ঢাকা ০৯:২৯ পূর্বাহ্ন, রবিবার, ১৩ সেপ্টেম্বর ২০২৬, ২৯ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
জামালপুরে ডেঙ্গু প্রতিরোধে পরিষ্কার-পরিচ্ছন্নতা অভিযান শুরু মাদারগঞ্জে বেশি দামে সার বিক্রি, এক ডিলারকে জরিমানা মাদারগঞ্জে ডেঙ্গু প্রতিরোধ ও পরিচ্ছন্নতা অভিযান শুরু সারাদেশে ৩ মাসব্যাপী ডেঙ্গু প্রতিরোধ অভিযান শুরু ১২ সেপ্টেম্বর, উদ্বোধন করবেন প্রধানমন্ত্রী ভালো ও সৎ মানুষের রাজনীতিতে আসা প্রয়োজন : তথ্যমন্ত্রী সড়ক দুর্ঘটনা রোধে মাদারগঞ্জে ছাত্রদলের সচেতনতামূলক কর্মসূচি জামালপুরে প্রয়াত বেগম খালেদা জিয়ার কারামুক্তি দিবস পালিত ইসলামপুরে বিদ্যুৎস্পৃষ্টে অটোরিকশা চালকের মৃত্যু বিয়ের প্রলোভনে ধর্ষণের দায়ে এক যুবকের যাবজ্জীবন কারাদণ্ড অপপ্রচারের প্রতিবাদে ভুক্তভোগীর সংবাদ সম্মেলন

সানন্দবাড়ী বাজারে অগ্নিকাণ্ড, ৭০ লাখ টাকার ক্ষতি

আগুন নিভাতে অংশ নেয় রাজীবপুর ফায়ার সার্ভিসের একটি ইউনিট। ছবি: বাংলারচিঠিডটকম

জামালপুরের দেওয়ানগঞ্জ উপজেলার ঐতিহ্যবাহী সানন্দবাড়ী বাজারে একটি মেশিনারি দোকানে অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে।

৫ জানুয়ারি রবিবার দুপুরে সানন্দবাড়ী বাজরে বকুলের মেশিনারি পার্টস এর দোকানে বৈদ্যুতিক শর্ট-সার্কিট থেকে অগ্নিকাণ্ডের ঘটনা ঘটে। সংবাদ পেয়ে কুড়িগ্রাম জেলার রাজীবপুর ফায়ার সার্ভিসের একটি ইউনিট ঘটনাস্থলে পৌছে আগুন নিয়ন্ত্রনে আনে।

জানা যায়, ৫ জানুয়ারি রবিবার দুপুরে সানন্দবাড়ী বাজারের ব্যবসায়ী বকুল মেশিনারীজ ডিলার বকুল মিয়ার ব্যবসা প্রতিষ্ঠানের পিছনের দিকে আগুন লেগে দ্বিতীয় তলা পর্যন্ত উঠে যায়। আগুন মুহূর্তেই প্রথমতলা ও দ্বিতীয় তলার কয়েকটি ইউনিটে ছড়িয়ে পড়ে।

ব্যবসায়ী বকুল মিয়া বলেন, আগুন লাগার পরপরই দেওয়ানগঞ্জ ফায়ার সার্ভিসে ফোন দেওয়া হয়। কিন্তু তারা আগুন নিভাতে আসেনি। পরে কুড়িগ্রাম জেলার রাজীবপুর ফায়ার সার্ভিসের একটি ইউনিট ঘটনাস্থলে পৌছে আগুন নিয়ন্ত্রনে আনে। আগুনে আমার প্রায় ৬০ থেকে ৭০ লাখ টাকার মালামাল ক্ষতি হয়েছে।

সানন্দবাড়ী বাজারের একাধিক ব্যবসায়ী জানান, ঐতিহ্যবাহী সানন্দবাড়ী বাজার, উত্তরাঞ্চলের সব চেয়ে বড় বাজার। এখানে প্রতি বছর আগুন লেগে ব্যাপক ক্ষতি হয়। দেওয়ানগঞ্জ থেকে, রৌমারী থেকে, রাজীবপুর থেকে ফায়ার সার্ভিস এসে কোন কাজ করতে পারে না। বরং আগুন নিয়ন্ত্রণ হওয়ার পরে আসে। তাই সানন্দবাড়ীতে অতি শীঘ্রই ফায়ার সার্ভিসের দাবি জানান তারা।

জামালপুরে ডেঙ্গু প্রতিরোধে পরিষ্কার-পরিচ্ছন্নতা অভিযান শুরু

সানন্দবাড়ী বাজারে অগ্নিকাণ্ড, ৭০ লাখ টাকার ক্ষতি

আপডেট সময় ০৯:১০:০৬ অপরাহ্ন, রবিবার, ৫ জানুয়ারী ২০২৫