ঢাকা ০২:২৯ অপরাহ্ন, বৃহস্পতিবার, ১৮ জুন ২০২৬, ৪ আষাঢ় ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
আবৃত্তিতে জাতীয় পর্যায়ে শ্রেষ্ঠ জামালপুরের মারিয়া জনগণের অর্থ বিদেশে পাচার হতে দেওয়া হবে না : প্রধানমন্ত্রী দ্বিতীয় যমুনা সেতু নির্মাণের দাবি জানালো দেওয়ানগঞ্জবাসী পুড়িয়ে হত্যা : আসামির মৃত্যুদণ্ড, ধর্ষণ : আসামির যাবজ্জীবন কারাদণ্ড জামালপুরে বাল্যবিবাহ-শিশুশ্রম প্রতিরোধে সাংবাদিকদের সঙ্গে এপির মতবিনিময় বীর মুক্তিযোদ্ধা বারী মণ্ডল আর নেই, তাঁর প্রতি রাষ্ট্রীয় সম্মান প্রদর্শন জামালপুরে অংশীজনদের সাথে সমঝোতা স্মারক ও কৃষি যন্ত্রপাতি বিতরণ বিএনপিনেতা জিএস ফিরোজ মিয়ার গণসংযোগ, লিফলেট বিতরণ সংসদ সদস্য শামীম তালুকদারের রোগমুক্তি কামনায় দোয়া মাহফিল বকশীগঞ্জে বিদ্যুৎস্পৃষ্টে মৃত্যু

বকশীগঞ্জে সমন্বয়ক পরিচয় দিয়ে নিষিদ্ধ ঘোষিত ছাত্রলীগ কর্মী আটক

মাহফুজুর রহমান

জামালপুরের বকশীগঞ্জ উপজেলায় মাদকবিরোধী উঠান বৈঠকে সমন্বয়ক এর পরিচয় দেওয়ার পর পুলিশের হাতে আটক হয়েছে মাহফুজুর রহমান (২২) নামে এক ছাত্রলীগ নেতা।

৫ জানুয়ারি রবিবার রাত সাড়ে ১০টার দিকে বকশীগঞ্জ পৌর এলাকার নয়াপাড়া গ্রাম থেকে তাকে আটক করা হয়।

আটক মাহফুজ বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন জামালপুর জেলা কমিটির সদস্য এবং বকশীগঞ্জ উপজেলা ছাত্রলীগের সদস্য হিসেবে দায়িত্ব পালন করছেন। সে বগারচর ইউনিয়নের টাংগারী পাড়া গ্রামের চাঁন মিয়ার ছেলে।

স্থানীয়রা জানায়, রবিবার রাতে বকশীগঞ্জ থানার ওসি খন্দকার শাকের আহমেদ নয়াপাড়া গ্রামে বাল্য বিবাহ প্রতিরোধ, জুয়া খেলা রোধ ও মাদক বিরোধী উঠান বৈঠকে যোগ দেন। এসময় নিষিদ্ধ ঘোষিত ছাত্রলীগ নেতা মাহফুজুর রহমান নিজেকে সমন্বয়ক এর পরিচয় দিয়ে কথা বলেন।

পরে স্থানীয়রা তাকে ছাত্রলীগ নেতা হিসেবে চিহ্নিত করলে পুলিশ তাৎক্ষণিক মাহফুজুর রহমানকে আটক করে।

পুলিশি জিজ্ঞাসাবাদে মাহফুজ জানায়, সে বকশীগঞ্জ উপজেলা ছাত্রলীগের সদস্য এবং বৈষম্য বিরোধী আন্দোলন জামালপুর জেলা কমিটির সদস্য। ছাত্রলীগের অপকর্ম ঢাকতেই সে কৌশলে সমন্বয়ক এর পরিচয় দিয়ে বেড়ান।

আটক মাহফুজকে নাশকতার মামলায় গ্রেপ্তার দেখিয়ে ৬ জানুয়ারি সোমবার দুপুরে জামালপুর আদালতে পাঠানো হয়েছে।

বকশীগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) খন্দকার শাকের আহমেদ বলেন, মাহফুজ নিষিদ্ধ ঘোষিত ছাত্রলীগের একনিষ্ঠ কর্মী। বৈষম্য বিরোধী কমিটিতে ঢুকে গোপন তথ্য ছাত্রলীগের কাছে পাচার করতো। নাশকতার ঘটনায় তাকে আটক করা হয়েছে।

জনপ্রিয় সংবাদ

আবৃত্তিতে জাতীয় পর্যায়ে শ্রেষ্ঠ জামালপুরের মারিয়া

বকশীগঞ্জে সমন্বয়ক পরিচয় দিয়ে নিষিদ্ধ ঘোষিত ছাত্রলীগ কর্মী আটক

আপডেট সময় ০৮:৪৯:৩৪ অপরাহ্ন, সোমবার, ৬ জানুয়ারী ২০২৫