ঢাকা ০৭:৪২ অপরাহ্ন, রবিবার, ২০ সেপ্টেম্বর ২০২৬, ৫ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
জাতীয় গ্রিডে দিনে আরো ১২.৫ মিলিয়ন ঘনফুট গ্যাস সরবরাহ শুরু : জ্বালানি প্রতিমন্ত্রী ৭ দফা দাবি বাস্তবায়নে জামালপুরে দলিল লেখক সমিতির সমাবেশ অনুষ্ঠিত বকশীগঞ্জের লাউচাপড়া পর্যটন কেন্দ্রের উন্নয়নে কনসালটেন্ট সভা অনুষ্ঠিত কুলকান্দিতে ইউনিয়ন বিএনপিরকর্মী সমাবেশ অনুষ্ঠিত স্থানান্তরের আবেদন নেই : জাল কাগজে বদলে গেল সম্ভাব্য মেম্বার প্রার্থীর ভোটার এলাকা জামালপুরে রোটারি ক্লাবের উদ্যোগে মাদকবিরোধী শোভাযাত্রা অনুষ্ঠিত বকশীগঞ্জে ইউএনও’র অভিযানে ২৩ বস্তা সার জব্দ বীর মুক্তিযোদ্ধা আহসানুল করিমের দাফন সম্পন্ন, দেওয়া হয় রাষ্ট্রীয় সম্মান স্কুলছাত্রীকে ইভটিজিংয়ের অপরাধে যুবকের কারাদণ্ড দেওয়ানগঞ্জে নদী থেকে শিশুর গলিত মরদেহ উদ্ধার

প্রায় ২৫০০ জনের সাজা মওকুফ করলেন বাইডেন : যুক্তরাষ্ট্রের ইতিহাসে এক দিনে সবচেয়ে বেশি

প্রেসিডেন্ট জো বাইডেন

মার্কিন প্রেসিডেন্ট জো বাইডেন ১৭ জানুয়ারি শুক্রবার অ-হিংসাত্মক মাদক অপরাধে দোষী সাব্যস্ত হয়ে সাজা ভোগ করছেন এমন প্রায় ২,৫০০ জনের সাজা মওকুফ করেছেন। হোয়াইট হাউস একে যুক্তরাষ্ট্রের ইতিহাসে এক দিনে সর্বোচ্চ সংখ্যক ক্ষমা প্রদানের ঘটনা বলে উল্লেখ করেছে।

ওয়াশিংটন থেকে এএফপি জানায়, বাইডেন এক বিবৃতিতে জানিয়েছেন, যাদের সাজা মওকুফ করা হয়েছে, তারা বর্তমানে যে শাস্তি পেতেন তার তুলনায় ‘অতিরিক্ত দীর্ঘ সাজার’ ভোগ করছিলেন।

তিনি এ পদক্ষেপকে ‘ঐতিহাসিক ভুল সংশোধনের একটি গুরুত্বপূর্ণ পদক্ষেপ, শাস্তির বৈষম্য সংশোধন এবং যোগ্য ব্যক্তিদের তাদের পরিবারের কাছে ফিরে যাওয়ার সুযোগ প্রদানের জন্য একটি উদ্যোগ’ বলে উল্লেখ করেছেন।

বাইডেন বলেন, ‘এই পদক্ষেপের মাধ্যমে আমি এখন পর্যন্ত মার্কিন ইতিহাসে সবচেয়ে বেশি ব্যক্তিগত ক্ষমা ও সাজা মওকুফ প্রদান করেছি।’ এছাড়া তিনি নব-নির্বাচিত প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের কাছে ক্ষমতা হস্তান্তরের আগে আরও কিছু ক্ষমা বা সাজা মওকুফের ইঙ্গিত দেন।

বাইডেন গত মাসেও প্রায় ১,৫০০ জনের সাজা মওকুফ করেন এবং ৩৯ জনকে ক্ষমা করেন।

ডিসেম্বরে ক্ষমাপ্রাপ্তদের মধ্যে ছিলেন বাইডেনের ছেলে হান্টার বাইডেন, যিনি অস্ত্র ও কর অপরাধে দোষী সাব্যস্ত হওয়ার পর সম্ভাব্য কারাদণ্ডের মুখোমুখি ছিলেন।

বাইডেন একইসঙ্গে কিছু সহযোগী এবং সাবেক কর্মকর্তাদের জন্য সার্বিক ক্ষমা প্রদানের বিষয়ে বিতর্ক করছেন বলে জানা গেছে, কারণ আশঙ্কা করা হচ্ছে প্রেসিডেন্ট ট্রাম্পের সম্ভাব্য ‘প্রতিশোধমূলক’ উদ্যোগের কারণে তারা লক্ষ্যবস্তু হতে পারেন।

ডিসেম্বরে, বাইডেন ফেডারাল ডেথ রো-তে থাকা ৪০ জন বন্দীর মধ্যে ৩৭ জনের মৃত্যুদণ্ড মওকুফ করেন।

তিনজন এই সিদ্ধান্তের বাইরে ছিলেন: ২০১৩ সালের বোস্টন ম্যারাথন বোমা হামলাকারীদের একজন, ২০১৮ সালে ১১ জন ইহুদি উপাসককে হত্যাকারী বন্দুকধারী এবং ২০১৫ সালে ৯ জন কৃষ্ণাঙ্গ চার্চগামীকে হত্যাকারী এক শ্বেতাঙ্গ আধিপত্যবাদী।

ট্রাম্প ইতোমধ্যে ইঙ্গিত দিয়েছেন যে, তিনি ক্ষমতা গ্রহণের পর ফেডারেল মৃত্যুদণ্ড পুনরায় কার্যকর করবেন, যা বাইডেনের শাসনামলে স্থগিত ছিল।

জাতীয় গ্রিডে দিনে আরো ১২.৫ মিলিয়ন ঘনফুট গ্যাস সরবরাহ শুরু : জ্বালানি প্রতিমন্ত্রী

প্রায় ২৫০০ জনের সাজা মওকুফ করলেন বাইডেন : যুক্তরাষ্ট্রের ইতিহাসে এক দিনে সবচেয়ে বেশি

আপডেট সময় ০৯:২৭:৪৭ অপরাহ্ন, শুক্রবার, ১৭ জানুয়ারী ২০২৫