ঢাকা ১১:৪৭ অপরাহ্ন, বৃহস্পতিবার, ১৮ জুন ২০২৬, ৪ আষাঢ় ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
টানা বর্ষণ ও পাহাড়ি ঢলে জিঞ্জিরাম নদীর ভাঙন, বিলীন হচ্ছে বসতবাড়ি জামালপুরে ৩ দিনব্যাপী ফল মেলা শুরু জামালপুরে মেয়র পদে নির্বাচন করতে আগ্রহী সোহেল রানা খানের আলোচনা সভা অনুষ্ঠিত জমজমাট আয়োজনে ‘জামালপুর জেলা সমিতি অব নর্থ আমেরিকা ইনক’র অভিষেক অনুষ্ঠিত মাদারগঞ্জে চরাঞ্চলের ২৩০ পরিবার পেল হাঁস-মুরগি জামালপুরে জেসমিন প্রকল্পের সেরা চর্চা বিষয়ক মিডিয়া অ্যাডভোকেসি সভা অনুষ্ঠিত যমুনায় নিখোঁজ দুই শিশুর মরদেহ উদ্ধার আবৃত্তিতে জাতীয় পর্যায়ে শ্রেষ্ঠ জামালপুরের মারিয়া জনগণের অর্থ বিদেশে পাচার হতে দেওয়া হবে না : প্রধানমন্ত্রী দ্বিতীয় যমুনা সেতু নির্মাণের দাবি জানালো দেওয়ানগঞ্জবাসী

বকশীগঞ্জে আন্তঃক্যাডার বৈষম্য নিরসনের দাবিতে মানববন্ধন

বকশীগঞ্জে আন্তঃক্যাডার বৈষম্য নিরসনের দাবিতে মানববন্ধন কর্মসূচি। ছবি: বাংলারচিঠিডটকম

জামালপুরের বকশীগঞ্জ উপজেলায় আন্তঃক্যাডার বৈষম্য নিরসনে মানববন্ধন কর্মসূচি পালিত হয়েছে। উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের সামনে ২৬ ডিসেম্বর বৃহস্পতিবার বেলা ১১টা থেকে দুপুর ১২টা পর্যন্ত মানববন্ধন কর্মসূচি অনুষ্ঠিত হয়।

বকশীগঞ্জ সরকারি কিয়ামত উল্লাহ কলেজের সহকারী অধ্যাপক মো. রবিউল ইসলামের সঞ্চালনায় মানববন্ধনে বক্তব্য ও উপস্থিত ছিলেন বিসিএস শিক্ষা ক্যাডারের সহযোগী অধ্যাপক মোতাসিম বিল্লাহ রুবেল, বকশীগঞ্জ উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. আজিজুল হক, বিসিএস কৃষি ক্যাডারের উপজেলা কৃষি কর্মকর্তা আমিনুল ইসলাম, বিসিএস প্রাণিসম্পদ ক্যাডারের ভেটেরিনারি সার্জন শাহরিয়ার আরমান।

এছাড়াও বিসিএস স্বাস্থ্য ও শিক্ষা ক্যাডারের অন্যান্য কর্মকর্তাবৃন্দ উপস্থিত ছিলেন।

উপস্থিত কর্মকর্তাবৃন্দ সকল ক্যাডারের মধ্যে বিদ্যমান বৈষম্য দূরীকরণের জন্য বক্তব্য প্রদান করেন। তাছাড়া তারা বিসিএস স্বাস্থ্য ও শিক্ষা ক্যাডার বিলুপ্তির প্রস্তাবনা প্রত্যাখ্যান করেন এবং সরকারের উপসচিব পদে কোটা প্রথা বাতিল করে উন্মুক্ত প্রতিযোগিতার মাধ্যমে উপসচিব পদোন্নতির দাবি জানান।

জনপ্রিয় সংবাদ

টানা বর্ষণ ও পাহাড়ি ঢলে জিঞ্জিরাম নদীর ভাঙন, বিলীন হচ্ছে বসতবাড়ি

বকশীগঞ্জে আন্তঃক্যাডার বৈষম্য নিরসনের দাবিতে মানববন্ধন

আপডেট সময় ০৭:৫৮:৩৫ অপরাহ্ন, বৃহস্পতিবার, ২৬ ডিসেম্বর ২০২৪