বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের পক্ষ থেকে জামালপুর শহরের শতাধিক অসহায় শীতার্ত পরিবারের মাঝে শীতবস্ত্র (কম্বল) বিতরণ করা হয়েছে। জামালপুর শহর বিএনপির যুগ্ম সাধারণ সম্পাদক ও জাতীয়তাবাদী আইনজীবী ফোরাম জেলা ইউনিটের যুগ্ম সাধারণ সম্পাদক আইনজীবী রিশাদ রেজওয়ান বাবুর সৌজন্যে এ শীতবস্ত্র বিতরণ করা হয়।
৪ জানুয়ারি শনিবার সকালে শহরের কম্পপুর মধ্যপাড়া মাস্টার মার্কেট এলাকায় শীতার্তদের মাঝে শীতবস্ত্র তুলে দেন অনুষ্ঠানের প্রধান অতিথি বিএনপির জাতীয় নির্বাহী কমিটির সহ-সাংগঠনিক সম্পাদক ও জেলা বিএনপির সাধারণ সম্পাদক আইনজীবী শাহ্ মো. ওয়ারেছ আলী মামুন।
শীতবস্ত্র বিতরণ অনুষ্ঠানের উদ্বোধন করেন শহর বিএনপির সাধারণ সম্পাদক শাহ্ মো. আব্দুল্লাহ আল মাসুদ। অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন শহর বিএনপির যুগ্ম সাধারণ সম্পাদক শহিদুল ইসলাম শহিদ, ১৪ নম্বর সাংগঠনিক ওয়ার্ড বিএনপির সভাপতি মো. নূর ইসলাম, সাধারণ সম্পাদক মো. শাহিনুর রহমান শাহিন প্রমুখ।
শীতবস্ত্র বিতরণে প্রধান অতিথি বলেন, বিএনপি শীতসহ যে কোনো প্রাকৃতিক দুর্যোগে সবসময় অসহায় মানুষের পাশে ছিল এবং আগামীতেও থাকবে।
তিনি বলেন, বিএনপি হলো সাধারণ মানুষের দল। মানুষের অধিকার প্রতিষ্ঠাসহ গরিব-অসহায়দের দুঃখ-দুর্দশা লাঘবের জন্য রাজনীতি করে বিএনপি।
তিনি আরও বলেন, বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের নির্দেশে অসহায় মানুষের পাশে থেকে সবসময় কাজ করে যাচ্ছে বিএনপির নেতাকর্মীরা।
মাহমুদুল হাসান মুক্তা : নিজস্ব প্রতিবেদক, জামালপুর, বাংলারচিঠিডটকম 



















