরকে জামালপুর জেনারেল হাসপাতালে ভর্তি করা হয়েছে। আহত ও নিহতদের বিস্তারিত পরিচয় জানা যায়নি।

জামালপুর : উদ্ধার কাজে অংশ নেন ফায়ার সার্ভিসের কর্মীরা। ছবি : বাংলারচিঠিডটকম

প্রত্যক্ষদর্শীরা জানান, ৩০ জানুয়ারি সন্ধ্যা ৭টার দিকে দিগপাইত এলাকায় টাঙ্গাইল জেলার মধুপুর থেকে ছেড়ে আসা একটি সিএনজিচালিত অটোরিকশার সাথে ঢাকাগামী একটি ট্রাকের মুখোমুখি সংঘর্ষ হয়। এতে ঘটনাস্থলেই মারা যান সিএনজি চালকসহ চারজন। পরে স্থানীয়রা উদ্ধার করে বাকি দু’জনকে হাসপাতালে পাঠালে সেখানে একজন মারা যান। ঘটনার পরপরই ঘাতক ট্রাকটি নিয়ে পালিয়ে যায় চালক।

খবর পেয়ে জামালপুর থেকে ফায়ার সার্ভিসের কর্মীরা ঘটনাস্থলে পৌঁছে সেখানে উদ্ধার কাজে অংশ নেন।

জামালপুর সদরের নারায়ণপুর পুলিশ তদন্ত কেন্দ্রের ইনচার্জ মো. লুৎফর রহমান এ প্রতিবেদককে বলেন, নিহত ও আহতদের উদ্ধার করে জামালপুর জেনারেল হাসপাতালে পাঠানো হয়েছে। ঘটনা তদন্তে কাজ করছে পুলিশ।

জনপ্রিয় সংবাদ

সরকারি জমি দখল করে স্থাপনা নির্মাণ : এক ব্যক্তিকে কারাদণ্ড

দিগপাইতে ট্রাক-সিএনজিচালিত অটোরিকশা সংঘর্ষ, নিহত ৫

আপডেট সময় ০৯:৪৬:৩৩ অপরাহ্ন, বৃহস্পতিবার, ৩০ জানুয়ারী ২০২৫