ঢাকা ০২:৪০ পূর্বাহ্ন, মঙ্গলবার, ১৮ অগাস্ট ২০২৬, ২ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
অস্ট্রেলিয়ায় ঐতিহাসিক টেস্ট জয়ে টাইগারদের মন্ত্রিসভার অভিনন্দন স্পেশাল রেসপন্স ব্যাটালিয়ন-এসআরবি আইন, ২০২৬ এর খসড়া নীতিগত ও চূড়ান্ত অনুমোদন শেরপুরে ৩ বিএনপি নেতার সাজা বাতিল ও মুক্তির দাবিতে সংবাদ সম্মেলন জামালপুরে ৩০০ দরিদ্র পরিবার পেল দানের মাঝে আনন্দ : মানবতার অনন্য দৃষ্টান্ত জনগণের প্রতি বিভ্রান্তকারীদের নজরে রাখার আহ্বান প্রধানমন্ত্রীর জাতীয় মৎস্য পক্ষ : জামালপুরে বর্ণাঢ্য আলোচনা সভা, শোভাযাত্রা দশানী নদীর ভাঙনে হুমকির মুখে সাজেলের চর বাজার, সেতু খালেদা জিয়ার ৮২তম জন্মদিন : ফিরোজ মিয়ার উদ্যোগে আলোচনা সভা অনুষ্ঠিত খালেদা জিয়ার ৮২তম জন্মদিন : সরিষাবাড়ীতে আলোচনা ও দোয়া মাহফিল অনুষ্ঠিত দেশের ২০ কোটি মানুষের ৪০ কোটি হাতকে কর্মীর হাতে রূপান্তর করতে হবে : প্রধানমন্ত্রী

রোনালদোকে ‘অবিশ্বাস্য’ প্রস্তাব আল নাসরের, পাচ্ছেন মালিকানাও

ক্রিশ্চিয়ানো রোনালদো। ছবি : সংগৃহীত

ইউরোপের পাট চুকিয়ে সৌদি আরবের ক্লাব আল নাসরে খেলছেন সময়ের অন্যতম সেরা ফুটবলার ক্রিশ্চিয়ানো রোনালদো। সেখানে আরও এক মৌসুম থাকছেন সিআরসেভেন। স্প্যানিশ সংবাদমাধ্যম মার্কা জানিয়েছে, রোনালদোকে ধরে রাখতে অবিশ্বাস্য প্রস্তাব দেয় আল নাসর, যা ফেরাতে পারেননি পাঁচবারের ব্যালন ডি’অর জয়ী এই ফুটবলার।

শুধু বিশাল অঙ্কের অর্থই নয়, আল নাসরের আংশিক মালিকানাও পাচ্ছেন রোনালদো। এই চুক্তিকে ‘শতাব্দীর সেরা চুক্তি’ হিসেবে উল্লেখ করেছে মার্কা। আল নাসরের মালিকানা স্বত্বের ৫ শতাংশ পাচ্ছেন রোনালদো। ক্লাবটিতে পর্তুগিজ সুপারস্টারের নিবেদন দেখেই এই সিদ্ধান্ত নিয়েছে মালিকপক্ষ।

মালিকানার বাইরে এক মৌসুমে জন্য ১৮ কোটি ৩০ লাখ ইউরো বা বাংলাদেশের মুদ্রায় প্রায় ২২৯৫ কোটি টাকা পাবেন রোনালদো। সেই হিসেবে প্রতি মাসে প্রায় ১৯১ কোটি টাকা, সপ্তাহে প্রায় ৪৪ কোটি টাকা, দিনে প্রায় ৬ কোটি ৩০ লাখ টাকা, ঘণ্টায় প্রায় ২৬ লাখ, মিনিটে প্রায় ৪৩ হাজার টাকা ও সেকেন্ডে প্রায় ৭১৬ টাকা আয় করবেন।

মালিকানা ও বিশাল অঙ্কের অর্থের সঙ্গে রোনালদোর দেওয়া একটি শর্তও মানতে হচ্ছে আল নাসরকে। মার্কা বলছে, দলের শক্তিমত্তা বাড়াতে নির্দিষ্ট কিছু খেলোয়াড়কে দলে টানতে বলেছেন রোনালদো। তার মধ্যে ব্রাজিলিয়ান তারকা ক্যাসেমিরোর নামটা নির্দিষ্ট করেই বলেছে মার্কা। এখন ম্যানচেস্টার ইউনাইটেডে খেলছেন এই মিডফিল্ডার।

ক্যাসেমিরোর সঙ্গে রিয়াল মাদ্রিদ ও ম্যানইউতে খেলেছেন রোনালদো। ইউনাইটেডের হয়ে কিছু না জিতলেও রিয়ালের হয়ে ৪টি চ্যাম্পিয়নস লিগের শিরোপা জিতেছেন এই দুই ফুটবলার।

জনপ্রিয় সংবাদ

অস্ট্রেলিয়ায় ঐতিহাসিক টেস্ট জয়ে টাইগারদের মন্ত্রিসভার অভিনন্দন

রোনালদোকে ‘অবিশ্বাস্য’ প্রস্তাব আল নাসরের, পাচ্ছেন মালিকানাও

আপডেট সময় ০৮:১১:৪২ অপরাহ্ন, বৃহস্পতিবার, ১৬ জানুয়ারী ২০২৫