ঢাকা ০১:৪৯ পূর্বাহ্ন, সোমবার, ০৫ অক্টোবর ২০২৬, ১৯ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
প্রধানমন্ত্রীর সঙ্গে ব্রিটিশ হাইকমিশনারের সাক্ষাৎ ওয়েজবোর্ড বাস্তবায়নে উদ্যোগ নেবে সরকার : তথ্য প্রতিমন্ত্রী লটারির মাধ্যমে সাব-রেজিস্ট্রার বদলি ৬ অক্টোবর সরিষাবাড়ী উপজেলা বিএনপির সভাপতি আজিম উদ্দিনের স্মরণসভা অনুষ্ঠিত যানবাহন চালকদের দক্ষতা বৃদ্ধিতে জামালপুরে বিআরটিএ’র প্রশিক্ষণ কর্মশালা সরিষাবাড়ীতে অনলাইন জুয়ার ‘সম্রাট’ সবুজ গ্রেপ্তার দুর্গাপূজা : মাদারগঞ্জে আইনশৃঙ্খলা বিষয়ক মতবিনিময় সভা অনুষ্ঠিত নকলায় পূজা মণ্ডপে জিআর চাল বিতরণ করলেন এমপি ডেঙ্গু প্রতিরোধে নকলায় মশক নিধন, পরিচ্ছন্নতা কার্যক্রম শেরপুরে মাদকের বিরুদ্ধে অবস্থান নেয়ায় ছাত্রদল নেতার উপর হামলা : বিচার দাবি

বকশীগঞ্জে শীতার্ত মানুষের পাশে উপজেলা প্রশাসন

অসহায়দের কম্বল বিতরণ করেন বকশীগঞ্জ উপজেলা নির্বাহী কর্মকর্তা মো. মাসুদ রানা। ছবি:বাংলারচিঠিডটকম

জামালপুরের বকশীগঞ্জ উপজেলায় উত্তরের হিমেল হাওয়ায় জুবুথুবু হয়ে পড়েছে জনজীবন। কনকনে শীতে বিপর্যস্ত হয়ে পড়েছে দৈনন্দিন কার্যক্রম।

তীব্র শীতের কারণে গারো পাহাড়ি জনপথ ও নদীর তীরবর্তী এলাকার মানুষ রয়েছে চরম বিপাকে। বিশেষ করে নিম্নআয়ের মানুষ নিদারুণ কষ্টে দিন পার করছেন। তবে এসব শীতার্ত মানুষের পাশে দাঁড়িয়েছেন বকশীগঞ্জ উপজেলা প্রশাসন।

বকশীগঞ্জ উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও ) মো. মাসুদ রানা উপজেলা প্রশাসনের পক্ষে অসহায়, দুস্থ ও যার প্রয়োজন তাকেই শীতবস্ত্র বিতরণ করছেন।

ইতোমধ্যে সহকারী কমিশনার (ভূমি) আসমা উল হুসনা ও উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা মো. হাবীবুর রহমান সুমনকে সঙ্গে নিয়ে ইউএনও মো. মাসুদ রানা বিভিন্ন ইউনিয়নের শীতার্তদের মাঝে শীতবস্ত্র বিতরণ করেছেন। উপজেলা প্রশাসনের শীতবস্ত্র পেয়ে খুশি এসব অসহায় মানুষ।

উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মো. মাসুদ রানা বলেন, জামালপুর উত্তরাঞ্চলে শীতের তীব্রতা অনেক বেশি। শীতের কারণে অনেক মানুষ কষ্টে রয়েছেন। তবে যার প্রয়োজন তাকেই শীতবস্ত্র দেওয়া হচ্ছে। উপজেলা প্রশাসন অসহায় মানুষের সব সময় পাশে থাকবে।

জনপ্রিয় সংবাদ

প্রধানমন্ত্রীর সঙ্গে ব্রিটিশ হাইকমিশনারের সাক্ষাৎ

বকশীগঞ্জে শীতার্ত মানুষের পাশে উপজেলা প্রশাসন

আপডেট সময় ০৬:৪৯:৩৮ অপরাহ্ন, বৃহস্পতিবার, ২ জানুয়ারী ২০২৫