ঢাকা ০৫:২১ পূর্বাহ্ন, বুধবার, ১২ অগাস্ট ২০২৬, ২৭ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
মাদারগঞ্জে চাচা-ভাতিজা হত্যা, রায়ের অপেক্ষায় দুই পরিবার হাসপাতালে বাবার মরদেহ রেখে পরীক্ষায় অংশ নেয়া নোভিদ পেল জিপিএ-৫ ইসলামপুরে ৯ শিক্ষকের বিদ্যালয়ে ৩ পরীক্ষার্থীই অকৃতকার্য গৃহবধূকে ধর্ষণের দায়ে দুই যুবকের মৃত্যুদণ্ড বৈলডাঙ্গা বিলের প্রকৃতিতে সৌন্দর্য ছড়াচ্ছে লাল শাপলা ইসলামপুরে প্রাথমিক বিদ্যালয়ে ইন্টারনেট বরাদ্দের টাকা আত্মসাতের অভিযোগ মাদারগঞ্জে বাঁশির শব্দে ছুটল ঘোড়া, উল্লাসে মাতল হাজারো দর্শক জামালপুরে নিরাপদ খাদ্য ও পুষ্টি বিষয়ক এপির বিতর্ক প্রতিযোগিতা অনুষ্ঠিত জ্বালানি সংকট মোকাবিলায় সরকার সর্বোচ্চ চেষ্টা চালিয়ে যাচ্ছে : প্রধানমন্ত্রী আন্তর্জাতিক আদিবাসী দিবস ২০২৬ : বৈচিত্র্যে সমৃদ্ধ বাংলাদেশে মর্যাদা ও অধিকার চাই

৩৫ বিজিবির অধিনায়কের মতবিনিময় বকশীগঞ্জের কামালপুরে

বকশীগঞ্জ : সীমান্ত সতর্কতা নিয়ে স্থানীয়দের বিভিন্ন নির্দেশনা দেন ৩৫ বিজিবির অধিনায়ক লে. কর্নেল হাসানুর রহমান। ছবি : বাংলারচিঠিডটকম

জামালপুরের বকশীগঞ্জ উপজেলায় স্থানীয় জনসাধারণের সাথে মতবিনিময় সভা করেছেন জামালপুর ৩৫ বিজিবি ব্যাটালিয়নের অধিনায়ক লে. কর্নেল হাসানুর রহমান পিএসসি। ২২ জানুয়ারি বুধবার বিকালে সীমান্তবর্তী বকশীগঞ্জ উপজেলার ধানুয়া কামালপুর বিজিবি মাঠে এ সভা অনুষ্ঠিত হয়।

সভায় বক্তব্য রাখেন বিজিবির ধানুয়া কামালপুর বিওপির কোম্পানি কমান্ডার আনজু মিয়া, বকশীগঞ্জ উপজেলা প্রেসক্লাবের সাধারণ সম্পাদক জি এম ফাতিউল হাফিজ বাবু, ধানুয়া কামালপুর স্থল বন্দরের আমদানি-রপ্তানিকারক সমিতির সাধারণ সম্পাদক গোলাম রসুল সেতু, ইমাম আব্দুর রাজ্জাক, আবুল হোসেন, ফুলু মিয়া প্রমুখ।

মতিবিনিময় সভায় ৩৫ বিজিবির অধিনায়ক লে. কর্নেল হাসানুর রহমান পিএসসি বলেন, দেশের প্রশ্নে বিজিবি আপসহীন। জনগণকে সঙ্গে নিয়ে বিজিবি যেকোন পরিস্থিতি মোকাবেলায় প্রস্তুত রয়েছে। তবে তিনি বাংলাদেশী নাগরিকদের সীমান্তের শূন্য রেখা অতিক্রম করে ভারতের অভ্যন্তরে ঘাস না কাটা, ফসল বিনষ্ট না করা, ফসল কাটা এবং গবাদি পশু চড়ানো ইত্যাদি কর্মকাণ্ড পরিহার করা, সন্ধ্যার পর কোন অবস্থাতেই সীমান্ত এলাকায় গমন না করা, কাঁটাতারের বেড়ার ওপর দিয়ে ভারত হতে বাংলাদেশে অবৈধভাবে গরু পারাপার না করা, মানব পাচার ও চোরাচালান প্রতিরোধে বিজিবিকে সহযোগিতা করার অনুরোধ করেন।

সভায় স্থানীয় জনপ্রতিনিধি, শিক্ষক, গণ্যমান্য ব্যক্তিবর্গ ও স্থানীয় জনসাধারণ উপস্থিত ছিলেন।

জনপ্রিয় সংবাদ

মাদারগঞ্জে চাচা-ভাতিজা হত্যা, রায়ের অপেক্ষায় দুই পরিবার

৩৫ বিজিবির অধিনায়কের মতবিনিময় বকশীগঞ্জের কামালপুরে

আপডেট সময় ০৮:৪১:১৭ অপরাহ্ন, বুধবার, ২২ জানুয়ারী ২০২৫