ঢাকা ১০:৩৫ পূর্বাহ্ন, মঙ্গলবার, ২১ এপ্রিল ২০২৬, ৮ বৈশাখ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
মাদকাসক্ত ছেলেকে ধরিয়ে দিলেন মা, হল ছয় মাসের জেল জুলাই সনদের প্রতিটি অক্ষর, প্রতিটি শব্দ বাস্তবায়ন করা হবে : প্রধানমন্ত্রী দেশের সরকারি গুদামে ১৭.৭১ লাখ মেট্রিক টন খাদ্য মজুদ রয়েছে : খাদ্যমন্ত্রী ভবিষ্যৎ প্রজন্মকে তৈরি করতে রাষ্ট্রের দায়িত্ব তরুণ প্রজন্মকে পৃষ্ঠপোষকতা দেওয়া : তথ্যমন্ত্রী অনূর্ধ্ব-১৮ মহিলা জোনাল ক্রিকেট টুর্নামেন্টের চ্যাম্পিয়ন ট্রফি উন্মোচন জামালপুরে জরুরি হাম-রুবেলা টিকাদান ক্যাম্পেইন শুরু মাদারগঞ্জে হাম-রুবেলা টিকাদান ক্যাম্পেইন শুরু ২৫০ শয্যা বিশিষ্ট জামালপুর জেনারেল হাসপাতালের রুগ্নদশার অবসান চাই কাল পিতৃভূমি বগুড়ায় যাচ্ছেন প্রধানমন্ত্রী তারেক রহমান জ্বালানি তেলের মূল্যবৃদ্ধির সঙ্গে আইএমএফ-এর শর্তের সম্পর্ক নেই : অর্থমন্ত্রী

বকশীগঞ্জে কোচিংয়ে জড়িত এমপিওভুক্ত শিক্ষকদের বিরুদ্ধে ব্যবস্থা নেয়ার দাবি

বকশীগঞ্জ উপজেলা আইন-শৃঙ্খলা কমিটির মাসিক সভা। ছবি:বাংলারচিঠিডটকম

জামালপুরের বকশীগঞ্জ উপজেলায় ক্লাস ফাঁকি দিয়ে কোচিং করানো ও প্রাইভেট বাণিজ্যে যুক্ত থাকা এমপিওভুক্ত শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষকদের বিরুদ্ধে ব্যবস্থা নেয়ার দাবি উঠেছে।

৩০ ডিসেম্বর সোমবার উপজেলা আইন-শৃঙ্খলা কমিটির মাসিক সভায় এ বিষয়ে আলোচনা করেন বকশীগঞ্জ সরকারি উলফাতুন্নেছা বালিকা উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক আতাউর রহমান।

তিনি নভেম্বর মাসের আইন-শৃঙ্খলা কমিটির মাসিক সভায় কোচিং বাণিজ্য বন্ধ ও শিক্ষা প্রতিষ্ঠানে প্রাইভেট পড়ানো বন্ধের দাবি জানিয়েছিলেন।

তার এই দাবি রেজুলেশনে অন্তর্ভুক্ত করা হলে উপজেলা প্রশাসন এবিষয়ে ব্যবস্থা গ্রহণের আশ্বাস দেন।

খোঁজ নিয়ে জানা গেছে, বকশীগঞ্জ উপজেলায় প্রায় শতাধিক কিন্ডার গার্টেন ও প্রাইভেট শিক্ষা প্রতিষ্ঠান রয়েছে। এসব প্রতিষ্ঠানে প্রাথমিক ও মাধ্যমিক পর্যায়ের শিক্ষার্থীরা পড়াশুনা করে থাকেন। তবে এসব প্রতিষ্ঠানের সিংহভাগ শিক্ষার্থী বিভিন্ন সরকারি প্রাথমিক বিদ্যালয় ও এমপিওভুক্ত শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষার্থীরা ক্লাসে পাঠ গ্রহণ করে থাকে।

সরকারি ও এমপিওভুক্ত শিক্ষা প্রতিষ্ঠানগুলোতে শিক্ষকদের ক্লাস ফাঁকি দেওয়ার অভিযোগ রয়েছে।

এসব এমপিওভুক্ত শিক্ষকেরাই আবার কোচিং বাণিজ, প্রাইভেট বাণিজ্যে জড়িত থাকার অভিযোগ রয়েছে। ফলে শিক্ষার্থী ও অভিভাবকদের মধ্যে আস্থার সংকট রয়েছে। এ কারণে অনেক শিক্ষার্থীকে বাধ্য হয়ে কোচিং বা প্রাইভেট পড়তে হয়।

এদিকে এমপিওভুক্ত শিক্ষকেরাও কোচিং সেন্টার ও প্রাইভেট বাণিজ্যের সঙ্গে যুক্ত হওয়ায় হচ্ছে নানা আলোচনা-সমালোচনা।

বকশীগঞ্জ উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মো. মাসুদ রানা আইন-শৃঙ্খলা কমিটির মাসিক সভায় জানান, কোন এমপিওভুক্ত শিক্ষক যদি শিক্ষা প্রতিষ্ঠানে ক্লাস ফাঁকি দিয়ে প্রাইভেট ও কোচিং বাণিজ্যে জড়িত থাকেন অবশ্যই তার বিরুদ্ধে ব্যবস্থা নেয়া হবে।

জনপ্রিয় সংবাদ

মাদকাসক্ত ছেলেকে ধরিয়ে দিলেন মা, হল ছয় মাসের জেল

বকশীগঞ্জে কোচিংয়ে জড়িত এমপিওভুক্ত শিক্ষকদের বিরুদ্ধে ব্যবস্থা নেয়ার দাবি

আপডেট সময় ০৬:১০:২০ অপরাহ্ন, মঙ্গলবার, ৩১ ডিসেম্বর ২০২৪