ঢাকা ১২:৩০ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ১৭ সেপ্টেম্বর ২০২৬, ১ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
বিএনপিনেতা শাহ মাসুদের নির্বাচনী গণসংযোগ, লিফলেট বিতরণ মেলান্দহে ভ্রাম্যমাণ আদালতের অভিযান, ইটভাটার চিমনি ধ্বংস বকশীগঞ্জে অ্যাপসে সার বিতরণের অবহিতকরণ সভা অনুষ্ঠিত মাদারগঞ্জ : সিলিং ফ্যানে ঝুলে যুবকের আত্মহত্যা মরিয়ম হত্যা : খুনির দৃষ্টান্তমূলক শাস্তির দাবিতে জামালপুরে মানববন্ধন মাদারগঞ্জে ট্রান্সফরমার চুরি, গ্রেপ্তার ৫ মরিয়ম হত্যা : জড়িতদের বিচারের দাবিতে শিক্ষক-শিক্ষার্থীদের মানববন্ধন বকশীগঞ্জে দশানী নদীতে সেতু নির্মাণের দাবিতে মানববন্ধন ‘উপমহাদেশের রাজনীতি : স্মরণীয় ব্যক্তিত্ব’ গ্রন্থের মোড়ক উন্মোচন ও গ্রন্থের পাঠ-পর্যালোচনা মোটরসাইকেলে আগুন দিয়ে ফাঁসানোর চেষ্টা, প্রতিবাদে সংবাদ সম্মেলন

দূষণবিরোধী অভিযানে ২৪ লাখ টাকা জরিমানা

পরিবেশ অধিদপ্তরের উদ্যোগে অবৈধ ইটভাটা, বায়ুদূষণ ও নিষিদ্ধ পলিথিনের বিরুদ্ধে ভ্রাম্যমাণ আদালতের অভিযান। ছবি: সংগৃহীত

পরিবেশ, বন ও জলবায়ু পরিবর্তন মন্ত্রণালয়ের বিশেষ নির্দেশনায় পরিবেশ অধিদপ্তরের উদ্যোগে অবৈধ ইটভাটা, বায়ুদূষণ ও নিষিদ্ধ পলিথিনের বিরুদ্ধে ভ্রাম্যমাণ আদালতের অভিযানে প্রায় ২৪ লাখ টাকা জরিমানা করা হয়েছে।

লালমনিরহাট ও মাগুরা জেলায় অবৈধ ইটভাটার বিরুদ্ধে এ অভিযান পরিচালনা করা হয়। এ অভিযানে ৮টি মামলার মাধ্যমে ১৮ লাখ ২০ হাজার টাকা জরিমানা আদায় ও ২টি ইটভাটার কার্যক্রম বন্ধ করে দেওয়া হয়েছে।

এদিন ঢাকার মোহাম্মদপুর, দিয়াবাড়ী, খিলগাঁও ও আফতাবনগরে নির্মাণ সামগ্রীর মাধ্যমে বায়ুদূষণের অভিযোগে ৪টি মোবাইল কোর্ট পরিচালিত হয়। অভিযানে ১৮টি মামলার মাধ্যমে ৩ লাখ ৩৫ হাজার টাকা জরিমানা আদায় ও কয়েকটি প্রতিষ্ঠানকে সতর্ক করা হয়।

এছাড়া বগুড়া, চাঁপাইনবাবগঞ্জ, ঝিনাইদহ, গাইবান্ধা ও গাজীপুরের টঙ্গী এলাকায় নিষিদ্ধ পলিথিন উৎপাদন ও বিক্রয়ের বিরুদ্ধে অভিযান পরিচালিত হয়। ৫টি মোবাইল কোর্টে ৮টি মামলার মাধ্যমে ২ লাখ ২২ হাজার টাকা জরিমানা আদায় ও ১টি পলিথিন কারখানা বন্ধ করা হয়।

দেশব্যাপী মোট ৩ হাজার ৫৩৮ কেজি নিষিদ্ধ পলিথিন জব্দ করা হয়েছে।

পরিবেশ সুরক্ষায় এ ধরনের অভিযান অব্যাহত থাকবে বলে পরিবেশ অধিদপ্তর জানিয়েছে।সূত্র:বাসস।

বিএনপিনেতা শাহ মাসুদের নির্বাচনী গণসংযোগ, লিফলেট বিতরণ

দূষণবিরোধী অভিযানে ২৪ লাখ টাকা জরিমানা

আপডেট সময় ১০:০৯:৫২ অপরাহ্ন, মঙ্গলবার, ২১ জানুয়ারী ২০২৫