ঢাকা ০৩:৫৩ পূর্বাহ্ন, রবিবার, ২৩ অগাস্ট ২০২৬, ৭ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
সন্ত্রাসী ও চাঁদাবাজদের ধরতে আইনশৃঙ্খলা বাহিনীকে কঠোর নির্দেশ স্বরাষ্ট্রমন্ত্রীর ভিক্ষার চালেই চলে বৃদ্ধ দম্পতির সংসার, সড়কের পাশে ঝুপড়িতে মানবেতর জীবন বকশীগঞ্জে বৃত্তিপ্রাপ্ত শিক্ষার্থীদের সংবর্ধনা জামালপুরে ১০০ এতিম শিক্ষার্থী পেল দোস্ত এইডের শিক্ষাবৃত্তি সরকার কারিগরি শিক্ষাকে সবচেয়ে বেশি গুরুত্ব দিচ্ছে : ওয়ারেছ আলী মামুন নকলায় ক্রীড়া সামগ্রী বিতরণ করলেন ফাহিম চৌধুরী ২৩তম রাষ্ট্রপতি হিসেবে শপথ নিয়েছেন মির্জা ফখরুল তিন দিনের নাট্যোৎসবে মঞ্চস্থ হচ্ছে সাদিয়া তাবাসসুম বৃষ্টি রচিত নাটক ‘ঊনচাঁদ’ বিএনপির সাবেক মহাসচিব ব্যারিস্টার সালাম তালুকদারের ২৭তম মৃত্যুবার্ষিক পালিত বিএনপির সাবেক মহাসচিব সালাম তালুকদার স্মরণে আলোচনা সভা অনুষ্ঠিত

জামালপুরে ৪ শতাধিক শীতার্তদের মাঝে উষ্ণতা ছড়াতে কম্বল বিতরণ

অসহায় ও নিম্নআয়ের মানুষদের হাতে কম্বল তুলে দেন অতিথিবৃন্দ। ছবি: মেহেদী হাসান

প্রকৃতিতে এক ভিন্ন রূপ নিয়ে শীতের আগমন। এখন দেশজুড়ে শীত। বইছে শৈত্যপ্রবাহ। শীতের দাপট ক্রমেই বাড়ছে। কনকনে ঠাণ্ডায় কাঁপছে দেশের মানুষ। অসহায় দরিদ্র মানুষ, বিশেষ করে গ্রামের অসহায় মানুষদের ভোগান্তির শেষ নেই। অসহায়, দরিদ্র মানুষদের একটু উষ্ণ রাখতে জামালপুরের মাদারগঞ্জ সিধুলী ইউনিয়নে একদল স্বপ্নবাজ তরুণদের সংগঠন ‘এসো মানুষের পাশে দাঁড়াই সামাজিক সংগঠন’ এর উদ্যোগে অসহায় ও নিম্নআয়ের ৪ শতাধিক মানুষদের উষ্ণতায় কম্বল বিতরণ করা হয়েছে।

২৮ ডিসেম্বর শনিবার সকালে সিধুলী ইউনিয়নের শ্যামগঞ্জ কালিবাড়ি উচ্চ বিদ্যালয় মাঠে এ কম্বল বিতরণ করা হয়।

কম্বল বিতরণ অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্য রাখেন এসো মানুষের পাশে দাঁড়াই সামাজিক সংগঠনের প্রধান উপদেষ্টা মো. মিজানুর রহমান রতন।

অন্যান্যের মধ্যে বক্তব্য রাখেন শফিকুল ইসলাম বিএসসি, এসো মানুষের পাশে দাঁড়াই এর সভাপতি জুয়েল রানা ও সাধারণ সম্পাদক মো. মশিউর রহমান।

প্রধান অতিথির বক্তব্যে মো. মিজানুর রহমান রতন বলেন, যার যার অবস্থান হতে সচেতন দেশবাসী গণমানুষের জীবনমান উন্নয়নে কাজ করলে বাংলাদেশ নিঃসন্দেহে নিজস্ব জনসম্পদ দিয়ে স্বয়ংসম্পূর্ণ রাষ্ট্রে পরিণত হবে। এসো মানুষের পাশে দাঁড়াই সামাজিক সংগঠন সব সময় সাধারণ মানুষদের পাশে দাঁড়ায়। এবারও শীতার্তদের পাশে দাঁড়িয়েছে।

কম্বল পেয়ে স্থানীয় ষাটোর্ধ জুলেখা বেওয়া বলেন, কয়ডা দিন ধইরা শীতে মরতাছি। কেউ খোঁজ নেয় না। এরা কম্বল দিছে।এহন আর শীত নাগবো না।

সংগঠনের সভাপতি জুয়েল রানা বলেন, এসো মানুষের পাশে দাঁড়াই সামাজিক সংগঠনটি শুধু ইউনিয়ন পর্যায়ে নয়। সারা জেলায় এর কার্যক্রম পরিচালনা করা হবে। এটি একটি অরাজনৈতিক সংগঠন। এই সংগঠন সব সময় সাধারণ মানুষদের পাশে দাঁড়িয়ে কাজ করবে।

সংগঠনের সাধারণ সম্পাদক মো. মশিউর রহমান বলেন, আমরা শুধু কম্বল বিতরণই না। এর আগে বন্যায় ৮ শতাধিক অসহায় মানুষদের পাশে দাঁড়িয়েছি। অসহায় ও হতদরিদ্র মানুষদের পাশে সব সময় আমাদের সংগঠন কাজ করবে। আমরা তরুণরাই এই সমাজকে বদলে দিবো মানবিকতার স্পর্শ দিয়ে।

জনপ্রিয় সংবাদ

সন্ত্রাসী ও চাঁদাবাজদের ধরতে আইনশৃঙ্খলা বাহিনীকে কঠোর নির্দেশ স্বরাষ্ট্রমন্ত্রীর

জামালপুরে ৪ শতাধিক শীতার্তদের মাঝে উষ্ণতা ছড়াতে কম্বল বিতরণ

আপডেট সময় ০৬:৪৮:৫৮ অপরাহ্ন, শনিবার, ২৮ ডিসেম্বর ২০২৪