ঢাকা ০৩:১৪ অপরাহ্ন, বুধবার, ২৮ অক্টোবর ২০২৬, ১৩ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
গণতান্ত্রিক মূল্যবোধের প্রতি প্রধানমন্ত্রী তারেক রহমানের অঙ্গীকারের প্রশংসা করলেন তাকাইচি ঘূর্ণিঝড় ‘অর্ণব’ মোকাবিলায় ভারতে লোকজনকে সরিয়ে নেওয়া হচ্ছে বাংলাদেশে স্বাস্থ্য খাতে সহযোগিতা বাড়াতে সাসাকাওয়া ফাউন্ডেশনকে ডা. জুবাইদা রহমানের আহ্বান সাংবাদিক আবুল কাশেমের বাসায় চুরি, নগদ টাকা ও স্বর্ণালংকার লুট! যুক্তরাষ্ট্রের মধ্যবর্তী নির্বাচন: ৪৭০ আসন ও ১২ বিলিয়ন ডলারের লড়াই কেন্দুয়া ইউনিয়ন পরিষদ পরিদর্শন করলেন জেলা প্রশাসক জরায়ু কেটে ফেলার অভিযোগ, এম এ রশীদ হাসপাতালের দুই ডাক্তারের বিরুদ্ধে মামলা দায়ের শেরপুরে এবার ধুম কাছিম উদ্ধার ও অবমুক্ত জাপান-বাংলাদেশ বন্ধুত্ব হবে অর্থনৈতিক সমৃদ্ধির চালিকাশক্তি : প্রধানমন্ত্রী জামালপুরে সিডসের শিখন বিনিময় সফরে এসে সন্তুষ্ট কারিতাস দল

নকলায় ব্রহ্মপুত্র নদ ড্রেজিং কাজের প্রতিবন্ধকতা নিরসনে আলোচনা সভা

নকলা : আলোচনা সভায় বক্তব্য রাখেন নৌ-পরিবহন মন্ত্রণালয়ের যুগ্ম সচিব গোলাম রাব্বি। ছবি : বাংলারচিঠিডটকম

“পুরাতন ব্রহ্মপুত্র নদের নাব্যতা উন্নয়ন ও পুনরুদ্ধার” শীর্ষক প্রকল্পের আওতায় শেরপুরের নকলায় পুরাতন ব্রহ্মপুত্র নদ খনন এবং খনন কাজের প্রতিবন্ধকতা নিরসনে আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। ১৫ জানুয়ারি বুধবার দুপুরে জেলা প্রশাসনের উপজেলার চরঅষ্টধর ইউনিয়নের নারায়নখোলা অংশে ব্রহ্মপুত্র নদের উত্তর পাড়ে নারায়নখোলা গ্রামে বিআইডব্লিওটিএ এর সহযোগিতায় এ আলোচনা সভা অনুষ্ঠিত হয়।

নকলা উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) দিপ জন মিত্রের সভাপতিত্বে আলেচনা সভায় বক্তব্য রাখেন নৌ-পরিবহন মন্ত্রণালয়ের যুগ্মসচিব গোলাম রাব্বি, উপসচিব আলমগীর কবির, শেরপুরের অতিরিক্ত জেলা প্রশাসক (রাজস্ব) জাহিদ হাসান প্রিন্স, বিআইডব্লিওটিএ এর প্রকল্প পরিচালক মো. সাইদুর রহমান, নির্বাহী প্রকৌশলী মো. মহসিন প্রমুখ।

আলোচনা সভায় ব্রহ্মপুত্র নদের উত্তরপাড়ের বাসিন্দা চরঅষ্টধর ইউনিয়নের নারায়নখোলা (সিকদারপাড়া) গ্রামের সেলিম মিয়া, ডেবুয়ারচর গ্রামের সেলিম সারোয়ার ও রেহাইঅষ্টধর গ্রামের আহাদুল ইসলাম খনন প্রকল্প নিয়ে তাদের নানা সমস্যার কথা তুলে ধরে বক্তব্য রাখেন।

তারা বলেন, বর্তমানে যে জায়গা দিয়ে পুরাতন ব্রহ্মপুত্র নদের পানি প্রবাহিত সেটি তাদের বাপ-দাদাদের নিজস্ব মালিকানাধীন সম্পত্তি। ব্রহ্মপুত্র নদের গতিপথ পাল্টে তাদের ভিটেমাটি, আবাদি জমি, স্কুল, মাদরাসা, মসজিদ, খেলার মাঠ, কবরস্থান সবকিছু নদীগর্ভে বিলীন হয়ে গেছে। তারা চান নকশা অনুযায়ী ব্রহ্মপুত্র নদ পূর্বে যেদিক দিয়ে প্রবাহিত ছিল সেদিক দিয়ে খনন করা হোক। এতে করে তারা নদীগর্ভে বিলীন হওয়া বাপদাদার নিজস্ব জায়গাজমি ফিরে পাবেন।

নৌ-পরিবহন মন্ত্রণালয়ের যুগ্ম-সচিব গোলাম রাব্বি তার বক্তব্যে বলেন, সাধারণত নদ বা নদী যেদিক দিয়ে বহমান তার বাইরে খনন করার সুযোগ নেই। তারপরেও তিনি বিষয়টি নিয়মের মধ্যে থেকে ভেবে দেখবেন বলে সবাইকে আশ্বস্ত করেন।

জনপ্রিয় সংবাদ

গণতান্ত্রিক মূল্যবোধের প্রতি প্রধানমন্ত্রী তারেক রহমানের অঙ্গীকারের প্রশংসা করলেন তাকাইচি

নকলায় ব্রহ্মপুত্র নদ ড্রেজিং কাজের প্রতিবন্ধকতা নিরসনে আলোচনা সভা

আপডেট সময় ০৭:২৯:১১ অপরাহ্ন, বৃহস্পতিবার, ১৬ জানুয়ারী ২০২৫