ঢাকা ০৫:৩২ অপরাহ্ন, বুধবার, ২৩ সেপ্টেম্বর ২০২৬, ৮ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
স্বৈরাচারের সাথে আঁতাত করলে জামায়াত রাজনীতি করার সুযোগ পাবে না : ওয়ারেছ আলী মামুন জামালপুরে প্রাইম ব্যাংক এজেন্ট ব্যাংকিং শুভ উদ্বোধন মাদারগঞ্জে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে ইলেকট্রিশিয়ান আহত, সাব-জোনাল অফিস ঘেরাও-ভাঙচুর শেরপুর যুবদলের সভাপতি আতাউর রহমান, সাধারণ সম্পাদক শওকত হোসেন আওয়ামী লীগের পরিকল্পিত সন্ত্রাসের বিরুদ্ধে জামালপুরে যুবদলের বিক্ষোভ মিছিল শেরপুরে কালোবাজারে সার বিক্রির মামলায় ১৫ সার ডিলার জেল হাজতে বকশীগঞ্জে এবার জনতার হাতে ২৫ বস্তা সারবাহী অটোরিকশা আটক ‘ধানের শীষে ভোট চাইছি, মাফ চাই’ পোস্ট, ছাত্রদল নেতা বহিষ্কার বকশীগঞ্জে মামলা দায়েরের প্রতিবাদে সাংবাদিকদের মানববন্ধন আওয়ামী লীগের নৈরাজ্যের প্রতিবাদে ইসলামপুরে বিএনপির প্রতিবাদ মিছিল

জামালপুর জেলা প্রেসক্লাবের কমিটি গঠন: মাকাম সভাপতি, শুভ্র মেহেদী সাধারণ সম্পাদক

জামালপুর জেলা প্রেসক্লাবের সাধারণ সভা, নির্বাচন ও নতুন কার্যনির্বাহী পরিষদ গঠিত হয়েছে। প্রেসক্লাবের নবগঠিত কমিটিতে বাংলাদেশ বেতার ও এসএ টিভির সাংবাদিক ফজলে এলাহী মাকাম সভাপতি এবং বাংলাদেশ প্রতিদিন ও ডিবিসি নিউজের সাংবাদিক শুভ্র মেহেদী সাধারণ সম্পাদক নির্বাচিত হয়েছেন।

সোমবার (৩০ ডিসেম্বর) দুপুরে পার্শ্ববর্তী শেরপুরের মধুটিলা ইকোপার্ক রিসোর্টে জামালপুর জেলা প্রেসক্লাবের সাধারণ সভা শেষে এই নির্বাচন অনুষ্ঠিত হয়।

কার্যনির্বাহী পরিষদের অন্যান্যরা হলেন, সহ সভাপতি যথাক্রমে নিউ নেশনের শাহ্ জামাল, দৈনিক যুগান্তরের মদন মোহন ঘোষ, যুগ্ম সাধারণ সম্পাদক যথাক্রমে এনটিভি ও খবরের কাগজের আসমাউল আসিফ, যায়যায়দিন ও আরটিভির জিএম ফাতিউল হাফিজ বাবু, কোষাধ্যক্ষ এখন টিভির জুয়েল রানা, দপ্তর সম্পাদক মোহনা টিভির ওসমান হারুনী, সাহিত্য ও ক্রীড়া সম্পাদক মাই টিভির শামীম আলম, কার্যনির্বাহী সদস্য যথাক্রমে দৈনিক আজকের জামালপুরের সম্পাদক এম এ জলিল, আমার দেশের ইউসুফ আলী, দিনকালের মুকুল রানা, নিউজ টুয়েন্টিফোর টিভির তানভীর আজাদ মামুন, দীপ্ত টিভি ও দেশ রূপান্তরের তানভীর আহমেদ হীরা, বাংলা টিভির লিয়াকত হোসাইন লায়ন।

জামালপুর জেলা প্রেসক্লাবের সভাপতি ইউসুফ আলীর সভাপতিত্বে সাধারণ সভা অনুষ্ঠিত হয়। পরে প্রেসক্লাবের নির্বাচন অনুষ্ঠিত হয়। শেরপুর সরকারি মহিলা কলেজের ভারপ্রাপ্ত অধ্যক্ষ অধ্যাপক আ. জ. ম. রেজাউল করিম খান প্রধান নির্বাচন কমিশনার ও একই কলেজের দর্শন বিভাগের বিভাগীয় প্রধান সহযোগী অধ্যাপক মোহাম্মদ মোখলেছুর রহমান সহকারী নির্বাচন কমিশনারের দায়িত্ব পালন করেন। প্রধান নির্বাচন কমিশনার প্রেসক্লাবের এক বছর মেয়াদী ১৫ সদস্য বিশিষ্ট নতুন কার্যনির্বাহী পরিষদ ঘোষণা করেন।

এদিকে, জামালপুর জেলা প্রেসক্লাবের গঠনতন্ত্র অনুযায়ী ২০২৬ সালের সভাপতি পদে দৈনিক আজকের জামালপুরের সম্পাদক এম এ জলিল ও সাধারণ সম্পাদক পদে দিনকালের সাংবাদিক মুকুল রানা আগাম নির্বাচিত হয়েছেন।

জামালপুরের বিভিন্ন রাজনৈতিক, সামাজিক, সাংস্কৃতিক, পেশাজীবী ও স্বেচ্ছাসেবী সংগঠন জামালপুর জেলা প্রেসক্লাবের নবগঠিত কমিটিকে শুভেচ্ছা ও অভিনন্দন জানিয়েছেন।

স্বৈরাচারের সাথে আঁতাত করলে জামায়াত রাজনীতি করার সুযোগ পাবে না : ওয়ারেছ আলী মামুন

জামালপুর জেলা প্রেসক্লাবের কমিটি গঠন: মাকাম সভাপতি, শুভ্র মেহেদী সাধারণ সম্পাদক

আপডেট সময় ১১:৩৬:১৯ অপরাহ্ন, সোমবার, ৩০ ডিসেম্বর ২০২৪