ঢাকা ০৯:২৫ অপরাহ্ন, শনিবার, ১১ জুলাই ২০২৬, ২৭ আষাঢ় ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
সারাদেশে বন্যাদুর্গত মানুষের পাশে দাঁড়াতে প্রশাসন ও দলীয় নেতাকর্মীদের নির্দেশ প্রধানমন্ত্রীর চট্টগ্রাম বিভাগের পাঁচ জেলায় ১১ জুলাই এইচএসসি ও সমমানের পরীক্ষা স্থগিত রাজনীতি ভোগের জন্য নয়, এটি জনগণের ভাগ্য পরিবর্তনের মাধ্যম : তথ্যমন্ত্রী নিখোঁজ শিশু সাদের সন্ধানের দাবিতে মানববন্ধন বকশীগঞ্জে বসতঘর লুটপাটের প্রতিবাদে সংবাদ সম্মেলন অনুষ্ঠিত আসুন ‘সবুজ বসতি’ গড়ে তুলি : প্রধানমন্ত্রী জাতীয় পরিবেশ পদক পেলেন ৩ ব্যক্তি ও ৩ প্রতিষ্ঠান শেখ হাসিনাকে ফিরিয়ে আনতে কূটনৈতিক প্রচেষ্টায় ঘাটতি নেই : শামা নকলায় চলন্ত বাসে যাত্রী তোলা নিয়ে মারামারি, পথচারী নিহত যৌতুক : স্ত্রীকে শ্বাসরোধে হত্যা মামলার রায়ে আসামি স্বামীর মৃত্যুদণ্ড

ইসলামপুরে দুই মোটরসাইকেলে সংঘর্ষ, ১ কিশোর নিহত

নিহত কিশোর সিফাত আলী।

জামালপুরের ইসলামপুর উপজেলায় দুই মোটরসাইকেলের সংঘর্ষে সিফাত আলী (১৬) নামে এক কিশোরের মৃত্যু হয়েছে। এ সময় জীবন ও শাহিন নামের দুই সহপাঠী আহত হয়। ২০ ডিসেম্বর শুক্রবার সকালে গাইবান্ধা ইউনিয়নের চরদাদনা মোড়ে এই ঘটনা ঘটে। ওই কিশোর পৌর এলাকার উত্তর দরিয়ার ফকিরপাড়া গ্রামের তুলা সেখের ছেলে।

জানা গেছে, ইসলামপুর থেকে পোড়ারচর যাওয়ার পথে চর দাঁদনা মোড়ে দুইটি মোটরসাইকেল মুখোমুখি সংঘর্ষ হয়। স্থানীয় লোকজন তাদেরকে উদ্ধার করে ইসলামপুর স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে আসলে কর্তব্যরত চিকিৎসক উন্নত চিকিৎসার জন্য জামালপুর জেনারেল হাসপাতালে স্থানান্তর করেন। জামালপুর যাওয়ার পথে কিশোর রিফাত মারা যায়।

আহত সহপাঠী জীবন ও শাহিন দুইজন ময়মনসিংহ মেডিক্যাল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন রয়েছে।

ইসলামপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সাইফুল্লাহ সাইফ বাংলারচিঠিডটকমকে বলেন, পোড়ারচরে দুই মোটারসাইকেল সংঘর্ষে একজন নিহত এবং দুইজন আহত হওয়ার খবর পেয়ে পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করেছে। এ ব্যাপারে থানায় কেউ কোন অভিযোগ করেনি। অভিযোগ পেলে আইনগত ব্যবস্থা নেয়া হবে।

জনপ্রিয় সংবাদ

সারাদেশে বন্যাদুর্গত মানুষের পাশে দাঁড়াতে প্রশাসন ও দলীয় নেতাকর্মীদের নির্দেশ প্রধানমন্ত্রীর

ইসলামপুরে দুই মোটরসাইকেলে সংঘর্ষ, ১ কিশোর নিহত

আপডেট সময় ০৬:২৫:০০ অপরাহ্ন, শুক্রবার, ২০ ডিসেম্বর ২০২৪