ঢাকা ০৩:৫১ অপরাহ্ন, শুক্রবার, ০৮ মে ২০২৬, ২৫ বৈশাখ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
হাওরের ক্ষতিগ্রস্ত কৃষকদের দ্রুত সহায়তা প্রদানের নির্দেশ প্রধানমন্ত্রীর দুর্যোগ ব্যবস্থাপনায় সক্ষমতা বৃদ্ধি করতে গবেষণা ও প্রশিক্ষণ ইনস্টিটিউট প্রতিষ্ঠা করা হবে : আসাদুল হাবিব দুলু স্বরাষ্ট্রমন্ত্রীর সাথে জার্মান রাষ্ট্রদূতের সাক্ষাৎ আয়কর রসিদেই জানানো হবে করের টাকা কোথায় ব্যয় হচ্ছে : তিতুমীর বাংলাদেশ, বাংলাদেশের সংবিধানের ভিত্তিতেই পরিচালিত হবে : ওয়ারেছ আলী মামুন দেশের ইতিহাসে তারেক জিয়া এক বিরল দৃষ্টান্ত স্থাপন করেছেন : প্রধানমন্ত্রীর উপদেষ্টা নজরুল ইসলাম খান সাড়ে ৪ বছরের শিশুকে ধর্ষণের চেষ্টা  স্কুলছাত্রীকে সংঘবদ্ধ ধর্ষণ মামলার রায়ে তিন আসামিকে মৃত্যুদণ্ড সাংবাদিকতার জন্য সুস্পষ্ট নীতিমালা প্রয়োজন : উপদেষ্টা ডা. জাহেদ জামালপুরে উপানুষ্ঠানিক শিক্ষা ব্যুরোর প্রশিক্ষণ কার্যক্রমের কনসালটেশন সেসন অনুষ্ঠিত

জামালপুরে জিয়াউর রহমানের জন্মবার্ষিকী উপলক্ষে শীতার্তদের কম্বল দেয় ৭ নম্বর ওয়ার্ড বিএনপি

জামালপুর : অসহায় ও দুঃস্থদের মাঝে কম্বল বিতরণ অনুষ্ঠানে বক্তব্য রাখেন বিএনপিনেতা শাহ মো. ওয়ারেছ আলী মামুন। ছবি : বাংলারচিঠিডটকম

বহুদলীয় গণতন্ত্রের প্রবর্তক মহান স্বাধীনতার ঘোষক শহীদ রাষ্ট্রপতি বীর উত্তম জিয়াউর রহমানের ৮৯তম জন্মবার্ষিকী উপলক্ষে জামালপুরে দোয়া ও দুঃস্থদের মাঝে কম্বল বিতরণ করেছে জামালপুর পৌরসভার ৭ নম্বর ওয়ার্ড বিএনপি। ১৮ জানুয়ারি শনিবার সকালে জামালপুর শহরের পুরাতন বাইপাস মোড়ে এসব কম্বল বিতরণের আয়োজন কর হয়।

৭ নম্বর ওয়ার্ড বিএনপির সভাপতি তরুণ হাসান কাজলের সভাপতিত্বে বিতরণ অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্য রাখেন বিএনপি জাতীয় নির্বাহী কমিটি ময়মনসিংহ বিভাগীয় সহ-সাংগঠনিক সম্পাদক আইনজীবী শাহ্ মো. ওয়ারেছ আলী মামুন।

শাহ মো. ওয়ারেছ আলী মামুন তার বক্তব্যে বলেন, এই জাতির বীর সন্তান শহীদ জিয়াউর রহমান ১৯৭১ সালে মুক্তিযুদ্ধের পক্ষে মহান স্বাধীনতার ঘোষণা দিয়ে জাতিকে মুক্তির সঠিক পথ দেখিয়ে স্বাধীনতার পক্ষে গিয়েছিলেন। যার স্বাধীনতার ঘোষণার মধ্যে দিয়ে জাতি স্বাধীনতার যুদ্ধে যাপিয়ে পরেছিল। দীর্ঘ নয় মাস সশস্ত্র সংগ্রাম হয়েছে। যিনি রনাঙ্গণে জীবন বাজি রেখে নেতৃত্ব দিয়ে সশস্ত্র যুদ্ধ করে এই দেশকে স্বাধীন করেছিলেন। সেই মহান স্বাধীনতার ঘোষক বীর মুক্তিযোদ্ধা শহীদ জিয়াউর রহমানের ৮৯তম জন্মবার্ষিকী আজ। আমি তার আত্মার প্রতি শ্রদ্ধা নিবেদন করছি এবং সকল বীর শহীদদের আত্মার প্রতি শ্রদ্ধা জ্ঞাপন করছি।

তিনি আরও বলেন, সামাজিক নিরাপত্তা পুনর্গঠন করেছিলেন এবং আইন-শৃঙ্খলার উন্নতির মধ্যে দিয়ে এই বাংলাদেশকে একটি উন্নত সমৃদ্ধ বাংলাদেশের দিকে এগিয়ে নিয়ে যাচ্ছিলেন। এছাড়া জিয়াউর রহমান একদলীয় শাসন বাকশাল ভেঙে সকল রাজনৈতিক দলের রাজনীতি করার সুযোগ সৃষ্টি করেছিলেন। মানুষের গণতান্ত্রিক অধিকার সৃষ্টি করেছিলেন। জিয়াউর রহমানের নেতৃত্বে বাংলাদেশ যখন উন্নত সমৃদ্ধ বাংলাদেশে রুপান্তরিত হচ্ছিল সেই বাংলাদেশের অগ্রযাত্রার বেহত করার গভীর ষড়যন্ত্র হিসেবে জিয়াউর রহমানকে হত্যা করা হয়। পরবর্তী সময়ে সেই ষড়যন্ত্রের বিরুদ্ধে জিয়াউর রহমানের সহধর্মিণী বিএনপির চেয়ারপার্সন বেগম খালেদা জিয়ার নেতৃত্বে, বাংলাদেশের মানুষকে ঐক্যবদ্ধ করে সংগ্রামের মধ্যে দিয়ে স্বৈরাচারের পতনের মধ্যে দিয়ে গণতন্ত্রকে মুক্ত করা হয়েছিল।

