ঢাকা ০২:১৫ অপরাহ্ন, সোমবার, ১৪ সেপ্টেম্বর ২০২৬, ৩০ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
বাংলাদেশে মাদক নির্মূলে খেলাধুলার বিকল্প নেই : বেসামরিক বিমান মন্ত্রী এম. রশিদুজ্জামান সাংবাদিক কল্যাণ ট্রাস্টের বরাদ্দ বৃদ্ধি করে ২৫ কোটি টাকা করা হবে : তথ্য ও সম্প্রচার প্রতিমন্ত্রী শেরপুর গারো পাহাড়ের হাতির অভয়ারণ্য ঘোষণায় সেমিনার অনুষ্ঠিত জামালপুরে ১৭৫ বছরের সাহিত্য-সাময়িকী নিয়ে আলোচনা, কবিতা পাঠ শেরপুর নার্সিং ইনস্টিটিউটের ইনচার্জের অপসারণের দাবিতে মানববন্ধন অনুষ্ঠিত ইসলামপুরে বজ্রপাতে পল্লী চিকিৎসকের মৃত্যু মরিয়মের মরদেহ উদ্ধার জামালপুর জেলা প্রশাসক গোল্ডকাপ ফুটবল টুর্নামেন্ট একটি সফল আয়োজন : কিছু পর্যালোচনা জামালপুরে ডেঙ্গু প্রতিরোধে পরিষ্কার-পরিচ্ছন্নতা অভিযান শুরু মাদারগঞ্জে বেশি দামে সার বিক্রি, এক ডিলারকে জরিমানা

ইরানে একজনের মৃত্যুদণ্ড কার্যকর

ইরানের মধ্যাঞ্চলে এক পুলিশ কর্মকর্তাকে হত্যার দায়ে ২২ জানুয়ারি বুধবার এক ব্যক্তির মৃত্যুদণ্ড কার্যকর করা হয়েছে। বিচার বিভাগের সরকারি বার্তা সংস্থা এ খবর জানিয়েছে।

মিজান অনলাইন জানিয়েছে, ‘জারানদিহ শহরের পুলিশ কমান্ডার মহাসড়কের পাশে চোরাকারবারীদের একটি গাড়ি থামাতে বললে হত্যাকারী পুলিশ কমান্ডারকে খুন করে তার গাড়ি নিয়ে দ্রুত ঘটনাস্থল থেকে পালিয়ে যায়।’

তেহরান থেকে এএফপি ২২ জানুয়ারি এ খবর জানায়।

বার্তা সংস্থা মিজান জানিয়েছে, ২০২৩ সালের ৩০ মে, ইরানের মধ্যাঞ্চলীয় মারকাজি প্রদেশে এই হত্যাকাণ্ডের ঘটনা ঘটে।

নিহতের পরিবার মৃত্যুদন্ডের আবেদন করলে ইরানী আইনে আসামীকে মৃত্যুদণ্ড দেয়া হয়।

মিজান জানিয়েছে, ‘ভুক্তভোগীর বাবা-মা খুনিকে ক্ষমা করতে অস্বীকার করায় আজ সকালে সেভেহ কারাগারে তার মৃত্যুদণ্ড কার্যকর করা হয়েছে।’

অ্যামনেস্টি ইন্টারন্যাশনালসহ মানবাধিকার গ্রুপগুলোর মতে প্রতি বছর চীনের পর ইরান বিশ্বব্যাপী দ্বিতীয় সর্বোচ্চ সংখ্যক মৃত্যুদণ্ড কার্যকর করে।

ইরানে হত্যা, মাদক পাচার, ধর্ষণ এবং যৌন নিপীড়নসহ বড় অপরাধের সর্বোচ্চ শাস্তি মৃত্যুদণ্ড দেয়া হয়।

গত ডিসেম্বরে ইরানি কর্র্তৃপক্ষ কয়েক ডজন নারীকে নির্যাতন করার অভিযোগে দোষী সাব্যস্ত এক ব্যক্তির মৃত্যুদণ্ড কার্যকর করে।

বাংলাদেশে মাদক নির্মূলে খেলাধুলার বিকল্প নেই : বেসামরিক বিমান মন্ত্রী এম. রশিদুজ্জামান

ইরানে একজনের মৃত্যুদণ্ড কার্যকর

আপডেট সময় ০৯:৩৭:১৭ অপরাহ্ন, বুধবার, ২২ জানুয়ারী ২০২৫