ঢাকা ০১:৫৪ পূর্বাহ্ন, রবিবার, ২৮ জুন ২০২৬, ১৩ আষাঢ় ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
মাদকবিরোধী প্রীতি ফুটবল ম্যাচে ক্রীড়া সংস্থা একাদশের বিজয় মাদারগঞ্জে ইউপি চেয়ারম্যান পদে নির্বাচন করতে আগ্রহী মুক্তা চৌধুরী, আলোচনা সভা অনুষ্ঠিত এপেক্স ক্লাব অব শেরপুরের ৩য় পালাবদল অনুষ্ঠিত বকশীগঞ্জের গারো পাহাড় থেকে এক ব্যক্তির মরদেহ উদ্ধার জামালপুরে আর্থিক পরিষেবা প্রদানকারী প্রতিষ্ঠানের কর্মীদের প্রশিক্ষক প্রশিক্ষণ জামালপুরে পঞ্চগ্রাম ঈদগাহ মাঠে বৃক্ষরোপণ কর্মসূচি বাহাদুরাবাদ-বালাসি রুটে দ্বিতীয় যমুনা সেতু নির্মাণের দাবিতে দেওয়ানগঞ্জে মানববন্ধন দেশকে নিয়ে স্বপ্নযাত্রার পথে মাদকের প্রতিবন্ধকতা ঐক্যবদ্ধভাবে মোকাবেলা করতে হবে : ওয়ারেছ আলী মামুন সরিষাবাড়ীতে শাপলা ফুল তুলতে গিয়ে বিলের পানিতে ডুবে শিশুর মৃত্যু জামালপুরে উন্নয়ন সংঘ সিডস প্রকল্পের উদ্যোগে বাল্যবিয়ে বন্ধে মানববন্ধন অনুষ্ঠিত

ফ্যাসিস্টের পরাজয় হয়েছে, কিন্তু ফ্যাসিবাদের পরাজয় হয়নি : আব্দুল কাইয়ুম

জামালপুর : ইসলামী আন্দোলন বাংলাদেশ জামালপুর জেলা শাখার দ্বি-বার্ষিক সম্মেলনে বক্তব্য রাখেন ইসলামী আন্দোলন বাংলাদেশের সহকারী মহাসচিব মাওলানা আহমদ আব্দুল কাইয়ুম। ছবি: বাংলারচিঠিডটকম

ইসলামী আন্দোলন বাংলাদেশের সহকারী মহাসচিব মাওলানা আহমদ আব্দুল কাইয়ুম বলেছেন, আপনারা সবাই অবগত আছেন বিগত সরকার ১৫ বছর আমাদের ঘাড়ে চেপে বসেছিল একটি জগদ্দল পাথর হয়ে। বৈষম্যবিরোধী ছাত্র জনতার আন্দোলনের মাধ্যমে সেই ফ্যাসিবাদ এইদেশ থেকে পলায়ন করতে বাধ্য হয়েছে। ফ্যাসিস্টের পরাজয় হয়েছে কিন্তু ফ্যাসিবাদের পরাজয় এখনও হয়নি। এখনও রাষ্ট্রের রন্ধ্রে রন্ধ্রে ফ্যাসিবাদ বসে আছে। আমরা রাষ্ট্রের একটা পূর্ণাঙ্গ সংস্কার করার পর জাতীয় নির্বাচন করার দাবি করছি।

২৯ জানুয়ারি বুধবার দুপুরে জামালপুর শহরের মডেল মসজিদ অডিটরিয়ামে ইসলামী আন্দোলন বাংলাদেশ জামালপুর জেলা শাখার দ্বি-বার্ষিক সম্মেলনে প্রধান অতিথি সহকারী মহাসচিব মাওলানা আহমদ আব্দুল কাইয়ুম এসব কথা বলেন।

তিনি আরও বলেন, ইসলামী আন্দোলন বাংলাদেশ মনে করে রাষ্ট্র সংস্কার করা ব্যতিত যদি নির্বাচন দেওয়া হয়, যেন তেন নির্বাচনের মাধ্যমে ফ্যাসিবাদ পুনরায় মাথা চারা দিয়ে উঠতে পারে। এই জন্যই ইসলামী আন্দোলন বাংলাদেশ রাষ্ট্রের পূর্ণাঙ্গ সংস্কার কাজ শেষ করার পর প্রথমে স্থানীয় নির্বাচন তারপর জাতীয় নির্বাচন। বর্তমান তত্ত্বাবধায়ক সরকারের কাছে আমরা এই দাবিগুলো করে আসছি।

