ঢাকা ০৭:৫৬ অপরাহ্ন, বৃহস্পতিবার, ০১ অক্টোবর ২০২৬, ১৬ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
প্রবীণদের স্বার্থরক্ষায় বাংলাদেশের বর্তমান সরকার সচেতন এবং সতর্ক রয়েছে : প্রধানমন্ত্রী প্রতিটি মানুষের বার্ধক্য নিরাপদ ও মর্যাদাপূর্ণ হওয়া আবশ্যক : রাষ্ট্রপতি দুর্গাপূজা পালনে সকল নিরাপত্তা প্রস্তুতি সম্পন্ন : স্বরাষ্ট্রমন্ত্রী বাংলাদেশ-তুরস্কের মধ্যে বিমান চলাচল ও পর্যটন খাতে সহযোগিতা জোরদারের আহ্বান পর্যটন মন্ত্রীর মাদারগঞ্জে ২২ জনকে প্রায় ৯ লাখ টাকার ঋণ সহায়তা প্রদান কমরেড মনজুরুল খানের ৮১তম জন্মদিনে বিনামূল্যে চক্ষুচিকিৎসা সেবা নকলায় ভারতীয় ৩৭ বোতল এস্কাফ সিরাপসহ তরুণী আটক মাদারগঞ্জে শারদীয় দুর্গাপূজার প্রস্তুতি সভা অনুষ্ঠিত ১২ দফা দাবিতে জামালপুরে নিকাহ রেজিস্ট্রারদের স্মারকলিপি পেশ ইসলামপুরে পাঁচ দোকান ভস্মীভূত, ২০ লাখ টাকার ক্ষতি

সাবেক মেয়র ছানোয়ারের বাড়িতে গোপন বৈঠক, আটক ৮

জামালপুর : সাবেক মেয়রের বাড়ি থেকে আটজনকে আটক করা হয়। ছবি : বাংলারচিঠিডটকম

জামালপুর জেলা আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক ও জামালপুর পৌরসভার সাবেক মেয়র মোহাম্মদ ছানোয়ার হোসেনের পাথালিয়ার বাড়িতে গোপন বৈঠকের সময় আটজনকে আটক করেছে জামালপুর সদর থানা পুলিশ। ২০ জানুয়ারি সোমবার রাতে তাদেরকে আটক করা হয়।

আটক ব্যক্তিরা হলেন জামালপুর পৌরসভার পাথালিয়া পশ্চিমপাড়া এলাকার মৃত কেরামত আলীর ছেলে আব্দুল মান্নান, একই এলাকার মৃত আলী আকবরের ছেলে আক্রাম হোসেন, মৃত সুরুজ আলীর ছেলে মাহমুদুর রহমান, মৃত গুল মাহমুদের ছেলে আব্দুল মজিদ, পাথালিয়া গুয়াবাড়ী এলাকার মৃত ইন্তাজ আলীর ছেলে মো. হেলাল উদ্দিন, পাথালিয়া মধ্যপাড়া এলাকার মৃত আজিজুল হকের ছেলে ও সাবেক মেয়রের অফিস সহকারী মো. রাশেদুল ইসলাম, কম্পপুর মধ্যপাড়া এলাকার ইসমাইল হোসেনের ছেলে মো. শামীম এবং বসাকপাড়া এলাকার মনীন্দ্র চন্দ্রের ছেলে বিজয় চন্দ্র। তবে তাদের কোন রাজনৈতিক পরিচয় জানা যায়নি।

জুলাই গণঅভ্যূত্থানের উত্তাল আন্দোলন চলাকালে বৈষম্যবিরোধী ছাত্র-আন্দোলনের জামালপুরের মিছিলে হামলার অভিযোগে সদর থানায় মামলা দায়ের হওয়ার পর থেকে জামালপুর জেলা আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক ও জামালপুর পৌরসভার সাবেক মেয়র মোহাম্মদ ছানোয়ার হোসেন পলাতক রয়েছেন।

জামালপুর সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আবু ফয়সল মো. আতিক এ প্রতিবেদককে বলেন, জামালপুর জেলা আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক ও পৌরসভার সাবেক মেয়র মোহাম্মদ ছানোয়ার হোসেনের পাথালিয়ার বাড়িতে তার অনুসারীরা ২০ জানুয়ারি রাতে গোপন বৈঠক করছিলেন। এমন তথ্যের ভিত্তিতে মোহাম্মদ ছানোয়ার হোসেনের বাড়িতে অভিযান চালায় সদর থানা পুলিশের একটি আভিযানিক দল।

তিনি আরও বলেন, অভিযানের সময় নাশকতার পরিকল্পনার গোপন বৈঠক থেকে তাদেরকে আটক করা হয়। জুলাই-আগস্টের ঘটনায় জড়িত কিনা তা খতিয়ে দেখা হচ্ছে। মামলা দায়ের করে যথাযথ আইনি প্রক্রিয়া শেষে তাদেরকে আদালতে সোপর্দ করা হয়েছে।

জনপ্রিয় সংবাদ

প্রবীণদের স্বার্থরক্ষায় বাংলাদেশের বর্তমান সরকার সচেতন এবং সতর্ক রয়েছে : প্রধানমন্ত্রী

সাবেক মেয়র ছানোয়ারের বাড়িতে গোপন বৈঠক, আটক ৮

আপডেট সময় ১০:২৭:৪৬ অপরাহ্ন, মঙ্গলবার, ২১ জানুয়ারী ২০২৫