ঢাকা ০৪:৪৭ পূর্বাহ্ন, মঙ্গলবার, ১৮ অগাস্ট ২০২৬, ২ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
অস্ট্রেলিয়ায় ঐতিহাসিক টেস্ট জয়ে টাইগারদের মন্ত্রিসভার অভিনন্দন স্পেশাল রেসপন্স ব্যাটালিয়ন-এসআরবি আইন, ২০২৬ এর খসড়া নীতিগত ও চূড়ান্ত অনুমোদন শেরপুরে ৩ বিএনপি নেতার সাজা বাতিল ও মুক্তির দাবিতে সংবাদ সম্মেলন জামালপুরে ৩০০ দরিদ্র পরিবার পেল দানের মাঝে আনন্দ : মানবতার অনন্য দৃষ্টান্ত জনগণের প্রতি বিভ্রান্তকারীদের নজরে রাখার আহ্বান প্রধানমন্ত্রীর জাতীয় মৎস্য পক্ষ : জামালপুরে বর্ণাঢ্য আলোচনা সভা, শোভাযাত্রা দশানী নদীর ভাঙনে হুমকির মুখে সাজেলের চর বাজার, সেতু খালেদা জিয়ার ৮২তম জন্মদিন : ফিরোজ মিয়ার উদ্যোগে আলোচনা সভা অনুষ্ঠিত খালেদা জিয়ার ৮২তম জন্মদিন : সরিষাবাড়ীতে আলোচনা ও দোয়া মাহফিল অনুষ্ঠিত দেশের ২০ কোটি মানুষের ৪০ কোটি হাতকে কর্মীর হাতে রূপান্তর করতে হবে : প্রধানমন্ত্রী
নারী অনূর্ধ্ব-১৯ টি-টোয়েন্টি বিশ্বকাপ

অস্ট্রেলিয়ার বিপক্ষে জয়ের সুযোগ হাতছাড়া বাংলাদেশের

জয় দিয়ে শুরু করলেও নারী অনূর্ধ্ব-১৯ টি-টোয়েন্টি বিশ্বকাপে নিজেদের দ্বিতীয় ম্যাচে হেরে গেল বাংলাদেশ।

২০ জানুয়ারি সোমবার ‘ডি’ গ্রুপের উত্তেজনাপূর্ণ ম্যাচে অস্ট্রেলিয়ার কাছে ২ উইকেটে হেরেছে বাংলাদেশ। প্রথমে ব্যাট করে ৯ উইকেটে ৯১ রান করে বাংলাদেশ। অস্ট্রেলিয়াকে ৯২ রানের সহজেই টার্গেট স্পর্শ করতে দেয়নি বাংলাদেশের বোলাররা। অসিদের ৮ উইকেট শিকার করে জয়ের সম্ভাবনা জাগিয়েছিলো জুনিয়র টাইগ্রেসরা। শেষ পর্যন্ত তীরে এসে তরী ডুবে বাংলাদেশের।

মালয়েশিয়ার বাঙ্গিতে টস হেরে প্রথমে ব্যাট করতে নেমে ১৬ রানের শুরু পায় বাংলাদেশ। ২টি চারে ১৩ বলে ১৩ রান করে সাজঘরে ফিরেন ওপেনার সুমাইয়া আকতার।

এরপর বাংলাদেশের পাঁচ ব্যাটার এক অংকে বিদায় নেন। এতে ৪৭ রানে ৫ উইকেট হারিয়ে চাপে পড়ে বাংলাদেশ। সেই চাপ পরের দিকের ব্যাটাররা আর সামাল দিতে পারেনি। সাত নম্বরে নামা আফিয়া আসিমার লড়াকু ইনিংসের কল্যাণে ২০ ওভারে ৯ উইকেটে ৯১ রানের মামুলি সংগ্রহ পায় বাংলাদেশ।

ইনিংসের শেষ বলে আউট হবার আগে দলের পক্ষে সর্বোচ্চ ২টি চার ও ১টি ছক্কায় ৩৪ বলে ২৯ রান করেন আফিয়া। বাংলাদেশ ইনিংসে শুধুমাত্র সুমাইয়া ও আফিয়াই দুই অংকে পা রাখতে পারেন।

৯২ রানের টার্গেটে খেলতে নেমে ১ উইকেটে ৫০ রান তুলে ভালোভাবেই জয়ের পথে ছিলো অস্ট্রেলিয়া। এরপর ১০ রানের ব্যবধানে অস্ট্রেলিয়ার ৪ উইকেট শিকার করে ম্যাচে ফেরার পথ পায় বাংলাদেশ।

এরপর ৮৬ রানে অস্ট্রেলিয়ার অষ্টম উইকেট তুলে নিয়ে জয়ের স্বপ্ন দেখতে শুরু করে বাংলাদেশ। কিন্তু নবম উইকেটে অস্ট্রেলিয়ার দুই ব্যাটারের অবিচ্ছিন্ন ৬ রানের জুটিতে স্বপ্ন ভঙ্গ হয় বাংলাদেশের। ১৯.২ ওভারে ৮ উইকেটে ৯২ রান করে ম্যাচে জয়ী হয় অস্ট্রেলিয়া।

অস্ট্রেলিয়ার হয়ে অধিনায়ক লুসি হ্যামিল্টন ৩০ ও কাটি পেলে ১৬ রান করেন। জান্নাতুল মাওয়া ১৫ রানে ৩ উইকেট নেন। এছাড়া নিশিতা আকতার নিশি-আনিসা আকতার সোবা ও হাবিবা ইসলাম ১টি করে উইকেট নেন।

‘ডি’ গ্রুপে নিজেদের প্রথম ম্যাচে নেপালকে ৫ উইকেটে হারিয়েছিলো বাংলাদেশ। আগামী ২২ জানুয়ারি গ্রুপ পর্বে নিজেদের তৃতীয় ও শেষ ম্যাচে স্কটল্যান্ডের বিপক্ষে খেলতে নামবে জুনিয়র টাইগ্রেসরা।

এদিকে প্রথমবারের মতো নারীদের বৈশ্বিক কোন টুর্নামেন্টে খেলতে এসে ঐতিহাসিক জয়ের দেখা পেল নাইজেরিয়া। ‘সি’ গ্রুপের ম্যাচে নিউজিল্যান্ডের বিপক্ষে ২ রানের রোমাঞ্চকর জয় পেয়েছে নাইজেরিয়া।

প্রথমে ব্যাট করে ১৩ ওভারে ৬ উইকেটে ৬৫ রান করে নাইজেরিয়া। জবাবে ১৩ ওভারে ৬ উইকেটে ৬৩ রান করে নিউজিল্যান্ড।

এই গ্রুপে সামোয়ার বিপক্ষে নাইজেরিয়ার প্রথম ম্যাচটি বৃষ্টিতে পরিত্যক্ত হয়েছিলো।

জনপ্রিয় সংবাদ

অস্ট্রেলিয়ায় ঐতিহাসিক টেস্ট জয়ে টাইগারদের মন্ত্রিসভার অভিনন্দন

নারী অনূর্ধ্ব-১৯ টি-টোয়েন্টি বিশ্বকাপ

অস্ট্রেলিয়ার বিপক্ষে জয়ের সুযোগ হাতছাড়া বাংলাদেশের

আপডেট সময় ১০:১৬:১১ অপরাহ্ন, সোমবার, ২০ জানুয়ারী ২০২৫