ঢাকা ০৫:২৫ পূর্বাহ্ন, সোমবার, ১৩ জুলাই ২০২৬, ২৮ আষাঢ় ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
ঢামেক হাসপাতালকে মানবিক নেতৃত্বের নতুন প্রতিষ্ঠান হিসেবে গড়ার আহ্বান ডা. জুবাইদা রহমানের দেশের ইতিহাসে সর্বোচ্চ পরিমাণের খাদ্যশস্যের মজুত রয়েছে : খাদ্য প্রতিমন্ত্রী জলাবদ্ধতা নিরসনে দ্রুত কার্যকর পদক্ষেপ নেয়া হবে : ওয়ারেছ আলী মামুন ইসলামপুরে এমপি’র গাড়ি ভাংচুর, প্রতিবাদে বিক্ষোভ মেয়র পদে নির্বাচন করতে আগ্রহী ফিরোজ মিয়া’র উঠান বৈঠক সারাদেশে বন্যাদুর্গত মানুষের পাশে দাঁড়াতে প্রশাসন ও দলীয় নেতাকর্মীদের নির্দেশ প্রধানমন্ত্রীর চট্টগ্রাম বিভাগের পাঁচ জেলায় ১১ জুলাই এইচএসসি ও সমমানের পরীক্ষা স্থগিত রাজনীতি ভোগের জন্য নয়, এটি জনগণের ভাগ্য পরিবর্তনের মাধ্যম : তথ্যমন্ত্রী নিখোঁজ শিশু সাদের সন্ধানের দাবিতে মানববন্ধন বকশীগঞ্জে বসতঘর লুটপাটের প্রতিবাদে সংবাদ সম্মেলন অনুষ্ঠিত

লস এঞ্জেলেস দাবানলের শিকারদের উদ্ধারে ব্যাপক অনুসন্ধানে কুকুরের অমূল্য প্রমাণিত হয়েছে

দাবানলে পুড়ে ছাই হয়ে যাওয়া লস এঞ্জেলেসের প্রশান্ত মহাসাগরীয় উপকূল ম্যালিবুর যেখানে ধূসর রঙের একটা ল্যাবরেডর রেটিভার কুকুর দুর্গতদের সন্ধানে এখান থেকে ওখানে ছুটে চলছে।

তুল্লা নামের কুকুরটি গ্যাসের একটা সিলিন্ডারের পাশে দাঁড়িয়ে পড়ল এবং ঘেউ ঘেউ করে ডাকতে লাগল। মানুষের চোখ যেখানে কিছু দেখেনি। তুল্লার অসম্ভব ঘ্রাণশক্তি সেখানে ভিন্ন কিছু বলছে।

কিছুক্ষণ পর উদ্ধারকারীরা আরো একটা কুকুর সেখানে নিয়ে এল। নতুন কুকুরটিও গ্যাস সিলিন্ডারের পাশে অবস্থান নিল এবং স্পষ্ট কিছুর ইঙ্গিত দিল। যা আর কিছু নয়, একটা মানব শরীর। দাবানলে যে ১৫ জন নিখোঁজ রয়েছে তাদের একজনের।

লস এঞ্জেলেসের অগ্নিনির্বাপক দলের মার্কো রডরিগেজ বলছেন, উদ্ধার অভিযানে এই কুকুরগুলি খুবই প্রয়োজনীয় কাজ করে থাকে। এখানে হাজার হাজার বাড়ি দাবানলের ভস্মীভূত হয়েছে, ১৫ জন মানুষ এখনও নিখোঁজ রয়েছে। আমরা আমাদের সাধ্যমতো কাজ করছি এবং আমাদের কাজের অবিচ্ছেদ্য অংশ হচ্ছে এই কুকুরগুলো।
অগ্নিনির্বাপক বাহিনীর হাজার হাজার সদস্য গত দশদিন ধরে লস এঞ্জেলেসে একটানা বারো থেকে চব্বিশ ঘন্টা পর্যন্ত কাজ করছে। তাদের জন্য ব্যাপারটা আরো কঠিন হয়েছে, যারা দেখছে যে তাদের নিজের শহর আগুনে পুড়ে যাচ্ছে।

কিন্তু প্রশিক্ষণপ্রাপ্ত এই কুকুরগুলোর ক্ষেত্রে ব্যাপারটা আলাদা। ওদের কাছে বিষয়টা খেলার মত, বলছেন জোশুয়া ডেভিস। যাকে একটা কালো কুকুরসহ লস এঞ্জেলেসে পাঠানো হয়েছে, তিনি সানফ্রানসিস্কো থেকে এসেছেন।

জনপ্রিয় সংবাদ

ঢামেক হাসপাতালকে মানবিক নেতৃত্বের নতুন প্রতিষ্ঠান হিসেবে গড়ার আহ্বান ডা. জুবাইদা রহমানের

লস এঞ্জেলেস দাবানলের শিকারদের উদ্ধারে ব্যাপক অনুসন্ধানে কুকুরের অমূল্য প্রমাণিত হয়েছে

আপডেট সময় ০৮:৪৩:০৩ অপরাহ্ন, শনিবার, ১৮ জানুয়ারী ২০২৫