ঢাকা ০৬:১৫ পূর্বাহ্ন, রবিবার, ১৯ জুলাই ২০২৬, ৪ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
সুখী-সমৃদ্ধ বৈষম্যহীন বাংলাদেশ গড়তে সবাইকে ঐক্যবদ্ধভাবে কাজ করতে হবে : প্রধানমন্ত্রী বেনজির, হাদী হত্যা মামলার সন্দেহভাজনদের প্রত্যর্পণে সংযুক্ত আরব আমিরাত ও ভারতের দ্রুত সাড়ার অপেক্ষায় বাংলাদেশ : স্বরাষ্ট্রমন্ত্রী নবম ওয়েজবোর্ড বাস্তবায়ন না হলে সাংবাদিকদের পেশাগত নিরাপত্তা নিশ্চিত করা সম্ভব নয়: তথ্যমন্ত্রী গিয়াস উদ্দিন প্রতিবন্ধী বিদ্যালয়ে অভিভাবক সমাবেশ অনুষ্ঠিত জুলাই শহিদ দিবস : জামালপুরে আলোচনা সভা অনুষ্ঠিত জুলাই শহিদ দিবস : মাদারগঞ্জে আলোচনা সভা অনুষ্ঠিত খামারে মাটি ভরাটে প্রায় সাড়ে তিন কোটি টাকার সেতুর মুখ বন্ধ ফ্যাসিবাদের প্রত্যাবর্তন রুখতে ঐক্যবদ্ধ থাকার আহ্বান স্বরাষ্ট্রমন্ত্রীর কন্যাশিশু ধর্ষণের অভিযোগে ধর্ষক জনতার হাতে আটক যোগিরঘোপায় পানিবন্দি ২০০ পরিবার পেল বিএনপির ত্রাণ সহায়তা

ইসলামপুর পৌরসভার সাবেক মেয়র কাদের গ্রেপ্তার

গ্রেপ্তার আব্দুল কাদের সেক। ছবি : বাংলারচিঠিডটকম

জামালপুরের ইসলামপুর পৌরসভার বরখাস্ত হওয়া পৌর মেয়র ও ইসলামপুর উপজেলা আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক আব্দুল কাদের সেককে গ্রেপ্তার করেছে জামালপুর জেলা গোয়েন্দা পুলিশ। ২৮ ডিসেম্বর শনিবার মধ্যরাতে জামালপুর পৌরসভার দেওয়ানপাড়া এলাকার একটি বাসা থেকে তাকে গ্রেপ্তার করা হয়।

ইসলামপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সাইফুল্লাহ সাইফ জানান, ১৬ ডিসেম্বর রাতে ইসলামপুর উপজেলার সভারচরে নিষিদ্ধ ঘোষিত ছাত্রলীগ ও আওয়ামী লীগের অঙ্গ সংগঠনের নেতা-কর্মীরা দেশীয় অস্ত্র নিয়ে মিছিল করে। ওই ঘটনায় ইসলামপুর উপজেলার গোয়ালেরচর ইউনিয়ন ছাত্রদলের সাবেক সভাপতি হাফিজুর রহমান বিশেষ ক্ষমতা ও বিস্ফোরক আইনে মামলা দায়ের করেন। ওই মামলায় এজাহারভুক্ত আসামি আব্দুল কাদের সেক।

২৮ ডিসেম্বর মধ্যরাতে অভিযান চালিয়ে ওই মামলায় তাকে গ্রেপ্তার করা হয়। ২৯ ডিসেম্বর রবিবার সকালে ইসলামপুর থানা পুলিশের কাছে তাকে হস্তান্তর করে জেলা গোয়েন্দা পুলিশ। পরে আদালতে সোপর্দ করা হলে আদালতের আদেশে বিকেলে তাকে কারাগারে পাঠানো হয়।

প্রসঙ্গত, দুর্নীতির অভিযোগ থাকায় ইসলামপুর পৌরসভার কাউন্সিলরদের অনাস্থার প্রেক্ষিতে গত ২৯ এপ্রিল তাকে মেয়র পদ থেকে বরখাস্ত করা হয়।

জনপ্রিয় সংবাদ

সুখী-সমৃদ্ধ বৈষম্যহীন বাংলাদেশ গড়তে সবাইকে ঐক্যবদ্ধভাবে কাজ করতে হবে : প্রধানমন্ত্রী

ইসলামপুর পৌরসভার সাবেক মেয়র কাদের গ্রেপ্তার

আপডেট সময় ০৮:৩৯:৪২ অপরাহ্ন, রবিবার, ২৯ ডিসেম্বর ২০২৪