ঢাকা ০৮:৪১ পূর্বাহ্ন, মঙ্গলবার, ১৩ অক্টোবর ২০২৬, ২৮ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
মাদারগঞ্জে আরও ২ কূপ খননের প্রস্তুতি, ডিপিপি অনুমোদনের অপেক্ষায় বাপেক্স ফ্যামিলি কার্ড কার্যক্রমের তথ্য সংগ্রহ বিষয়ে সংবাদ সম্মেলন মাদারগঞ্জে জাতীয় কন্যাশিশু দিবস পালিত নান্দিনায় দশ ছাত্রের পড়ালেখার দায়িত্ব নিলেন শিল্পপতি রাজিব সরকার শেরপুর জেলা প্রশাসনের উদ্যোগে প্রতিবন্ধীদের মধ্যে হুইলচেয়ার বিতরণ দেওয়ানগঞ্জে সংলাপ কেন্দ্রের উদ্যোগে বাল্যবিয়েবিরোধী নাটিকা মঞ্চস্থ দেওয়ানগঞ্জে ভুল ড্রপে চোখের ক্ষতি, অভিযোগ স্বাস্থ্যকর্মীর বিরুদ্ধে মাদারগঞ্জে মেশিনের চাকায় পিষ্ট হয়ে বিএনপি নেতার মৃত্যু জনগণের অর্থের প্রতিটি পয়সা দেশের স্বার্থে ব্যয় করতে হবে: প্রধানমন্ত্রী তথ্য কমপ্লেক্স নির্মাণ করা হবে ৬৪ জেলায় : তথ্য প্রতিমন্ত্রী

জামালপুরে নতুন বই বিতরণ উদ্বোধন করেন জেলা প্রশাসক

ছাত্রদের হাতে নতুন বই তুলে দেন জেলা প্রশাসক হাছিনা বেগম। ছবি: বাংলারচিঠিডটকম

২০২৫ সালের প্রথম দিনে সকল শ্রেণির জন্যে না হলেও অতীতের ধারাবাহিকতায় তৃতীয় শ্রেণির সকল বই এবং অষ্টম শ্রেণির বাংলা ও ইংরেজি নতুন বই বিতরণ করা হয়।

১ জানুয়ারি বুধবার জামালপুর জিলা স্কুল প্রাঙ্গণে অনাড়ম্বর অনুষ্ঠানের মাধ্যমে বই বিতরণের কাজ উদ্বোধন করেন জেলা প্রশাসক হাছিনা বেগম। এসময় অন্যান্যের মাঝে উপস্থিত ছিলেন অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) ইফতেখার ইউনুছ, জিলা স্কুলের প্রধান শিক্ষক হালিমা খাতুন-সহ অন্যান্য শিক্ষক ও সকল শিক্ষার্থীরা।

জেলা প্রশাসক ও জিলা স্কুলের ব্যবস্থাপনা কমিটির সভাপতি হাছিনা বেগম স্কুলে প্রথম বারের মতো প্রবেশ করলে ছাত্র ও শিক্ষকেরা তাকে ফুলেল শুভেচ্ছায় বরণ করে নেন।

নতুন বই পেয়ে উল্লাস করে ছাত্ররা।ছবি: বাংলারচিঠিডটকম

জেলা প্রশাসক হাছিনা বেগম বলেন, আজ সকল শ্রেণির সকল শিক্ষার্থীদের হাতে নতুন বই তুলে দিতে পারলে আমরা সবাই খুশি হতাম। তবু নানা সঙ্কটের মাঝেও নতুন বছরের প্রথমদিনে অংশবিশেষ হলেও নতুন বই বিতরণ করতে পেরে আমরা আনন্দিত। পর্যাক্রমে দ্রুত সময়ের মধ্যে সকল শিক্ষার্থী নতুন বই পাবে বলে জেলা প্রশাসক আশা প্রকাশ করেন।

তিনি দাবি করেন, এবার ছাপানো বই নির্ভুল হয়েছে। তিনি সকল শিক্ষার্থীকে বইয়ের টেবিলে মনোযোগ দেওয়ার আহ্বান জানান। এছাড়া নিয়মিত স্কুলে আসা এবং খেলার মাঠ ও সংস্কৃতি চর্চার উপর গুরুত্বারোপ করেন।

মাদকের ভয়াবহ কূফল সম্পর্কে তিনি আলোকপাত করে বলেন, আদর্শ জীবন গড়ে তুলতে হলে মাদকের পথে ভুলেও পা বাড়ানো যাবে না। তিনি শিক্ষক এবং অভিভাবকদের এ ব্যাপারে কঠোর সতর্কতা অবলম্বন করার তাগিদ দেন।

জানা যায়, সারাদেশের মতো জামালপুরেও নতুন বই বিতরণ কার্যক্রম সফলভাবে শুরু করা হয়। বই প্রাপ্ত শিক্ষার্থীরা আনন্দে মুখর করে তুলে বিদ্যালয় প্রাঙ্গণ।

জনপ্রিয় সংবাদ

মাদারগঞ্জে আরও ২ কূপ খননের প্রস্তুতি, ডিপিপি অনুমোদনের অপেক্ষায় বাপেক্স

জামালপুরে নতুন বই বিতরণ উদ্বোধন করেন জেলা প্রশাসক

আপডেট সময় ০৬:৩৮:২৭ অপরাহ্ন, বুধবার, ১ জানুয়ারী ২০২৫