ঢাকা ১২:৩৬ অপরাহ্ন, বৃহস্পতিবার, ৩০ জুলাই ২০২৬, ১৫ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
প্রধানমন্ত্রীর সভাপতিত্বে ভূমিকম্প বিষয়ক প্রস্তুতি সভা অনুষ্ঠিত হাসপাতালে দালাল চক্রের অপতৎপরতা স্থায়ীভাবে বন্ধ করা হবে : স্বাস্থ্যমন্ত্রী বকশীগঞ্জে রিং জাল জব্দের পর পুড়িয়ে ধ্বংস মুরাদ হাসানকে আদালতে হাজির হতে বিজ্ঞপ্তি প্রকাশের আদেশ বঙ্গভবনে কার্যক্রম শুরু করলেন ভারপ্রাপ্ত রাষ্ট্রপতি উন্নয়ন কাজে অনিয়ম হলে সংশ্লিষ্ট ঠিকাদারি প্রতিষ্ঠানকে ব্ল্যাকলিস্টেড করা হবে : গৃহায়ন ও গণপূর্ত প্রতিমন্ত্রী রাজিব বাস সার্ভিস নিরাপদ করতে পরামর্শ সভা, ১৩ নির্দেশনা অসহায়ত্বের সুযোগে দ্বিগুণ ভাড়ায় চলছে ইসলামপুরে সরকারি অ্যাম্বুলেন্স ভেজাল সরিষার তেল কারখানা সিলগালা, ১ লাখ টাকা জরিমানা যুবদলনেতা সোহেল রানার উদ্যোগে চলছে গবাখালি খাল পরিষ্কার

শীতার্তদের মাঝে কম্বল দিল জামালপুরের ক্লাব’৯৭

জামালপুর : শীতার্তদের হাতে কম্বল তুলে দেন ক্লাব’৯৭ এর নেতৃবৃন্দ। ছবি : বাংলারচিঠিডটকম

‘মানবতাবোধ, জাগ্রত হউক, বিবেকের তাড়নায়’ এই প্রত্যাশী নিয়ে জামালপুরে দরিদ্র, অসহায় ও দুস্থ শীতার্তদের মাঝে শীতবস্ত্র হিসেবে কম্বল বিতরণ করা হয়েছে। ৮ জানুয়ারি বুধবার সন্ধ্যায় শহরের রানীগঞ্জ বাজারে জামালপুরের ক্লাব’৯৭ এ কর্মসূচির আয়োজন করে।

কম্বল বিতরণের আগে সংক্ষিপ্ত বক্তব্য রাখেন জামালপুর জেলা প্রেসক্লাবের সভাপতি ও ক্লাব’৯৭ এর সাধারণ সম্পাদক ফজলে এলাহী মাকাম, ক্লাবের কোষাধ্যক্ষ হাফিজুর রহমান হাফিজ, সদস্য সবুজ, ময়না, বাদল, বাবু, মিন্টু, শাওন, রাজিব, রিপন, রাকিব প্রমুখ।

এ সময় বক্তারা বলেন, তীব্র শৈত্যপ্রবাহে অসহায়, দরিদ্র মানুষেরা খুবই কষ্টে আছেন। তাদের কষ্ট কিছুটা হলেও লাঘব করতে শীতবস্ত্র হিসেবে কম্বল বিতরণের উদ্যোগ নেয়া হয়েছে। শীতে সমাজের নিম্ন-আয়ের মানুষের মাঝে উষ্ণতা ছড়িয়ে দিতে বিভিন্ন সংগঠন ও বিত্তবানদের এগিয়ে আসার আহবান জানান বক্তারা। পরে দুই শতাধিক শীতার্ত অসহায় নারী-পুরুষের মাঝে একটি করে কম্বল বিতরণ করা হয়।

জনপ্রিয় সংবাদ

প্রধানমন্ত্রীর সভাপতিত্বে ভূমিকম্প বিষয়ক প্রস্তুতি সভা অনুষ্ঠিত

শীতার্তদের মাঝে কম্বল দিল জামালপুরের ক্লাব’৯৭

আপডেট সময় ১০:১৮:২১ অপরাহ্ন, বৃহস্পতিবার, ৯ জানুয়ারী ২০২৫