আহমদ আব্দুল কাইয়ুম বলেন, বিশ্বের সবচেয়ে শক্তিশালী সরকার বর্তমান তত্ত্বাবধায়ক সরকার। এত শক্তিশালী সরকার আমাদের দেশে অতীতে আসেনি আর আসবে কি-না সন্দেহ। এই জন্য আমরা বর্তমান সরকারকে বলেছি, আপনারা নির্দ্বিধায় আপনাদের কাজ চালিয়ে যান এবং রাষ্ট্র সংস্কার কাজে কোন পরাজিত শক্তির হুমকি ধামকি দ্বারা পিছু হটবেন না। ইসলামী আন্দোলন বাংলাদেশ সরকারের যে কোন ভালো কাজের সাথে ছিল আছে এবং থাকবে ইনশাআল্লাহ।

ইসলামী আন্দোলন বাংলাদেশ জামালপুর জেলা শাখার সভাপতি ডা. সৈয়দ ইউনুস আহমদের সভাপতিত্বে ও সেক্রেটারি মাওলানা সুলতান মাহমুদ সিরাজীর সঞ্চালনায় দ্বি-বার্ষিক সম্মেলনে বিশেষ অতিথির বক্তব্য রাখেন ইসলামী আন্দোলন বাংলাদেশ ময়মনসিংহ বিভাগীয় সাংগঠনিক সম্পাদক জি এম রুহুল আমীন, ইসলামী আন্দোলন বাংলাদেশ জামালপুর জেলা শাখার সহ-সভাপতি মুফতী মোস্তফা কামাল, সাবেক সেক্রেটারি মোকছেদুর রহমান, সাংগঠনিক সম্পাদক হামিদুর রহমান, ছদর বাংলাদেশ মুজাহিদ কমিটি জামালপুর জেলা শাখার সভাপতি শামসুল হক, ওলামা মাশায়েখ আইম্মা পরিষদ জামালপুর জেলা শাখার সভাপতি মুফতী শফিকুল ইসলাম, সহ-সভাপতি মাওলানা মতিউর রহমান আজাদী, সাংগঠনিক সম্পাদক মুফতী আবু সাঈদ, ইসলামী আন্দোলন বাংলাদেশ পৌর শাখার সভাপতি মাওলানা রাজ মাহমুদ, শিক্ষক ফোরাম জামালপুর জেলা শাখার সভাপতি মাওলানা মোখলেসুর রহমান, ইসলামী শ্রমিক আন্দোলন বাংলাদেশ জামালপুর জেলা শাখার সভাপতি হাফেজ লিয়াকত হোসেন, মুক্তিযোদ্ধা প্রজন্ম পরিষদ জামালপুর জেলা শাখার সাংগঠনিক সম্পাদক মুফতী আব্দুল্লাহ আল মামুন, সদর উপজেলা শাখার সভাপতি মো. জামিনুর রহমান, সরিষাবাড়ী উপজেলা শাখার সভাপতি হাফেজ মাওলানা আবু বক্কর, সাবেক সভাপতি মুফতী মাহবুবুর রহমান, বকশীগঞ্জ উপজেলা শাখার সভাপতি মাওলানা আব্দুল মজিদ, যুব নেতা মুফতী হামিদুল ইসলাম, দেওয়ানগঞ্জ উপজেলা শাখার দ্বীনি সংগঠনের সাধারণ সম্পাদক মাওলানা দেলোয়ার হোসেন, ইসলামী যুব আন্দোলন ইসলামপুর উপজেলা সভাপতি হেকিম মো. শাহ আলম, মেলান্দহ উপজেলা শাখার সেক্রেটারি মো. আজহারুল ইসলাম, জামালপুর জেলার যুব নেতা এইচ এম আব্দুল্লাহ প্রমুখ।

প্রথম অধিবেশন শেষে পূর্বের কমিটি বিলুপ্ত ঘোষণা করে, দ্বিতীয় অধিবেশনে মুফতী মোস্তফা কামালকে সভাপতি ও মাওলানা সুলতান মাহমুদ সিরাজীকে সেক্রেটারি এবং মাজহারুল আনোয়ার ও মুফতী সালে আহাম্মেদকে সহ-সভাপতি করে আংশিক কমিটি ঘোষণা করে কেন্দ্রীয় নেতৃবৃন্দ।

জনপ্রিয় সংবাদ

মাদকবিরোধী প্রীতি ফুটবল ম্যাচে ক্রীড়া সংস্থা একাদশের বিজয়

ফ্যাসিস্টের পরাজয় হয়েছে, কিন্তু ফ্যাসিবাদের পরাজয় হয়নি : আব্দুল কাইয়ুম

আপডেট সময় ১০:১৫:১৩ অপরাহ্ন, বুধবার, ২৯ জানুয়ারী ২০২৫