ঢাকা ০৩:২৪ পূর্বাহ্ন, শনিবার, ০৯ মে ২০২৬, ২৫ বৈশাখ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
রবীন্দ্রনাথ শুধু সাহিত্যিক নন, সমাজ ও সভ্যতার গভীর পর্যবেক্ষক ছিলেন : তথ্য ও সম্প্রচার মন্ত্রী মির্জা ফখরুলসহ ১৫ জন পাচ্ছেন ‘আপোষহীন দেশনেত্রী বেগম খালেদা জিয়া স্মৃতি স্বর্ণপদক ২০২৬’ মানবতাবিরোধী কোনো অপরাধকে তামাদি হতে দেবে না সরকার : তথ্যমন্ত্রী বিবাহের আগে ছেলে-মেয়ে থ্যালাসিমিয়ার বাহক কিনা তা জানা জরুরি : সমাজকল্যাণ এবং মহিলা ও শিশু বিষয়ক মন্ত্রী জুলাই জাতীয় সনদ অক্ষরে অক্ষরে বাস্তবায়ন করবো : নজরুল ইসলাম খান গাঁজা সেবনের দায়ে বাবা-ছেলেকে কারাদণ্ড জামালপুরে রেডক্রস ও রেড ক্রিসেন্ট দিবস উদযাপিত হাওরের ক্ষতিগ্রস্ত কৃষকদের দ্রুত সহায়তা প্রদানের নির্দেশ প্রধানমন্ত্রীর দুর্যোগ ব্যবস্থাপনায় সক্ষমতা বৃদ্ধি করতে গবেষণা ও প্রশিক্ষণ ইনস্টিটিউট প্রতিষ্ঠা করা হবে : আসাদুল হাবিব দুলু স্বরাষ্ট্রমন্ত্রীর সাথে জার্মান রাষ্ট্রদূতের সাক্ষাৎ

ইয়েমেনের বিদ্যুৎ কেন্দ্র, বন্দর ও জ্বালানি স্থাপনায় ইসরাইলের হামলা

ইসরাইল ১৯ ডিসেম্বর বৃহস্পতিবার ইয়েমেনে বড় ধরনের বিমান হামলা চালিয়েছে। ইসরাইলি সামরিক বাহিনী দেশটির বিদ্যুৎ কেন্দ্র, তেল স্থাপনা ও বন্দর লক্ষ্য করে এই হামলা চালায় । খবর এএফপি’র।

ইসরাইলের সামরিক বাহিনী দাবি করেছে, ইয়েমেনের বিদ্যুৎ কেন্দ্র, তেল স্থাপনা ও বন্দরকে লক্ষ্য করে এই হামলা চালানো হয়েছে ।

সামরিক বাহিনী বলেছে, তারা হুথি বিদ্রোহী গোষ্ঠীর সামরিক অবস্থানে এই হামলা চালিয়েছে। ইরান-সমর্থিত ইয়েমেনের এই সশস্ত্র বিদ্রোহী গোষ্ঠীটি ফিলিস্তিনের গাজায় ইসরায়েলি আগ্রাসন ও গণহত্যার প্রতিবাদে সম্প্রতি ইহুদি ওই দেশটিতে হামলা চালিয়েছিল ।

ইসরাইলকে লক্ষ্য করে ইয়েমেন থেকে একটি ক্ষেপণাস্ত্র নিক্ষেপ করার পরপরই এ ঘোষণা আসে।

হুথি-সমর্থিত আল মাসিরা টিভি চ্যানেল বলেছে, বৃহস্পতিবার ইয়েমেনের রাজধানী সানায় এবং বন্দর নগরী হোদেইদাহতে আক্রমণাত্মক হামলা চালানো হয়েছে। এর মধ্যে সানায় দুটি কেন্দ্রীয় বিদ্যুৎ কেন্দ্রকে লক্ষ্য করে এই হামলা চালানো হয়েছে। আর হোদেইদাহতে শত্রুরা বন্দরকে লক্ষ্য করে চারটি হামলা চালায় এবং একটি তেল স্থাপনাকে লক্ষ্য করে অন্য দুটি হামলার ঘটনা ঘটেছে বলে আল মাসিরা টিভি রিপোর্ট করেছে।

ইসরায়েলের দাবি, হামলা করা লক্ষ্যবস্তুগুলোকে হুথি বাহিনী তাদের সামরিক অভিযানের জন্য ব্যবহার করে আসছিল।

ইসরায়েলের সামরিক বাহিনী এই সপ্তাহে দ্বিতীয়বারের মতো ইয়েমেনে ক্ষেপণাস্ত্র নিক্ষেপ করেছে।

হুথি বিদ্রোহীরা বলেছে যে তারা ফিলিস্তিনিদের সাথে সংহতি প্রকাশ করেছে এবং গাজার আগ্রাসন বন্ধ না হওয়া পর্যন্ত এবং অবরোধ প্রত্যাহার না হওয়া পর্যন্ত অভিযান চালিয়ে যাওয়ার প্রতিশ্রুতি দিয়েছে।

হুথিরা নিয়মিতভাবে লোহিত সাগর এবং এডেন উপসাগরে বাণ্যিজ্যিক জাহাজগুলোকে হামলার লক্ষ্যবস্তু করছে, যার ফলে মার্কিন যুক্তরাষ্ট্র এবং কখনও কখনও ব্রিটিশ বাহিনী হুথিদের লক্ষ্যবস্তুতে প্রতিশোধমূলক হামলা চালায়।

ইসরাইলের সামরিক বাহিনীর মুখপাত্র ড্যানিয়েল হাগারি বলেছেন, ইসরাইলি বাহিনী ইয়েমেনের রাজধানী সানায়, বন্দর এবং জ্বালানি অবকাঠামোসহ হুথি সামরিক স্থাপনাগুলোতে হামলা চালিয়েছে।

জনপ্রিয় সংবাদ

রবীন্দ্রনাথ শুধু সাহিত্যিক নন, সমাজ ও সভ্যতার গভীর পর্যবেক্ষক ছিলেন : তথ্য ও সম্প্রচার মন্ত্রী

ইয়েমেনের বিদ্যুৎ কেন্দ্র, বন্দর ও জ্বালানি স্থাপনায় ইসরাইলের হামলা

আপডেট সময় ১১:৩৪:২৩ অপরাহ্ন, বৃহস্পতিবার, ১৯ ডিসেম্বর ২০২৪