ঢাকা ০১:১৬ পূর্বাহ্ন, সোমবার, ০৫ অক্টোবর ২০২৬, ১৯ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
প্রধানমন্ত্রীর সঙ্গে ব্রিটিশ হাইকমিশনারের সাক্ষাৎ ওয়েজবোর্ড বাস্তবায়নে উদ্যোগ নেবে সরকার : তথ্য প্রতিমন্ত্রী লটারির মাধ্যমে সাব-রেজিস্ট্রার বদলি ৬ অক্টোবর সরিষাবাড়ী উপজেলা বিএনপির সভাপতি আজিম উদ্দিনের স্মরণসভা অনুষ্ঠিত যানবাহন চালকদের দক্ষতা বৃদ্ধিতে জামালপুরে বিআরটিএ’র প্রশিক্ষণ কর্মশালা সরিষাবাড়ীতে অনলাইন জুয়ার ‘সম্রাট’ সবুজ গ্রেপ্তার দুর্গাপূজা : মাদারগঞ্জে আইনশৃঙ্খলা বিষয়ক মতবিনিময় সভা অনুষ্ঠিত নকলায় পূজা মণ্ডপে জিআর চাল বিতরণ করলেন এমপি ডেঙ্গু প্রতিরোধে নকলায় মশক নিধন, পরিচ্ছন্নতা কার্যক্রম শেরপুরে মাদকের বিরুদ্ধে অবস্থান নেয়ায় ছাত্রদল নেতার উপর হামলা : বিচার দাবি

আসামি আইনজীবী জাকিরের জামিন নামঞ্জুর, আদালতে হট্টগোল

জামালপুর : আসামি এক আইনজীবীর জামিন মঞ্জুরের দাবিতে আদালত প্রাঙ্গণে হট্টগোল করে তার লোকজন। ছবি : বাংলারচিঠিডটকম

জামালপুরে জমি দখল করতে গিয়ে মারমারি মামলার প্রধান আসামি আইনজীবী শেখ মোহাম্মদ জাকির হোসেনকে কারাগারে প্রেরণের ঘটনায় জামালপুরেরি চিফ জুডিসিয়াল ম্যাজিস্ট্রেট আদালতে হট্টগোল হয়েছে। ১৫ জানুয়ারি বুধবার বিকালে জ্যেষ্ঠ জুডিসিয়াল ম্যাজিস্ট্রেট রুমানা আক্তার আসামিকে কারাগারে প্রেরণের আদেশ দেওয়ার পর ওই ঘটনা ঘটে।

প্রত্যক্ষদর্শীরা জানান, ১৫ জানুয়ারি বিকালে মামলাটির আসামি আইনজীবী শেখ মোহাম্মদ জাকির হোসেনের জামিন নামঞ্জুর করে তাকে কারাগারে প্রেরণের আদেশ দেওয়ার পর আসামি পক্ষের শতাধিক লোক আদালত প্রাঙ্গণে তার মুক্তির দাবিতে স্লোগান দিতে থাকেন। একপর্যায়ে তাদের তুমুল হট্টগোলে আদালত প্রাঙ্গণে এক বিশৃঙ্খল পরিস্থিতির সৃষ্টি হয়। কর্তব্যরত পুলিশের সাথে তাদের কথা কাটাকাটি ও ধস্তাধস্তির ঘটনাও ঘটে। পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে আদালতে অতিরিক্ত পুলিশ মোতায়েন করা হয়। পরে পুলিশ আদালত থেকে সবাইকে বাইরে বের করে দিলে পরিস্থিতি নিয়ন্ত্রণে আসে। পরিসিস্থিতি শান্ত হলে কোর্ট পুলিশ আসামি শেখ মোহাম্মদ জাকির হোসেনকে কারাগারে পাঠান।

মামলা সূত্রে জানা গেছে, জামালপুরের মেলান্দহ উপজেলার মুন্সি নাংলা গ্রামে জমি দখল ও মারধরের ঘটনায় ভুক্তভোগী চায়না বেগম বাদী হয়ে আইনজীবী শেখ মোহাম্মদ জাকির হোসেনকে প্রধান আসামি করে গত বছরের ৭ ডিসেম্বর একটি মামলা দায়ের করেন। ওই মামলায় তিনি এতদিন জামিনে ছিলেন।

কোর্ট ইন্সপেক্টর আবুল হোসেন এ প্রতিবেদককে বলেন, অন্তর্বর্তী জামিন বাতিল করে আসামি আইনজীবী শেখ মোহাম্মদ জাকির হোসনকে কারাগারে পাঠানোর নির্দেশ দেন আদালত। বিষয়টি জানার পর তার লোকজন আদালত প্রাঙ্গণে বিশৃঙ্খলার চেষ্টা করেন। এ সময় পুলিশের সাথে তাদের কথা কাটাকাটি ও ধস্তাধস্তি হয়। পরে তাদের সরিয়ে দিয়ে আসামিকে জেলা কারাগারে পাঠানো হয়।

জনপ্রিয় সংবাদ

প্রধানমন্ত্রীর সঙ্গে ব্রিটিশ হাইকমিশনারের সাক্ষাৎ

আসামি আইনজীবী জাকিরের জামিন নামঞ্জুর, আদালতে হট্টগোল

আপডেট সময় ০৭:৪৭:০৯ অপরাহ্ন, বুধবার, ১৫ জানুয়ারী ২০২৫