ঢাকা ০৮:৩৭ অপরাহ্ন, বুধবার, ১৮ নভেম্বর ২০২৬, ৪ অগ্রহায়ণ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
একনেকে ৩৩ হাজার ২৯৮ কোটি টাকার ১৬ প্রকল্প অনুমোদন নৈরাজ্যের প্রতিবাদে সরিষাবাড়ীতে শ্রমিকদলের বিক্ষোভ মিছিল নালিতাবাড়ী সীমান্ত দিয়ে ভারতে অনুপ্রবেশের চেষ্টা, আটক ১২ ইসলামপুরে ১০৮ প্রধান শিক্ষক, ৭২ নৈশপ্রহরী পদ শূন্য ঝিনাইগাতীতে কারিতাসের সিডসের শিখন বিনিময় সফরে উন্নয়ন সংঘ দল দেওয়ানগঞ্জে নিরাপদ পুষ্টিকর খাদ্য বিষয়ক প্রচারণা সভা অনুষ্ঠিত জামালপুরে বাল্যবিয়ে প্রতিরোধ কার্যক্রমে ইউএনএফপিএ এর ভূমিকা জমি নিয়ে বিরোধ : সরিষাবাড়ীতে কৃষকের সরিষা ক্ষেত ধ্বংস মনিরুজ্জামান বাদলের লেখালেখির ভুবন : একটি সংক্ষিপ্ত পর্যবেক্ষণ ৮ হাজার চিকিৎসক-নার্স নিয়োগ দিচ্ছে সরকার

চরপাকেরদহ ইউনিয়নে ওয়ার্ড বিএনপির সম্মেলন অনুষ্ঠিত

মাদারগঞ্জ : চরপাকেরদহ ইউনিয়নের ৪ নম্বর ওয়ার্ড বিএনপির সম্মেলনে বক্তব্য রাখেন উপজেলা বিএনপির সদস্য ও উপজেলা যুবদলের যুগ্ম আহ্বায়ক মোখলেছুর রহমান মোখলেস। ছবি: বাংলারচিঠিডটকম

জামালপুরের মাদারগঞ্জ উপজেলার চরপাকেরদহ ইউনিয়নের ৪ নম্বর ওয়ার্ড বিএনপির সম্মেলন অনুষ্ঠিত হয়েছে। ২৩ জানুয়ারি বৃহস্পতিবার বিকালে চরপাকেরদহ ইউনিয়ন বিএনপির আয়োজনে ঝারকাটা বালিকা উচ্চ বিদ্যালয় মাঠে এ সম্মেলন অনুষ্ঠিত হয়।

চরপাকেরদহ ইউনিয়ন বিএনপির আহ্বায়ক বীর মুক্তিযোদ্ধা শাহ মো. মজনু ফকিরের সভাপতিত্বে সম্মেলনে প্রধান অতিথির বক্তব্য রাখেন উপজেলা বিএনপির সদস্য ও উপজেলা যুবদলের যুগ্ম আহ্বায়ক মোখলেছুর রহমান মোখলেস। সম্মেলনের প্রধান বক্তা ছিলেন চরপাকেরদহ ইউনিয়ন বিএনপির যুগ্ম আহ্বায়ক শাফিউল ইসলাম স্বপন। বিশেষ অতিথির বক্তব্য রাখেন উপজেলা বিএনপির সদস্য অধ্যাপক আলমগীর কবির। সঞ্চালনা কনের চরপাকেরদহ ইউনিয়ন বিএনপির যুগ্ম আহ্বায়ক গোলাম কিবরিয়া বিপ্লব তরফদার।

এসময় উপজেলা, ইউনিয়ন বিএনপি ও অঙ্গ সহযোগী সংগঠনের নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।

সম্মেলনে সভাপতি পদে ১০ জন, সাধারণ সম্পাদক পদে ৮ জন ও সাংগঠনিক সম্পাদক পদে ৪ জন প্রার্থী থাকায় তাৎক্ষণিকভাবে এ তিন পদে কারও নাম ঘোষণা করা হয়নি।

জনপ্রিয় সংবাদ

একনেকে ৩৩ হাজার ২৯৮ কোটি টাকার ১৬ প্রকল্প অনুমোদন

চরপাকেরদহ ইউনিয়নে ওয়ার্ড বিএনপির সম্মেলন অনুষ্ঠিত

আপডেট সময় ০৯:২৩:৫২ অপরাহ্ন, বৃহস্পতিবার, ২৩ জানুয়ারী ২০২৫