ঢাকা ০১:৩৫ অপরাহ্ন, রবিবার, ২৩ অগাস্ট ২০২৬, ৮ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
সন্ত্রাসী ও চাঁদাবাজদের ধরতে আইনশৃঙ্খলা বাহিনীকে কঠোর নির্দেশ স্বরাষ্ট্রমন্ত্রীর ভিক্ষার চালেই চলে বৃদ্ধ দম্পতির সংসার, সড়কের পাশে ঝুপড়িতে মানবেতর জীবন বকশীগঞ্জে বৃত্তিপ্রাপ্ত শিক্ষার্থীদের সংবর্ধনা জামালপুরে ১০০ এতিম শিক্ষার্থী পেল দোস্ত এইডের শিক্ষাবৃত্তি সরকার কারিগরি শিক্ষাকে সবচেয়ে বেশি গুরুত্ব দিচ্ছে : ওয়ারেছ আলী মামুন নকলায় ক্রীড়া সামগ্রী বিতরণ করলেন ফাহিম চৌধুরী ২৩তম রাষ্ট্রপতি হিসেবে শপথ নিয়েছেন মির্জা ফখরুল তিন দিনের নাট্যোৎসবে মঞ্চস্থ হচ্ছে সাদিয়া তাবাসসুম বৃষ্টি রচিত নাটক ‘ঊনচাঁদ’ বিএনপির সাবেক মহাসচিব ব্যারিস্টার সালাম তালুকদারের ২৭তম মৃত্যুবার্ষিক পালিত বিএনপির সাবেক মহাসচিব সালাম তালুকদার স্মরণে আলোচনা সভা অনুষ্ঠিত

যৌতুকের জন্য স্ত্রীকে হত্যা, আসামি স্বামী উজ্জ্বলের মৃত্যুদণ্ড

জামালপুরে মৃত্যুদণ্ডে দণ্ডিত আসামি উজ্জ্বল মাহমুদ। ছবি : বাংলারচিঠিডটকম

জামালপুরে যৌতুকের দাবিতে গর্ভবতী স্ত্রী তাহমিনা জান্নাতকে হত্যার দায়ে স্বামী উজ্জ্বল মাহমুদকে মৃত্যুদণ্ডাদেশ দিয়েছেন আদালত। সেই সাথে মামলার ১২ আসামিকে খালাস দেওয়া হয়েছে।

২ জানুয়ারি বৃহস্পতিবার দুপুরে জামালপুর জেলা ও দায়রা জজ আদালতের নারী ও শিশু নির্যাতন দমন ট্রাইব্যুনালে-১ এর বিচারক মুহাম্মদ রফিকুল ইসলাম এই রায় দেন।

মামলাটির রাষ্ট্র পক্ষের আইনজীবী নারী ও শিশু নির্যাতন দমন আদালত-১ আইনজীবী ফজলুল হক বলেন, ২০২৩ সালের ফেব্রুয়ারি মাসে জামালপুর সদর উপজেলার দেউলিয়াবাড়ি গ্রামের মনজু মিয়ার ছেলে উজ্বল মাহমুদের সাথে মাদারগঞ্জের জোড়খালী গ্রামের তাহমিনা জান্নাতের বিয়ে হয়। বিয়ের পর থেকেই স্ত্রী তাহমিনা জান্নাতকে যৌতুকের দাবিতে নির্যাতন করে আসছিলেন উজ্জ্বল মাহমুদ। বিয়ের দুই মাস পর ঈদুল-ফিতরের সময় পাঁচ লাখ টাকার জন্য মারধরের পর তাহমিনা জান্নাতকে হত্যা করা হয়।

এ ঘটনায় ১৯ এপ্রিল নিহতের বাবা ইব্রাহিম খলিল বাদী হয়ে সদর থানায় মামলা দায়ের করেন। সেই মামলায় আসামি উজ্জ্বল মাহমুদকে মৃত্যুদণ্ডসহ ৫০ হাজার টাকা জরিমানা করা হয়। এছাড়া বাকি ১২ আসামিকে বেকসুর খালাস দেওয়া হয়েছে। মামলায় ১৫ জন স্বাক্ষীর স্বাক্ষ্য নেয়া হয়।

জনপ্রিয় সংবাদ

সন্ত্রাসী ও চাঁদাবাজদের ধরতে আইনশৃঙ্খলা বাহিনীকে কঠোর নির্দেশ স্বরাষ্ট্রমন্ত্রীর

যৌতুকের জন্য স্ত্রীকে হত্যা, আসামি স্বামী উজ্জ্বলের মৃত্যুদণ্ড

আপডেট সময় ০৬:৩৮:৩২ অপরাহ্ন, বৃহস্পতিবার, ২ জানুয়ারী ২০২৫