ঢাকা ০৪:২৭ অপরাহ্ন, বুধবার, ০৭ অক্টোবর ২০২৬, ২২ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
শিক্ষকতাকে মেধাবীদের পছন্দের প্রথম পেশা করতে কাজ করছে সরকার : প্রধানমন্ত্রী গণমাধ্যমের স্বাধীনতা নিশ্চিত করতে সরকার বদ্ধপরিকর : তথ্যমন্ত্রী চরযথার্থপুর দাখিল মাদরাসার দপ্তরীকে মারধরের প্রতিবাদে মানববন্ধন নকলায় বিশ্ব শিক্ষক দিবস পালিত মাদারগঞ্জে আগুনে পুড়ল ৪ গরু, দগ্ধ আরও দুটি প্রধানমন্ত্রীর সঙ্গে ব্রিটিশ হাইকমিশনারের সাক্ষাৎ ওয়েজবোর্ড বাস্তবায়নে উদ্যোগ নেবে সরকার : তথ্য প্রতিমন্ত্রী লটারির মাধ্যমে সাব-রেজিস্ট্রার বদলি ৬ অক্টোবর সরিষাবাড়ী উপজেলা বিএনপির সভাপতি আজিম উদ্দিনের স্মরণসভা অনুষ্ঠিত যানবাহন চালকদের দক্ষতা বৃদ্ধিতে জামালপুরে বিআরটিএ’র প্রশিক্ষণ কর্মশালা

মেক্সিকোর বারে বন্দুকধারীর গুলিতে নিহত ৭

মেক্সিকোর দক্ষিণ-পূর্বাঞ্চলের একটি বারে বন্দুকধারীর গুলিতে ৭ জন নিহত এবং ৫ জন আহত হয়েছে। দেশটিতে ধারাবাহিক সহিংসতার এটাই সর্বশেষ ঘটনা। ৫ জানুয়ারি রবিবার কর্তৃপক্ষ এই তথ্য জানিয়েছেন।

মেক্সিকোর নিরাপত্তা ও নাগরিক সুরক্ষা সচিবালয় এক বিবৃতিতে জানিয়েছে, তাবাসকো রাজ্যের ভিলাহারমোসা শহরে শনিবার রাতে এই সহিংসতার ঘটনা ঘটে। অপরাধীদের ধরতে অভিযান শুরু হয়েছে।

মেক্সিকোর নিরাপত্তা ও নাগরিক সুরক্ষা সচিবালয় আরো জানায় ভিডিও ক্যামেরার ফুটেজ বিশ্লেষণ করা হচ্ছে এবং হামলাকারীদের শনাক্ত ও গ্রেপ্তার করতে রাজ্য ও ফেডারেল কর্তৃপক্ষ যথাযথ ব্যবস্থা নিয়েছে এরং যৌথ টহল চালানো হচ্ছে।

প্রাথমিকভাবে নিহতের সংখ্যা ৫ জন হলেও তাবাস্কোর পাবলিক প্রসিকিউটর অফিস পরে জানিয়েছে হামলায় আরো দুইজন মারা গেছে। বারটি অবৈধভাবে চালানো হচ্ছিল বলে কর্তৃপক্ষ জানিয়েছে।

স্থানীয় গণমাধ্যমের উদ্ধৃতি দিয়ে জানানো হয়েছে, অজ্ঞাত বন্দুকধারীরা ‘লা কাসিতা আজুল’ নামে পরিচিত বারে ঢুকে গ্রাহকদের উপর গুলি চালায়। ঘটনাস্থলে রক্তাক্ত মৃতদেহ মেঝেতে পড়ে থাকতে দেখা যায়।

তাবাস্কো, যেখানে তেল উৎপাদনের সুবিধাগুলো রয়েছে, সাম্প্রতিক মাসগুলোতে অপরাধমূলক সহিংসতা বৃদ্ধি পেয়েছে। গত নভেম্বরেও ভিলা এরমোসার একটি বারে বন্দুক হামলায় ছয়জন নিহত এবং ১০ জন আহত হন।

এর আগে দুই সপ্তাহ আগে কেন্দ্রীয় অঞ্চলের কুয়েরেতারো শহরের একটি বারে হামলায় ১০ জন নিহত হয়।

একই সপ্তাহে মেক্সিকো সিটির শহরতলির একটি বারে বন্দুক হামলায় আরো ছয়জন নিহত হন।

সরকারী পরিসংখ্যান অনুসারে, ২০০৬ সালে মাদক পাচার রোধে সেনাবাহিনী মোতায়েনের পর থেকে মেক্সিকোতে মাদক সংশ্লিষ্ট সহিংসতায় ৪ লক্ষ ৫০ হাজার জনেরও বেশি মানুষ নিহত হয়েছেন।

জনপ্রিয় সংবাদ

শিক্ষকতাকে মেধাবীদের পছন্দের প্রথম পেশা করতে কাজ করছে সরকার : প্রধানমন্ত্রী

মেক্সিকোর বারে বন্দুকধারীর গুলিতে নিহত ৭

আপডেট সময় ০৮:০৬:৩৩ অপরাহ্ন, সোমবার, ৬ জানুয়ারী ২০২৫