ঢাকা ০৮:০৭ অপরাহ্ন, শনিবার, ১১ জুলাই ২০২৬, ২৭ আষাঢ় ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
সারাদেশে বন্যাদুর্গত মানুষের পাশে দাঁড়াতে প্রশাসন ও দলীয় নেতাকর্মীদের নির্দেশ প্রধানমন্ত্রীর চট্টগ্রাম বিভাগের পাঁচ জেলায় ১১ জুলাই এইচএসসি ও সমমানের পরীক্ষা স্থগিত রাজনীতি ভোগের জন্য নয়, এটি জনগণের ভাগ্য পরিবর্তনের মাধ্যম : তথ্যমন্ত্রী নিখোঁজ শিশু সাদের সন্ধানের দাবিতে মানববন্ধন বকশীগঞ্জে বসতঘর লুটপাটের প্রতিবাদে সংবাদ সম্মেলন অনুষ্ঠিত আসুন ‘সবুজ বসতি’ গড়ে তুলি : প্রধানমন্ত্রী জাতীয় পরিবেশ পদক পেলেন ৩ ব্যক্তি ও ৩ প্রতিষ্ঠান শেখ হাসিনাকে ফিরিয়ে আনতে কূটনৈতিক প্রচেষ্টায় ঘাটতি নেই : শামা নকলায় চলন্ত বাসে যাত্রী তোলা নিয়ে মারামারি, পথচারী নিহত যৌতুক : স্ত্রীকে শ্বাসরোধে হত্যা মামলার রায়ে আসামি স্বামীর মৃত্যুদণ্ড

বিস্ফোরণে রাশিয়ার উচ্চপদস্থ সেনা কর্মকর্তা নিহত

রাশিয়ার রাজধানী মস্কোতে ১৭ ডিসেম্বর মঙ্গলবার এক বিস্ফোরণে সেদেশের উচ্চপদস্থ এক সেনা কর্মকর্তা নিহত হয়েছে। খবর এএফপি’র।

রাশিয়ার সশস্ত্র বাহিনীর রাসায়নিক, জৈবিক এবং বিকিরন প্রতিরক্ষা বাহিনীর কমান্ডার ইগর কিরিলোভ তার ডেপুটিসহ দক্ষিন-পূর্ব মস্কোর ঐ বিস্ফোরনে নিহত হন। সকালে যখন তারা একটি বিল্ডিং থেকে বের হয়ে আসছিলেন। বাড়িটির প্রবেশদ্বারের পাশে একটি স্কুটারে বিস্ফোরক ডিভাইস রাখা ছিল। রাশিয়ার তদন্তকারী কমিটি জানিয়েছে, ওই ডিভাইসে সকালে মস্কোর রাইয়াজান্সকি এভিনিউয়ে বিস্ফোরনটি ঘটানো হয়। বিস্ফোরনে বাড়িটির কয়েকটা জানালা ভেঙ্গে যায়, প্রবেশদ্বার চরমভাবে ক্ষতিগ্রস্ত হয়।

কিরিলোব ২০১৭ সাল থেকে রাশিয়ার রাসায়নিক, জৈবিক এবং বিকিরণ প্রতিরক্ষা বাহিনীর কমান্ডার ছিলেন। গত অক্টোবরে ইউক্রেনে রাসায়নিক অস্ত্র ব্যবহারের কথা বলে, তার উপর বৃটেন নিষেধাজ্ঞা জারী করে।

জনপ্রিয় সংবাদ

সারাদেশে বন্যাদুর্গত মানুষের পাশে দাঁড়াতে প্রশাসন ও দলীয় নেতাকর্মীদের নির্দেশ প্রধানমন্ত্রীর

বিস্ফোরণে রাশিয়ার উচ্চপদস্থ সেনা কর্মকর্তা নিহত

আপডেট সময় ০৬:১৯:৩৭ অপরাহ্ন, মঙ্গলবার, ১৭ ডিসেম্বর ২০২৪