ঢাকা ০৩:৫১ অপরাহ্ন, শুক্রবার, ০৮ মে ২০২৬, ২৫ বৈশাখ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
হাওরের ক্ষতিগ্রস্ত কৃষকদের দ্রুত সহায়তা প্রদানের নির্দেশ প্রধানমন্ত্রীর দুর্যোগ ব্যবস্থাপনায় সক্ষমতা বৃদ্ধি করতে গবেষণা ও প্রশিক্ষণ ইনস্টিটিউট প্রতিষ্ঠা করা হবে : আসাদুল হাবিব দুলু স্বরাষ্ট্রমন্ত্রীর সাথে জার্মান রাষ্ট্রদূতের সাক্ষাৎ আয়কর রসিদেই জানানো হবে করের টাকা কোথায় ব্যয় হচ্ছে : তিতুমীর বাংলাদেশ, বাংলাদেশের সংবিধানের ভিত্তিতেই পরিচালিত হবে : ওয়ারেছ আলী মামুন দেশের ইতিহাসে তারেক জিয়া এক বিরল দৃষ্টান্ত স্থাপন করেছেন : প্রধানমন্ত্রীর উপদেষ্টা নজরুল ইসলাম খান সাড়ে ৪ বছরের শিশুকে ধর্ষণের চেষ্টা  স্কুলছাত্রীকে সংঘবদ্ধ ধর্ষণ মামলার রায়ে তিন আসামিকে মৃত্যুদণ্ড সাংবাদিকতার জন্য সুস্পষ্ট নীতিমালা প্রয়োজন : উপদেষ্টা ডা. জাহেদ জামালপুরে উপানুষ্ঠানিক শিক্ষা ব্যুরোর প্রশিক্ষণ কার্যক্রমের কনসালটেশন সেসন অনুষ্ঠিত

জিয়াউর রহমানের জন্মবার্ষিকী : জামালপুরে দুই হাজার শীতার্তকে কম্বল দিল বিএনপি

জামালপুর : শীতার্তদের মাঝে কম্বল বিতরণকরেন বিএনপিনেতা শাহ মো. ওয়ারেছ আলী মামুন। ছবি : আসমাউল আসিফ

শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের ৮৯তম জন্মবার্ষিকী উপলক্ষে জামালপুরে বিএনপির উদ্যোগে আলোচনা সভা, দোয়া মাহফিল শীতবস্ত্র কম্বল বিতরণ করা হয়েছে। ১৯ জানুয়ারি রবিবার দুপুরে জামালপুর শহরের ফুলবাড়িয়া ঈদগা মাঠে শীতবস্ত্র বিতরণের আয়োজন করা হয়।

জামালাপুর জেলা বিএনপির সহ-সভাপতি মো. লিয়াকত আলীর সভাপতিত্বে শীতবস্ত্র বিতরণ অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্য রাখেন বিএনপি জাতীয় নির্বাহী কমিটির সহ-সাংগঠনিক সম্পাদক আইনজীবী শাহ্ মো. ওয়ারেছ আলী মামুন। বিএনপি নেতা ওয়ারেছ আলী মামুন বলেন, দীর্ঘ ১৭ বছর বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের নেতৃত্বে আমরা স্বৈরাচার পতনের আন্দোলন করেছি। ৫ আগস্ট বাংলাদেশে ছাত্র-জনতার আন্দোলনের সম্পৃক্ত সংগ্রামের মধ্যে দিয়ে বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের নির্দেশে বিএনপির সমর্থনের মধ্যে দিয়ে গণআন্দোলনে একটি গণঅভ্যূত্থানে রূপ নেয়। ছাত্র-জনতার আত্মাহুতির মধ্যে দিয়ে স্বৈরাচার শেখ হাসিনার পতন করতে সক্ষম হয়।

তিনি আরও বলেন, আমরা এই বাংলাদেশকে আগামী দিনে একটি উন্নত সমৃদ্ধ গণতান্ত্রিক মানবিক বাংলাদেশ হিসেবে প্রতিষ্ঠা করার স্বপ্ন দেখছি। আমাদের সেই স্বপ্ন বাস্তবায়ন করতে একটি নিরপেক্ষ নির্বাচনের মধ্যে দিয়ে জনগণের ভোটে নির্বাচিত সরকার প্রতিষ্ঠা করা খুব জরুরি।

জেলা বিএনপির সাংগঠনিক সম্পাদক শফিকুল ইসলাম খান সজীবের সঞ্চালনায় আলোচনা সভায় বিশেষ অতিথির বক্তব্য রাখেন জেলা বিএনপির সহ-সভাপতি শফিউর রহমান শফি, যুগ্মসাধারণ সম্পাদক শহিদুল হক খান দুলাল, যুগ্মসাধারণ সম্পাদক খন্দকার আহসানুজ্জামান রুমেল, সাংগঠনিক সম্পাদক লোকমান আহাম্মেদ খান লোটন, শহর বিএনপির সাধারণ সম্পাদক শাহ আব্দুল্লাহ আল মাসুদ প্রমুখ।

আলোচনা সভা বিএনপিনেতা শাহ মো. ওয়ারেছ আলী মামুন অন্যান্য নেতৃবৃন্দকে সাথে নিয়ে দুই হাজার অসহায় ও দরিদ্র মানুষের মাঝে একটি করে কম্বল বিতরণ করেন।কম্বল বিতরণ অনুষ্ঠানে বিএনপি ও অঙ্গ সহযোগী সংগঠনের বিপুল সংখ্যক নেতা-কর্মী উপস্থিত ছিলেন।

জনপ্রিয় সংবাদ

হাওরের ক্ষতিগ্রস্ত কৃষকদের দ্রুত সহায়তা প্রদানের নির্দেশ প্রধানমন্ত্রীর

জিয়াউর রহমানের জন্মবার্ষিকী : জামালপুরে দুই হাজার শীতার্তকে কম্বল দিল বিএনপি

আপডেট সময় ০৬:৫৬:১৭ অপরাহ্ন, রবিবার, ১৯ জানুয়ারী ২০২৫