ঢাকা ০৮:১০ পূর্বাহ্ন, শনিবার, ০৮ অগাস্ট ২০২৬, ২৪ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
প্রতি ইউনিয়নে গড়ে তোলা হবে প্রাইমারি হেলথ কেয়ার ইউনিট : প্রধানমন্ত্রীর স্বাস্থ্য বিষয়ক সহকারী গণমাধ্যম শক্তিশালী হলেই গণতন্ত্র শক্তিশালী হবে: মির্জা ফখরুল শিশুদের স্কুলমুখী করতে মিড ডে মিল চালু করতে চাই : প্রতিমন্ত্রী মিল্লাত নকলায় আর্থিক সহায়তার চেক বিতরণ করলেন সংসদ সদস্য ফাহিম চৌধুরী প্রীতি ফুটবল ম্যাচে স্বপ্ননীড় একাদশ চ্যাম্পিয়ন জামালপুরে ধর্মীয় নেতৃবৃন্দের সাথে শিশু সুরক্ষা বিষয়ক মতবিনিময় নদী দূষণ রোধে সমন্বিত পদক্ষেপ গ্রহণে অবহেলার কোনো সুযোগ নেই : প্রধানমন্ত্রী ২০২৭ শিক্ষাবর্ষে প্রথম শ্রেণিতে কোনো ভর্তি পরীক্ষা গ্রহণ করা হবে না জুলাই গণঅভ্যুত্থান : আকাশের দিকে তাকিয়ে এক শহিদের স্ত্রীর আকুতি জামালপুরে এপির উদ্যোগে বিশ্ব মাতৃদুগ্ধ সপ্তাহ পালিত

ইসরাইলি হামলায় গাজায় একই পরিবারের ৭ শিশুসহ নিহত ১১

গাজায় ইসরাইলি বিমান হামলায় একই পরিবারের ৭ শিশুসহ ১১ জন নিহত হয়েছে।

৪ জানুয়ারি শনিবার ভোরে গাজার আল-গোউলা নামে একটি পরিবারের বাড়িতে এই বর্বরোচিত হামলা চালানো হয়েছে। ধ্বংসস্তুপের নিচে আরো মরদেহ আছে কিনা তা জানার জন্য আশপাশের প্রতিবেশিরা ধ্বংসাবশেষ সরানোর চেষ্টা করছে।

ফিলিস্তিনের বার্তা সংস্থা ‘ওয়াফা’ এই খবর জানিয়েছে।

এছাড়া বিভিন্ন গণমাধ্যমের ভিডিও ফুটেজে দেখা গেছে, গাজা নগরীর শুজাইয়া এলাকার বাসিন্দারা আল-গোউলা পরিবারের বাড়িটির ধ্বংসস্তুপের মধ্যে উদ্ধারকাজ চালাচ্ছেন। মাটির ওপর সাদা কাপড়ে ঢেকে রাখা হয়েছে নিহত শিশুদের মরদেহ।

এদিকে গাজার বেসামরিক প্রতিরক্ষা বিভাগের মুখপাত্র মাহমুদ বাসাল বলেছেন, বিমান হামলায় বাড়িটি পুরোপুরি ধ্বংস হয়ে গেছে। ধ্বংসস্তুপের নিচে এখনো অনেকে আটকা পড়ে আছেন।

হামলার বিষয়ে জানতে ইসরাইলি সামরিক বাহিনীর সঙ্গে যোগাযোগ করা হলে তাৎক্ষণিকভাবে তারা কোনো মন্তব্য করেনি।

হামলা সম্পর্কে আল-গোউলা পরিবারের প্রতিবেশি আহমেদ মুসা বলেন, বড় ধরনের বিস্ফোরণের শব্দে আমাদের ঘুম ভেঙ্গে যায়। সবকিছুই কেঁপে উঠেছিল। ধ্বংস হওয়া বাড়িটিতে নারী ও শিশুরা ছিল।

এদিকে দক্ষিণ গাজার খান ইউনিসে মানবিক সহায়তা নিয়ে যাওয়ার পথে ৫ নিরাপত্তা কর্মকর্তাও ইসরাইলি হামলায় নিহত হয়েছেন বলে জানিয়েছে স্থানীয় বেসামরিক প্রতিরক্ষা সংস্থা।

মাহমুদ বাসাল বলেছেন, ইসরাইল ইচ্ছাকৃতভাবে তাদের ওপর হামলা চালাচ্ছে।

এর বাইরে গাজার বিভিন্ন স্থানে আরো ১০ জন নিহত হওয়ার খবর পাওয়া গেছে।

হামাস নিয়ন্ত্রিত গাজার স্বাস্থ্য মন্ত্রণালয় জানিয়েছে, গত ৪৮ ঘন্টায় গাজা উপত্যকায় মোট ১শ’ ৩৬ জন প্রাণ হারিয়েছেন। এ নিয়ে ২০২৩ সালের ৭ অক্টোবর থেকে ইসরাইলি হামলায় অন্তত ৪৫ হাজার ৭শ’ ১৫ জনের মৃত্যু হয়েছে। এদের বেশিরভাগই নারী ও শিশু।

জাতিসংঘের হিসেবে গাজায় এই পর্যন্ত প্রায় ১৭ হাজার শিশু প্রাণ হারিয়েছে।

জনপ্রিয় সংবাদ

প্রতি ইউনিয়নে গড়ে তোলা হবে প্রাইমারি হেলথ কেয়ার ইউনিট : প্রধানমন্ত্রীর স্বাস্থ্য বিষয়ক সহকারী

ইসরাইলি হামলায় গাজায় একই পরিবারের ৭ শিশুসহ নিহত ১১

আপডেট সময় ০৮:৪১:৩৬ অপরাহ্ন, রবিবার, ৫ জানুয়ারী ২০২৫