ঢাকা ০৫:৪৪ অপরাহ্ন, বৃহস্পতিবার, ১৮ জুন ২০২৬, ৪ আষাঢ় ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
আবৃত্তিতে জাতীয় পর্যায়ে শ্রেষ্ঠ জামালপুরের মারিয়া জনগণের অর্থ বিদেশে পাচার হতে দেওয়া হবে না : প্রধানমন্ত্রী দ্বিতীয় যমুনা সেতু নির্মাণের দাবি জানালো দেওয়ানগঞ্জবাসী পুড়িয়ে হত্যা : আসামির মৃত্যুদণ্ড, ধর্ষণ : আসামির যাবজ্জীবন কারাদণ্ড জামালপুরে বাল্যবিবাহ-শিশুশ্রম প্রতিরোধে সাংবাদিকদের সঙ্গে এপির মতবিনিময় বীর মুক্তিযোদ্ধা বারী মণ্ডল আর নেই, তাঁর প্রতি রাষ্ট্রীয় সম্মান প্রদর্শন জামালপুরে অংশীজনদের সাথে সমঝোতা স্মারক ও কৃষি যন্ত্রপাতি বিতরণ বিএনপিনেতা জিএস ফিরোজ মিয়ার গণসংযোগ, লিফলেট বিতরণ সংসদ সদস্য শামীম তালুকদারের রোগমুক্তি কামনায় দোয়া মাহফিল বকশীগঞ্জে বিদ্যুৎস্পৃষ্টে মৃত্যু

সরিষাবাড়ীর একটি মন্দিরে দুর্বৃত্তের হানা, প্রতিমা ভাংচুর, দানবাক্স চুরি

পুলিশ ও সেনাসদস্যরা কামরাবাদ কেন্দ্রীয় মহাশ্মশান কালিমাতা মন্দির পরিদর্শন করেন।ছবি : বাংলারচিঠিডটকম

জামালপুরের সরিষাবাড়ী পৌর এলাকার একটি মন্দিরে হানা দিয়ে সাতটি প্রতিমা ভাংচুর এবং দানবাক্স ও প্রতিমার স্বর্ণালংকার চুরি করে নিয়ে গেছে দুর্বৃত্তরা। ১২ ডিসেম্বর বৃহস্পতিবার দিবাগত গভীর রাতে স্থানীয় কামরাবাদ কেন্দ্রীয় মহাশ্মশান কালিমাতা মন্দিরে এ ঘটনা ঘটে। এ ঘটনার সাথে জড়িতদের গ্রেপ্তার ও দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানিয়েছেন ওই মন্দির কমিটির নেতৃবৃন্দ।

মন্দির কমিটির সভাপতি উত্তম কুমার এ প্রতিবেদককে জানান, ১২ ডিসেম্বর সন্ধ্যা পর্যন্ত কামরাবাদ কেন্দ্রীয় মহাশ্মশান কালিমাতা মন্দিরে আরাধনা চলে। পরে মন্দিরের লোকজন বাড়িতে চলে যান। এরপর ১৩ ডিসেম্বর শুক্রবার সকালে স্থানীয়রা মন্দিরের পাশে ঝিনাই নদে গোসল করতে গিয়ে ঘাটে প্রতিমার কিছু ভাঙা অংশ দেখতে পান। পরে তারা মন্দিরে গিয়ে মন্দিরের গেট খোলা থাকতে দেখেন। মন্দিরের ভেতরে কালিমূর্তি, মহাদেব, ডাকুনি, ঝুকুনি, শীতলা, শেয়াল পণ্ডিত ও মহাকাল ভৈরব প্রতিমাগুলো ভাংচুর অবস্থায় দেখা যায়। দুর্বৃত্তরা মন্দিরের দানবাক্স ও প্রতিমার স্বর্ণালংকারও চুরি করে নিয়ে গেছে।

বিষয়টি থানায় জানালে জামালপুর জেলা পুলিশের অতিরিক্ত পুলিশ সুপার সোহেল আহমুদ, সরিষাবাড়ী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) চাঁদ মিয়া ও সেনা সদস্যরা ঘটনাস্থল পরিদর্শন করেন। এ সময় মন্দিরর কমিটির নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন। স্থানীয় উৎসুক অনেক মানুষও ঘটনাস্থলে ভিড় করেন।

মন্দির কমিটির সদস্য আইনজীবী শিবলু চক্রবর্তী এ প্রতিবেদককে বলেন, আমাদের মন্দিরে হানা দিয়ে বিভিন্ন মূর্তি ভাংচুর এবং দানবাক্স ও প্রতিমার স্বর্ণালঙ্কার চুরির ঘটনার সাথে জড়িত দুর্বৃত্তদের দ্রুত গ্রেপ্তার করে আইনের আওতায় আনার দাবি জানাচ্ছি।

এ ব্যাপারে সরিষাবাড়ী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) চাঁদ মিয়া বাংলারচিঠিডটকমকে বলেন, কামরাবাদ কেন্দ্রীয় মহাশ্মশান কালিমাতা মন্দিরের ঘটনার সংবাদ পেয়ে ঘটনাস্থল পরিদর্শন করা হয়েছে। এখনও লিখিত অভিযোগ পাইনি। ঘটনাটি তদন্ত করে আইনগত ব্যবস্থা নেয়া হবে।

জনপ্রিয় সংবাদ

আবৃত্তিতে জাতীয় পর্যায়ে শ্রেষ্ঠ জামালপুরের মারিয়া

সরিষাবাড়ীর একটি মন্দিরে দুর্বৃত্তের হানা, প্রতিমা ভাংচুর, দানবাক্স চুরি

আপডেট সময় ১০:০০:০৩ অপরাহ্ন, শুক্রবার, ১৩ ডিসেম্বর ২০২৪