ঢাকা ০৬:০৪ পূর্বাহ্ন, শনিবার, ৩০ মে ২০২৬, ১৬ জ্যৈষ্ঠ ১৪৩৩ বঙ্গাব্দ

জিয়াউর রহমানের জন্মবার্ষিকী : শীতার্তদের কম্বল দিল জেলা মৎস্যজীবীদল

জামালপুর : শীতার্তদের মাঝে কম্বল বিতরণ করেন বিএনপিনেতা অ্যাডভোকেট শাহ মো. ওয়ারেছ আলী মামুন। ছবি : বাংলারচিঠিডটকম

বিএনপির প্রতিষ্ঠাতা শহীদ জিয়াউর রহমানের ৮৯তম জন্মবার্ষিকী উপলক্ষে অসহায় শীতার্তদের শীতবস্ত্র কম্বল দিয়েছে বাংলাদেশ জাতীয়তাবাদী মৎস্যজীবী দল জামালপুর জেলা শাখা। ১৩ জানুয়ারি সোমবার বিকালে সদর উপজেলার মেষ্টা বীর মল্লিকপুর ফুলারপাড়া মাদরাসা মাঠে কম্বল বিতরণ অনুষ্ঠানের আয়োজন করা হয়।

কম্বল বিতরণের আগে সংক্ষিপ্ত আলোচনা সভায় সভাপত্বি করেন জেলা মৎস্যজীবী দলের সভাপতি আব্দুল হালিম। অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্য রাখেন বিএনপির জাতীয় নির্বাহী কমিটির সহ-সাংগঠনিক সম্পাদক ও জামালপুর জেলা বিএনপির সাধারণ সম্পাদক অ্যাডভোকেট শাহ্ মো. ওয়ারেছ আলী মামুন।

প্রধান অতিথির বক্তব্যে বিএনপিনেতা শাহ মো. ওয়ারেছ আলী মামুন বলেন, বিএনপি সব সময় যেকোন দুর্যোগে অসহায় মানুষের পাশে ছিল। আগামীদিনেও থাকবে। আগামীদিনে বিএনপি ক্ষমতায় গেলে মানুষের ভাগ্যের পরিবর্তন ঘটবে। শীতবস্ত্র নিয়ে শীতার্ত মানুষের পাশে থাকার জন্য জেলা মৎস্যজীবীদলের নেতা-কর্মীদের ধন্যবাদ জানান তিনি।

আলোচনা সভা শেষে অ্যাডভোকেট শাহ মো. ওয়ারেছ আলী মামুন ও মৎস্যজীবীদলের নেতৃবৃন্দ অসহায় শীতার্ত মানুষের মাঝে একটি করে কম্বল বিতরণ করেন। এ সময় জামালপুর সদর উপজেলা বিএনপির সভাপতি সফিউর রহমান সফি ও সাধারণ সম্পাদক রুহুল আমিন মিলন, জেলা মৎস্যজীবী দলের সহ-সভাপতি সাইদুর রহমান, সহ-সভাপতি হাজি আব্দুল মালেক, যুগ্ম-সাধারণ সাহেব আলী প্রমুখসহ অন্যান্য নেতাকর্মীবৃন্দ উপস্থিত ছিলেন। অনুঠান সঞ্চালনা করেন সদর উপজেলা মৎস্যজীবী দলের সাধারণ সম্পাদক জয়নাল আবেদীন।

জনপ্রিয় সংবাদ

জিয়াউর রহমানের জন্মবার্ষিকী : শীতার্তদের কম্বল দিল জেলা মৎস্যজীবীদল

আপডেট সময় ০৯:৫৭:৪৫ অপরাহ্ন, সোমবার, ১৩ জানুয়ারী ২০২৫