জামালপুর : বিএনপিনেতা শাহ মো. ওয়ারেছ আলী মামুন নেতাকর্মীদের সাথে নিয়ে অসহায় ও দুঃস্থদের মাঝে কম্বল বিতরণ করেন। ছবি : মো. আলমগীর

তিনি বলেন, যে গণতন্ত্র আবার ২০০৬ সালে বিপন্ন হয়ে পরেছিল অনির্বাচিত সরকারের কাছে। অনির্বাচিত সরকারের কাছে আতাত করে ২০০৮ সালে বাংলাদেশ আওয়ামী লীগ শেখ হাসিনার নেতৃত্বে রাষ্ট্র ক্ষমতা দখল করে আবার স্বৈরতন্ত্র কায়েম করে।

ওয়ারেছ আলী মামুন বলেন, দীর্ঘ ১৭ বছর বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের নেতৃত্বে আমরা এই স্বৈরতন্ত্রের পতনের আন্দোলন করেছি। ৫ আগস্ট এই বাংলাদেশে ছাত্র-জনতার আন্দোলনের সম্পৃক্ত সংগ্রামের মধ্যে দিয়ে বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের নির্দেশে বিএনপির সমর্থনের মধ্যে দিয়ে একটি গণআন্দোলনে একটি গণঅভ্যূত্থানে রূপ নেয়। ছাত্র-জনতার আত্মহুতির মধ্যে দিয়ে স্বৈরাচার শেখ হাসিনার পতন ঘটাতে সক্ষম হয়।

তিনি বলেন, আমরা এই বাংলাদেশকে আগামী দিনে একটি উন্নত সমৃদ্ধ গণতান্ত্রিক মানবিক বাংলাদেশ হিসেবে প্রতিষ্ঠা করার স্বপ্ন দেখছি। আমাদের সেই স্বপ্ন বাস্তবায়ন করতে যতদূত সম্ভব এই বাংলাদেশে একটি নিরপেক্ষ নির্বাচনের মধ্যে দিয়ে জনগণের ভোটে নির্বাচিত সরকার প্রতিষ্ঠা করা খুব জরুরি। ইতিমধ্যে আমরা লক্ষ্য করছি যে, স্বৈরাচারের প্রধান শেখ হাসিনার নেতৃত্বে আজকে আওয়ামী লীগ, আবার নতুন করে বাংলাদেশকে অস্থিতিশীল করার গভীর চক্রান্ত করছে। সেই চক্রান্তের বিরুদ্ধে বিএনপিসহ অঙ্গ সহযোগী সংগঠনের নেতাকর্মীদের ঐকবদ্ধ থাকার আহবান জানান তিনি।

জামালপুর জেলা বাস মিনিবাস মালিক সমিতির সাধারণ সম্পাদক সাখাওয়াত হোসেন শুভর সঞ্চালনায় কম্বল বিতরণ অনুষ্ঠানে বিশেষ অতিথির বক্তব্য রাখেন জেলা বিএনপির যুগ্ম-সাধারণ সম্পাদক সাজ্জাদ হোসেন পল্টন, শহর বিএনপির সাধারণ সম্পাদক শাহ আব্দুল্লাহ আল মাসুদ, সাংগঠনিক সম্পাদক মমিনুর রহমান মমিন, জেলা শ্রমিক দলের সাংগঠনিক সম্পাদক সাদেকুর রহমান হীরা, জাহিদ হোসেন জনি, শহর শ্রমিক দলের যুগ্ম-আহবায়ক সাজ্জাদ হোসেন সাজু, ৭ নম্বর ওয়ার্ড শ্রমিক দলের সভাপতি ফিরোজ হাসান লাল, জেলা ওয়ার্কশপ শ্রমিক ইউনিয়নের সভাপতি নেছার উদ্দিন নিশা, সাধারণ সম্পাদক মানিক শেখ, জেলা কৃষকদলের যুগ্ম-আহবায়ক নাজমুল হক খান সুমন, শহর যুবদলের যুগ্ম-আহবায়ক আব্দুল মান্নান মানু প্রমুখ।

পরে প্রধান অতিথি বিএনপিনেতা শাহ মো. ওয়ারেছ আলী মামুন নেতাকর্মীদের সাথে নিয়ে পাঁচ শতাধিক অসহায় ও দু:স্থদের মাঝে কম্বল বিতরণ করেন।

জনপ্রিয় সংবাদ

হাওরের ক্ষতিগ্রস্ত কৃষকদের দ্রুত সহায়তা প্রদানের নির্দেশ প্রধানমন্ত্রীর

জামালপুরে জিয়াউর রহমানের জন্মবার্ষিকী উপলক্ষে শীতার্তদের কম্বল দেয় ৭ নম্বর ওয়ার্ড বিএনপি

আপডেট সময় ০৭:৫৭:৩৯ অপরাহ্ন, শনিবার, ১৮ জানুয়ারী ২০২৫