ঢাকা ০৫:১১ অপরাহ্ন, রবিবার, ২৭ সেপ্টেম্বর ২০২৬, ১২ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
শ্রীবরদীতে ফলবান কলাগাছ কর্তন : গ্রেপ্তার ২ বুকের পাটা থাকলে এখনই আসেন, ডিসেম্বর পর্যন্ত অপেক্ষা করতে চাই না : তথ্য প্রতিমন্ত্রী ইয়াসের খান সরিষাবাড়ী উপজেলা যুব ইউনিয়ন কমিটিতে সভাপতি রানা, এনায়েত সাধারণ সম্পাদক নির্বাচিত বকশীগঞ্জে মাধ্যমিক বিদ্যালয়ে চলছে প্রাথমিক বিদ্যালয়ের পাঠদান কার্যক্রম পিয়ারপুরে অবৈধ ইটভাটার চিমনি গুঁড়িয়ে দিল প্রশাসন জাতিসংঘ সফর শেষে নিউইয়র্ক ছাড়লেন প্রধানমন্ত্রী বাংলাদেশের পর্যটনশিল্পকে বিশ্বমানের শিল্পে উন্নীত করা আমাদের উন্নয়ন পরিকল্পনার অন্যতম অগ্রাধিকার: প্রধানমন্ত্রী ১ হাজার ৪৯৮ পর্যটন আকর্ষণ নিয়ে জাতীয় মহাপরিকল্পনা গ্রহণ করা হচ্ছে : রাষ্ট্রপতি প্রধানমন্ত্রীর জাতিসংঘ ভাষণের প্রশংসা সুশীল সমাজ ও সাধারণ মানুষের চীনের প্রেসিডেন্ট সি চিনকে নতুন বলরুম নির্মাণস্থল ঘুরিয়ে দেখালেন ট্রাম্প : হোয়াইট হাউস

ভারতে হাসপাতালে আগুনে ৬ জন নিহত

ভারতের দক্ষিণাঞ্চলের একটি বেসরকারি হাসপাতালে আগুনে ৬ জন নিহত হয়েছে। আহত হয়েছে দুই ডজনেরও বেশি লোক।

আগুন নিভানোর সরঞ্জামের পর্যাপ্ত ঘাটতি থাকায় এবং অনিয়মিত নিরাপত্তা ব্যবস্থার কারণে ভারতে ভবনে আগুন লাগার ঘটনা সাধারণ ব্যাপারে পরিণত হয়েছে।

ভারতের দক্ষিণাঞ্চলীয় তামিল নাডু রাজ্যে ১২ ডিসেম্বর বৃহস্পতিবার রাতে এই অগ্নিকান্ডের ঘটনা ঘটে। আগুন লাগার কারণ তদন্ত করা হচ্ছে।

বার্তা সংস্থা পিটিআই জানিয়েছে, ৬ জনকে দিনদিগুল শহরের একটি বেসরকারি হাসপাতালের লিফটে অচেতন অবস্থায় পাওয়া গেছে।

পুলিশ সুপার এ প্রদীপ এএফপি’কে জানিয়েছেন, আগুনে প্রায় ৩০ জন আহত হয়েছে, তবে তাদের অবস্থা স্থিতিশীল।

এদিকে ‘টাইমস অব ইন্ডিয়া’ জানিয়েছে, হাসপাতারের অভ্যর্থনা কক্ষ থেকে আগুনের সুত্রপাত হলে তা দ্রুত অন্যান্য তলায় ছড়িয়ে পড়ে।

শ্রীবরদীতে ফলবান কলাগাছ কর্তন : গ্রেপ্তার ২

ভারতে হাসপাতালে আগুনে ৬ জন নিহত

আপডেট সময় ০৪:৫৯:২৩ অপরাহ্ন, শুক্রবার, ১৩ ডিসেম্বর ২০২৪