ঢাকা ০৭:৫০ অপরাহ্ন, শুক্রবার, ১৪ অগাস্ট ২০২৬, ৩০ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
তারেক রহমানের প্রত্যয় : বৈষম্যহীন আর্থ-সামাজিক উন্নয়ন: দারিদ্র্যমুক্ত ও টেকসই রাষ্ট্র গঠন জামালপুরে স্ক্রিপ্ট প্রকল্পের কার্যক্রম পরিদর্শন জামালপুরে নিরবচ্ছিন্ন গ্যাস সরবরাহের দাবিতে মহাসড়ক অবরোধ শেরপুরের গারো পাহাড়ে বিশ্ব হাতি দিবস পালিত স্কুলছাত্রীকে অপহরণ ও ধর্ষণের দায়ে দুই আসামির ১০ বছর করে আটকাদেশ ইসলামপুরে স্বাক্ষর জাল করে এতিম খানার অর্থ আত্মসাতের অভিযোগ মাদারগঞ্জে ১৫ শিক্ষাপ্রতিষ্ঠানে এসএসসির ফল বিপর্যয়, ৪৩৯ জনে পাস ১১১ জামালপুরে সাক্ষরতা কর্মসূচির অগ্রগতি পর্যালোচনা বিষয়ক কর্মশালা সরিষাবাড়ীতে বিধবা নারীকে বিয়ে করায় ঘরছাড়া নবদম্পতি ইত্তেফাকুল উলামা জামালপুর জেলা কমিটিতে শামসুদ্দিন সভাপতি ও মোহাম্মদ আলী সম্পাদক নির্বাচিত

সিডস কর্মসূচি শিক্ষাকে কমিউনিটির কাছে নিয়ে গেছে : জামালপুর ডিসি

কর্মশালায় বক্তব্য রাখেন জেলা প্রশাসক হাছিনা বেগম। ছবি: বাংলারচিঠিডটকম

উন্নয়ন সংঘের সিডস কর্মসূচির শিখন বিষয়ক মতবিনিময় সভায় প্রধান অতিথির বক্তব্যে জেলা প্রশাসক (ডিসি) হাছিনা বেগম বলেন, সরকারের উন্নয়ন সহযোগী প্রতিষ্ঠান হিসেবে মানসম্মত শিক্ষার পাশাপাশি দরিদ্র মানুষের উন্নয়নে উন্নয়ন সংঘের দৃশ্যমান কাজগুলো প্রশংসার দাবি রাখে। তিনি বলেন, এ কর্মসূচির মাধ্যমে শিক্ষাকে কমিউনিটির কাছাকাছি নিয়ে গেছে। ক্ষুদ্র ক্ষুদ্র পরিসরে শিক্ষা কার্যক্রমগুলো চমৎকার। ভাসমান বিদ্যালয়, চাইল্ড ক্লাব, সংলাপ কেন্দ্র পরিচালনার কৌশলগুলো খুবই বাস্তবসম্মত মনে হয়েছে। তিনি বলেন, ভিডিও চিত্র দেখে সামান্য ধারণা করা যায়। অথচ এ কার্যক্রম সফল বাস্তবায়নে কত মেধা, শ্রম, ঘাম ঝরাতে হয়েছে। আত্মনির্ভরশীল দল, কারিগরি ও ভোকেশনাল প্রশিক্ষণ, কর্মসংস্থান সৃষ্টিসহ সিডসের প্রতিটি কার্যক্রমের প্রশংসা করেন জেলা প্রশাসক।

২৬ ডিসেম্বর বৃহস্পতিবার প্রোগ্রাম লার্নিং শেয়ারিং এবং বাস্তবায়নের উপায় ২০২৫ শীর্ষক কর্মশালায় সভাপতিত্ব করেন উন্নয়ন সংঘের নির্বাহী পরিচালক মো. রফিকুল আলম মোল্লা।

সংস্থার মানবসম্পদ উন্নয়ন পরিচালক জাহাঙ্গীর সেলিমের সঞ্চালনায় কর্মশালায় অন্যান্যের মাঝে বক্তব্য রাখেন অতিরিক্ত জেলা প্রশাসক শিক্ষা, আইসিটি ও অতিরিক্ত জেলা ম্যাজিস্ট্যাট এ কে এম আব্দুল্লাহ বিন রশিদ, অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) ইফতেখার ইউনুছ, জেলা ত্রাণ ও পুনর্বাসন কর্মকর্তা আলমগীর হোসেন, জেলা কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের অতিরিক্ত উপপরিচালক জেসমিন জাহান, জেলা যুব উন্নয়ন অধিদপ্তরের সহকারী পরিচালক সাইফুল ইসলাম, উপজেলা ভারপ্রাপ্ত শিক্ষা কর্মকর্তা জুলফিকার আলী, প্রেসক্লাব জামালপুরের সভাপতি মুখলেছুর রহমান, সাংবাদিক বজলুর রহমান প্রমুখ।

অনুষ্ঠানের ধারণা পত্র ও তথ্যচিত্রভিত্তিক ভিডিও প্রদর্শন করেন সিডস কর্মসূচির ব্যবস্থাপক এস এ সামসুদ্দিন। সভায় সরকারি, বেসরকারি প্রতিষ্ঠানের ৪০ জন প্রতিনিধি অংশ নেন।

জেলা ত্রাণ ও পুনর্বাসন কর্মকর্তা আলমগীর হোসেন উন্নয়ন সংঘের সিডস কর্মসূচির কাছে আবেদন করে বলেন, সরকারে দুটি বড় নৌকা সারা বছর পড়ে থাকে এ গুলোকে শিক্ষার কাজে ব্যবহার করলে সবাই উপকৃত হবে।

উপস্থিত অংশগ্রহণকারীগণ সিডস কর্মসূচির প্রতিটি কাজের প্রশংসা করেন।

কর্মশালা সূত্র জানায়, অন্তর্ভুক্তিমূলক মানসম্মত শিক্ষা নিশ্চিতকরণে সহায়তা করা এবং শক্তিশালী সমাজ গঠনের পাশাপাশি জেন্ডার সমতা, পরিবেশ ও জলবায়ু পরিবর্তন, অন্তর্ভুক্তি এবং দুর্নীতিবিরোধী কার্যক্রম পরিচালনা করা হচ্ছে।

উল্লেখ্য, জেলার ইসলামপুর, দেওয়ানগঞ্জ ও জামালপুর সদর উপজেলায় ২০২৮ সাল পর্যন্ত কার্যক্রম চলবে।

নরওয়েভিত্তিক দাতা সংস্থা স্ট্রমী ফাউন্ডেশনের অর্থায়নে সিডস কর্মসূচি উন্নয়ন সংঘ বাস্তবায়ন করছে।

জনপ্রিয় সংবাদ

তারেক রহমানের প্রত্যয় : বৈষম্যহীন আর্থ-সামাজিক উন্নয়ন: দারিদ্র্যমুক্ত ও টেকসই রাষ্ট্র গঠন

সিডস কর্মসূচি শিক্ষাকে কমিউনিটির কাছে নিয়ে গেছে : জামালপুর ডিসি

আপডেট সময় ০৫:২৮:৫৭ অপরাহ্ন, বৃহস্পতিবার, ২৬ ডিসেম্বর ২০২৪