ঢাকা ০৭:২৩ পূর্বাহ্ন, সোমবার, ১৪ সেপ্টেম্বর ২০২৬, ৩০ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
বাংলাদেশে মাদক নির্মূলে খেলাধুলার বিকল্প নেই : বেসামরিক বিমান মন্ত্রী এম. রশিদুজ্জামান সাংবাদিক কল্যাণ ট্রাস্টের বরাদ্দ বৃদ্ধি করে ২৫ কোটি টাকা করা হবে : তথ্য ও সম্প্রচার প্রতিমন্ত্রী শেরপুর গারো পাহাড়ের হাতির অভয়ারণ্য ঘোষণায় সেমিনার অনুষ্ঠিত জামালপুরে ১৭৫ বছরের সাহিত্য-সাময়িকী নিয়ে আলোচনা, কবিতা পাঠ শেরপুর নার্সিং ইনস্টিটিউটের ইনচার্জের অপসারণের দাবিতে মানববন্ধন অনুষ্ঠিত ইসলামপুরে বজ্রপাতে পল্লী চিকিৎসকের মৃত্যু মরিয়মের মরদেহ উদ্ধার জামালপুর জেলা প্রশাসক গোল্ডকাপ ফুটবল টুর্নামেন্ট একটি সফল আয়োজন : কিছু পর্যালোচনা জামালপুরে ডেঙ্গু প্রতিরোধে পরিষ্কার-পরিচ্ছন্নতা অভিযান শুরু মাদারগঞ্জে বেশি দামে সার বিক্রি, এক ডিলারকে জরিমানা

নতুন বই পেয়ে উচ্ছ্বসিত মাদারগঞ্জের খুদে শিক্ষার্থীরা

নতুন বই পেয়ে উল্লাস করে শিক্ষার্থীরা।ছবি: বাংলারচিঠিডটকম

জামালপুরের মাদারগঞ্জে বছরের প্রথম দিন বিনামূল্যের নতুন পাঠ্যপুস্তক দেওয়া হয়েছে শিক্ষার্থীদের হাতে। নতুন বই পেয়ে আনন্দিত শিক্ষার্থীরা। ১ জানুয়ারি বুধবার সকাল ১০টার দিকে উপজেলার সুখনগরী সরকারি প্রাথমিক বিদ্যালয় ও পশ্চিম তারতাপাড়া সরকারি প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষার্থীদের হাতে বিনামূল্যে পাঠ্যপুস্তক তুলে দিয়ে বই বিতরণ উদ্বোধন করেন উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) নাদির শাহ। বছরের প্রথম দিন নতুন বই পেয়ে উচ্ছ্বাস, আনন্দ আর হৈ-হুল্লোড়ে মেতে ওঠে শিক্ষার্থীরা।

বই বিতরণ উদ্বোধনী অনুষ্ঠানে উপজেলা প্রাথমিক শিক্ষা কর্মকর্তা নুরুল আমিন, উপজেলা রিসোর্স সেন্টারের ইন্সট্রাক্টর আনোয়ার হোসেন, সুখনগরী সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক জাকারিয়া, পশ্চিম তারতাপাড়া সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক মোজাহিদুল ইসলাম, শিক্ষক মির্জা আশরাফুন্নাহার, সুখনগরী সরকারি প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষক নুরুন্নাহার প্রমুখ উপস্থিত ছিলেন।

অনুষ্ঠানে বই পেয়ে উচ্ছ্বাস প্রকাশ করে সুখনগরী সরকারি প্রাথমিক বিদ্যালয়ের তৃতীয় শ্রেণির শিক্ষার্থী নূর নবী বলেছে, অনেক কষ্ট করে পরীক্ষা দিয়েছি। দ্বিতীয় শ্রেণি থেকে আমি তৃতীয় শ্রেণিতে উঠেছি। নতুন বছরের শুরুতেই নতুন বই পেয়ে ভালো লাগছে।

একই প্রতিষ্ঠানের দ্বিতীয় শ্রেণির শিক্ষার্থী রাকিব হোসেন বলেছে, নতুন বছরের প্রথম দিনেই বই হাতে পেয়ে আমি খুবই খুশি।

শিক্ষার্থীদের হাতে নতুন বই তুলে দেন উপজেলা নির্বাহী কর্মকর্তা নাদির শাহ। ছবি: বাংলারচিঠিডটকম

উপজেলা প্রাথমিক শিক্ষা কর্মকর্তা নুরুল আমিন বলেন, মাদারগঞ্জ উপজেলায় ২০২টি সরকারি প্রাথমিক বিদ্যালয় এবং ১১০টি কিন্ডারগার্টেন স্কুলে প্রথম, দ্বিতীয় ও তৃতীয় শ্রেণির ৩৬ হাজার ৭০০ জন শিক্ষার্থীর মাঝে এক লাখ ৪৩ হাজার ৭০০ বই বিতরণ করা হচ্ছে। প্রথম দিন পাক-প্রাথমিক, চতুর্থ ও পঞ্চম শ্রেণির শিক্ষার্থীরা বই না পেলেও দ্রুত পেয়ে যাবে বলে জানান এই কর্মকর্তা।

অন্য দিকে নতুন বছরে উপজেলার মাধ্যমিক বিদ্যালয়ের শিক্ষার্থীদের হাতে তুলে দিতে পারেনি কোনো বই।

এ বিষয়ে মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা আশরাফুল আলম বলেন, নিম্ন-মাধ্যমিক, মাধ্যমিক, কারিগরি ও মাদরাসা পর্যায়ে ১২৮টি প্রতিষ্ঠানে জন্য ৬ লাখ ১৫ হাজার ৪০৫ বইয়ের চাহিদা পাঠানো হয়েছে। এখনও এ উপজেলায় নিম্ন-মাধ্যমিক, মাধ্যমিক, কারিগরি ও মাদরাসা পর্যায়ে কোন বই আসেনি। তবে বইবাহী ট্রাক পথে রয়েছে। বই হাতে পেলে দ্রুত সময়ের মধ্যে বিতরণ করা হবে।

উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) নাদির শাহ বলেন, মাদারগঞ্জে উৎসবমুখর ও শান্তিপূর্ণ পরিবেশে বই বিতরণ করা হচ্ছে। বছরের প্রথম দিন নতুন বই হাতে পেয়ে উচ্ছ্বসিত হয়েছে শিক্ষার্থীরা।

বাংলাদেশে মাদক নির্মূলে খেলাধুলার বিকল্প নেই : বেসামরিক বিমান মন্ত্রী এম. রশিদুজ্জামান

নতুন বই পেয়ে উচ্ছ্বসিত মাদারগঞ্জের খুদে শিক্ষার্থীরা

আপডেট সময় ০৬:৫৯:২১ অপরাহ্ন, বুধবার, ১ জানুয়ারী ২০২৫