ঢাকা ০৮:০৫ অপরাহ্ন, সোমবার, ২৪ অগাস্ট ২০২৬, ৯ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
বঙ্গভবনে নবনির্বাচিত রাষ্ট্রপতির কার্যক্রম শুরু কোনো শিশু স্কুলের বাইরে থাকবে না, প্রতিটি শিশুই শিখবে : প্রাথমিক ও গণশিক্ষা প্রতিমন্ত্রী র‌্যাবের অভিযান : দেওয়ানগঞ্জে ৪০ লাখ টাকার হেরোইনসহ মাদক কারবারি গ্রেপ্তার ঝাড়কাটা বহুমুখী উচ্চ বিদ্যালয় যেন ১১৯ বছরের আলোকবর্তিকা গৃহবধূর মরদেহ উদ্ধার, স্বামী পলাতক সন্ত্রাসী ও চাঁদাবাজদের ধরতে আইনশৃঙ্খলা বাহিনীকে কঠোর নির্দেশ স্বরাষ্ট্রমন্ত্রীর ভিক্ষার চালেই চলে বৃদ্ধ দম্পতির সংসার, সড়কের পাশে ঝুপড়িতে মানবেতর জীবন বকশীগঞ্জে বৃত্তিপ্রাপ্ত শিক্ষার্থীদের সংবর্ধনা জামালপুরে ১০০ এতিম শিক্ষার্থী পেল দোস্ত এইডের শিক্ষাবৃত্তি সরকার কারিগরি শিক্ষাকে সবচেয়ে বেশি গুরুত্ব দিচ্ছে : ওয়ারেছ আলী মামুন

বকশীগঞ্জে বিজয় মেলা শুরু, বীর মুক্তিযোদ্ধাদের সংবর্ধনা

বীর মুক্তিযোদ্ধাদের সংবর্ধনা দেওয়া হয়। ছবি: বাংলারচিঠিডটকম

জামালপুরের বকশীগঞ্জ উপজেলায় যথাযথ মর্যাদায় মহান বিজয় দিবস ১৬ ডিসেম্বর সোমবার পালিত হয়েছে।

মহান বিজয় দিবস উপলক্ষে উপজেলা প্রশাসনের উদ্যোগে সকালে এন এম উচ্চ বিদ্যালয়ে জাতীয় পতাকা উত্তোলন ও বিজয় মেলার উদ্বোধন করা হয়।

দুপুর ১২টায় বীর মুক্তিযোদ্ধা, মুক্তিযোদ্ধাদের পরিবার ও শহীদ পরিবারের সদস্যদের সংবর্ধনা দেওয়া হয়।

উপজেলা ছাত্রদলের আহ্বায়ক জোবাইদুল ইসলাম শামীমের সঞ্চালনায় এবং উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) অহনা জিন্নাতের সভাপতিত্বে সংবর্ধনা অনুষ্ঠানে বক্তব্য রাখেন সহকারী কমিশনার (ভূমি) আসমা উল হুসনা, উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. মোহাম্মদ আজিজুল হক, বকশীগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) খন্দকার শাকের আহমেদ, সাবেক মুক্তিযোদ্ধা কমান্ডার নওশেদ আলী, বীর মুক্তিযোদ্ধা আবদুর রশিদ, বীর মুক্তিযোদ্ধা শহিদুর রহমান, বীর মুক্তিযোদ্ধা আমিনুল হক, বীরমুক্তিযোদ্ধা পরিমল সাহা, এনএম উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক মামুনুর রশিদ রশিদ, উপজেলা বিএনপির যুগ্ম আহ্বায়ক আবদুল হামিদ, পৌর বিএনপির যুগ্ম আহ্বায়ক মো. আশরাফ প্রমুখ।

সংবর্ধনা অনুষ্ঠানে বীর মুক্তিযোদ্ধা, বীর মুক্তিযোদ্ধা পরিবারের সদস্যরা ও উপজেলা প্রশাসনের কর্মকর্তাবৃন্দ উপস্থিত ছিলেন।

পরে বিজয় মেলায় অংশগ্রহণকারীদের মাঝে পুরস্কার বিতরণ করা হয়।

জনপ্রিয় সংবাদ

বঙ্গভবনে নবনির্বাচিত রাষ্ট্রপতির কার্যক্রম শুরু

বকশীগঞ্জে বিজয় মেলা শুরু, বীর মুক্তিযোদ্ধাদের সংবর্ধনা

আপডেট সময় ০৬:৪০:১৫ অপরাহ্ন, সোমবার, ১৬ ডিসেম্বর ২০২৪