ঢাকা ০৮:৩৮ পূর্বাহ্ন, শনিবার, ০৫ সেপ্টেম্বর ২০২৬, ২১ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
জামালপুরে তারেক রহমানের কারামুক্তি দিবস পালিত মানিক সওদাগর বললেন ‘ওটা ছিল ‘স্লিপ অব টাং’ জামালপুরে হচ্ছে মানসিক স্বাস্থ্য বিষয়ক প্রশিক্ষণ শিক্ষার্থীদের মেধা বিকাশে সরকার সর্বোচ্চ পৃষ্ঠপোষকতা দেবে : উপদেষ্টা মাহ্দী আমিন গণমাধ্যমের স্বাধীনতায় সরকার হস্তক্ষেপ করে না : তথ্য প্রতিমন্ত্রী ধূমকেতু রাষ্ট্রদ্রোহ মামলা : একটি ঐতিহাসিক বয়ান দেওয়ানগঞ্জে ভারতীয় মদসহ মাদক কারবারি গ্রেপ্তার বাংলাদেশকে ব্যর্থ রাষ্ট্রে পরিণত করার চক্রান্ত চলছে : সংসদ সদস্য মোস্তাফিজুর রহমান বাবুল মাদারগঞ্জে ১০৭৫ মিটার নিষিদ্ধ জাল পুড়িয়ে ধ্বংস জামালপুর সরকারি বালিকা উচ্চ বিদ্যালয় চ্যাম্পিয়ন

সেপ্টেম্বরে বাজারে আসছে ক্যান্সারের টিকা

মরণব্যাধি ক্যান্সারের চিকিৎসায় খুব শিগগিরই বাজারে আসছে ভ্যাকসিন। রাশিয়ার গবেষকদের নিরন্তর প্রচেষ্টার ফসল এই ক্যান্সারের টিকা। আগামী সেপ্টেম্বর থেকে এই টিকার ব্যবহার শুরু হতে পারে বলে জানিয়েছেন রুশ গবেষকরা।

রুশ বার্তা সংস্থা ‘তাস’ এ খবর জানায়।

রাশিয়ার গামালেয়া রিসার্চ ইনস্টিটিউটের পরিচালক আলেক্সজান্ডার গিন্টসবার্গ জানিয়েছেন, সেপ্টেম্বরে মিলতে পারে সংস্থাটির তৈরি ক্যান্সারের টিকা। রুশ বার্তা সংস্থা নভোস্তিকে দেয়া এক সাক্ষাৎকারে তিনি এ তথ্য জানান।

গিন্টসবার্গ বলেছেন, ‘চিকিৎসাক্ষেত্রে এই টিকার ব্যবহার সংক্রান্ত অনুমোদনের জন্য আমরা ইতোমধ্যে স্বাস্থ্য মন্ত্রণালয়ে আবেদন করেছি। আগামী আগস্টের শেষ নাগাদ সম্ভবত অনুমোদন দেয়া হতে পারে বলে আমরা আভাস পেয়েছি। মন্ত্রণালয় অনুমোদন দিলে আগামী সেপ্টেম্বরে এই টিকার ব্যবহার শুরু সম্ভব হবে।’

তিনি আরো বলেছেন, যাদের ইতোমধ্যে ক্যান্সার ধরা পড়েছে তাদেরকে এই টিকা দেয়া যাবে। টিকার মূল ওষুধ মানবদেহে প্রবেশের পর সেটি অল্প সময়ের মধ্যেই রোগ প্রতিরোধ ব্যবস্থাকে বিশেষভাবে প্রশিক্ষিত করে তোলে। এই প্রশিক্ষিত প্রতিরোধী শক্তিই ক্ষতিকর ক্যান্সারের কোষগুলোকে প্রথমে শনাক্ত এবং পরে ধ্বংস করে দেয়।

তিনি আরো জানিয়েছেন, চলতি বছর আরো কয়েকটি ক্যান্সারের ওষুধ এবং টিকা বাজারে আসার সম্ভাবনা রয়েছে। কারণ, রাশিয়ার অনেক সরকারি-বেসরকারি কোম্পানি এখন এ সংক্রান্ত গবেষণার দিকে ঝুঁকছে।

ভ্যাকসিনটি সম্পর্কে গামালেয়া রিসার্চ ইনস্টিটিউটের পরিচালক এর আগে বার্তা সংস্থা ‘তাস’কে বলেছিলেন, পরীক্ষামূলক ব্যবহারে দেখা গেছে, এই ভ্যাকসিন টিউমারের বিকাশ এবং সম্ভাব্য মেটাস্টেট গুলোকে দমন করে রাখে, ছড়াতে দেয়না।

জামালপুরে তারেক রহমানের কারামুক্তি দিবস পালিত

সেপ্টেম্বরে বাজারে আসছে ক্যান্সারের টিকা

আপডেট সময় ০৮:৫৭:১২ অপরাহ্ন, বুধবার, ২৯ জানুয়ারী ২০২৫