ঢাকা ০৪:৪৫ অপরাহ্ন, বৃহস্পতিবার, ০১ অক্টোবর ২০২৬, ১৬ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
প্রবীণদের স্বার্থরক্ষায় বাংলাদেশের বর্তমান সরকার সচেতন এবং সতর্ক রয়েছে : প্রধানমন্ত্রী প্রতিটি মানুষের বার্ধক্য নিরাপদ ও মর্যাদাপূর্ণ হওয়া আবশ্যক : রাষ্ট্রপতি দুর্গাপূজা পালনে সকল নিরাপত্তা প্রস্তুতি সম্পন্ন : স্বরাষ্ট্রমন্ত্রী বাংলাদেশ-তুরস্কের মধ্যে বিমান চলাচল ও পর্যটন খাতে সহযোগিতা জোরদারের আহ্বান পর্যটন মন্ত্রীর মাদারগঞ্জে ২২ জনকে প্রায় ৯ লাখ টাকার ঋণ সহায়তা প্রদান কমরেড মনজুরুল খানের ৮১তম জন্মদিনে বিনামূল্যে চক্ষুচিকিৎসা সেবা নকলায় ভারতীয় ৩৭ বোতল এস্কাফ সিরাপসহ তরুণী আটক মাদারগঞ্জে শারদীয় দুর্গাপূজার প্রস্তুতি সভা অনুষ্ঠিত ১২ দফা দাবিতে জামালপুরে নিকাহ রেজিস্ট্রারদের স্মারকলিপি পেশ ইসলামপুরে পাঁচ দোকান ভস্মীভূত, ২০ লাখ টাকার ক্ষতি

ইসরাইলি হামলায় ফিলিস্তিনে নিহত ৭

গাজার বেসামরিক প্রতিরক্ষা সংস্থা ১৬ জানুয়ারি বৃহস্পতিবার জানিয়েছে, ফিলিস্তিনি ভূখণ্ডে নতুন করে ইসরাইলি হামলায় কমপক্ষে সাত জন নিহত হয়েছে।

ইসরাইলি মন্ত্রিসভা যুদ্ধবিরতি চুক্তির ওপর ভোট দেওয়ার কয়েক ঘন্টা আগে এ হামলা চালানো হলো।

সংস্থাটির উদ্ধৃতি দিয়ে গাজা নগরী থেকে এএফপি এ খবর জানায়।

সংস্থাটি এক বিবৃতিতে জানায়, আমাদের কর্মীরা গাজা নগরীর পশ্চিমে আল-রিমাল এলাকায় ইসরাইলি সেনাবাহিনীর বোমা হামলার শিকার একটি বাড়ির ধ্বংসস্তূপের নিচ থেকে ৫টি লাশ ও আহত অবস্থায় ১০ জনেরও বেশি লোককে উদ্ধার করেছে।’

এটি আরও জানায়, ‘গাজার কেন্দ্রস্থলে আল-শাবিয়া মোড়ে’ এক বিমান হামলায় নিহত আরও দুই ব্যক্তির লাশ উদ্ধার করা হয়েছে।

কাতার ও মার্কিন যুক্তরাষ্ট্রের ইসরাইল ও হামাসের মধ্যে যুদ্ধবিরতি ও জিম্মি-মুক্তি চুক্তি ঘোষণা করার একদিন পর এই হামলা চালানো হলো।

তারা আশা কারছে, গাজায় যুদ্ধের স্থায়ী অবসানের পথ প্রশস্ত করবে।

ইসরাইলি গণমাধ্যম জানিয়েছে, বৃহস্পতিবার সকালে মন্ত্রিসভায় যুদ্ধবিরতি চুক্তির ওপর ভোটাভুটির কথা রয়েছে।

জনপ্রিয় সংবাদ

প্রবীণদের স্বার্থরক্ষায় বাংলাদেশের বর্তমান সরকার সচেতন এবং সতর্ক রয়েছে : প্রধানমন্ত্রী

ইসরাইলি হামলায় ফিলিস্তিনে নিহত ৭

আপডেট সময় ০৮:০৭:৩৬ অপরাহ্ন, বৃহস্পতিবার, ১৬ জানুয়ারী ২০২৫