ঢাকা ০৩:৫৮ পূর্বাহ্ন, শুক্রবার, ৩১ জুলাই ২০২৬, ১৫ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
বকশীগঞ্জে মাদকাসক্তকে ৬ মাসের কারাদণ্ড জামালপুরে সপ্তাহব্যাপী বৃক্ষরোপণ অভিযান, বৃক্ষমেলা শুরু জুলাই শহিদদদের স্মরণে আলোচনা সভা অনুষ্ঠিত হবিগঞ্জে হামলা : প্রতিবাদে জামালপুরে এনসিপির মশাল মিছিল প্রধানমন্ত্রীর সভাপতিত্বে ভূমিকম্প বিষয়ক প্রস্তুতি সভা অনুষ্ঠিত হাসপাতালে দালাল চক্রের অপতৎপরতা স্থায়ীভাবে বন্ধ করা হবে : স্বাস্থ্যমন্ত্রী বকশীগঞ্জে রিং জাল জব্দের পর পুড়িয়ে ধ্বংস মুরাদ হাসানকে আদালতে হাজির হতে বিজ্ঞপ্তি প্রকাশের আদেশ বঙ্গভবনে কার্যক্রম শুরু করলেন ভারপ্রাপ্ত রাষ্ট্রপতি উন্নয়ন কাজে অনিয়ম হলে সংশ্লিষ্ট ঠিকাদারি প্রতিষ্ঠানকে ব্ল্যাকলিস্টেড করা হবে : গৃহায়ন ও গণপূর্ত প্রতিমন্ত্রী

ইসলামপুরে অগ্নিকাণ্ডে ৪টি ঘর পুড়ে ছাই

অগ্নিকাণ্ডে ক্ষতিগ্রস্ত ঘরবাড়ি। ছবি: বাংলারচিঠিডটকম

জামালপুরের ইসলামপুর উপজেলায় ভয়াবহ অগ্নিকাণ্ডে জেলা পরিষদের সাবেক সদস্য ওয়ারেস আলী পরিবারের চারটি ঘরপুড়ে ছাই হয়েছে। উপজেলার গুঠাইল বাজার খামারী পাড়ায় এই ঘটনা ঘটে। অগ্নিকাণ্ডের ঘটনায় প্রায় ৩০ লক্ষাধিক টাকার ক্ষয়ক্ষতি হয়েছে।

জানা যায়, ১ জানুয়ারি বুধবার ভোর রাতে উপজেলা চিনাডুলী ইউনিয়নের গুঠাইল বাজার খামারী পাড়া কায়জার আলীর ঘরে আগুন লাগে। আগুনে লেলিহান শিখা মুহূর্তের মধ্যে ছড়িয়ে পড়ে কায়জারের আধাপাকা একটি টিনসেড-সহ তার ভাই জেলা পরিষদের সাবেক সদস্য ওয়ারেস আলীর চারটি ঘর আগুনে পুড়ে ছাই হয়। অগ্নিকাণ্ডের সূত্রপাতের বিষয়টি নিশ্চিত নন তারা।

ক্ষতিগ্রস্ত পরিবারের কায়জার আলী জানান, অগ্নিকাণ্ডে ঘরে থাকা মোটরসাইকেল, দুইটি বাইসাইকেল-সহ তাদের পরিবারের চারটি ঘরের সকল আসবাবপত্র-সহ সবকিছু পুড়ে ছাই হয়ে গিয়েছে। এতে প্রায় ৩০ লক্ষাধিক টাকার ক্ষয়ক্ষতি হয়।

ইসলামপুর ফায়ার সার্ভিস স্টেশন কর্মকর্তা মাজহারুল ইসলাম বলেন, অগ্নিকাণ্ডের প্রকৃত কারণ জানা যায়নি।তবে বিষয়টি তদন্ত করে দেখা হচ্ছে।

জনপ্রিয় সংবাদ

বকশীগঞ্জে মাদকাসক্তকে ৬ মাসের কারাদণ্ড

ইসলামপুরে অগ্নিকাণ্ডে ৪টি ঘর পুড়ে ছাই

আপডেট সময় ০৭:১৪:৩৩ অপরাহ্ন, বুধবার, ১ জানুয়ারী ২০২৫