ঢাকা ০৪:১৭ অপরাহ্ন, মঙ্গলবার, ০৬ অক্টোবর ২০২৬, ২১ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
শিক্ষকতাকে মেধাবীদের পছন্দের প্রথম পেশা করতে কাজ করছে সরকার : প্রধানমন্ত্রী গণমাধ্যমের স্বাধীনতা নিশ্চিত করতে সরকার বদ্ধপরিকর : তথ্যমন্ত্রী চরযথার্থপুর দাখিল মাদরাসার দপ্তরীকে মারধরের প্রতিবাদে মানববন্ধন নকলায় বিশ্ব শিক্ষক দিবস পালিত মাদারগঞ্জে আগুনে পুড়ল ৪ গরু, দগ্ধ আরও দুটি প্রধানমন্ত্রীর সঙ্গে ব্রিটিশ হাইকমিশনারের সাক্ষাৎ ওয়েজবোর্ড বাস্তবায়নে উদ্যোগ নেবে সরকার : তথ্য প্রতিমন্ত্রী লটারির মাধ্যমে সাব-রেজিস্ট্রার বদলি ৬ অক্টোবর সরিষাবাড়ী উপজেলা বিএনপির সভাপতি আজিম উদ্দিনের স্মরণসভা অনুষ্ঠিত যানবাহন চালকদের দক্ষতা বৃদ্ধিতে জামালপুরে বিআরটিএ’র প্রশিক্ষণ কর্মশালা

২০২৪ সালে ৫৪ জন সাংবাদিককে হত্যা

সারা পৃথিবীতে ২০২৪ সালে কর্মরত অবস্থায় বা শুধুমাত্র সাংবাদিকতা পেশার কারণে ৫৪ জন সাংবাদিক খুন হয়েছে। রিপোর্টারস উইদাউট বর্ডারসকে উদ্ধৃত করে এএফপি এ খবর জানায় ।

প্রেস ফ্রিডম এনজিও’র মতে এদের মধ্যে ১৮ জনের মৃত্যুর জন্য দায়ী ইসরাইলি সেনাবাহিনী। যাদের ১৬ জন মারা গেছে গাজায়, আর দু’জন লেবাননে।

রিপোর্টারস উইদাউট বর্ডারস তার বার্ষিক প্রতিবেদনে বলছে, সাংবাদিকদের জন্য ফিলিস্তিন হচ্ছে সবচেয়ে বিপদজনক জায়গা। প্রতিষ্ঠানটি সাংবাদিকদের বিরুদ্ধে যুদ্ধাপরাধ করা হয়েছে, এ কারণে ইসরাইলি সেনাদের বিপক্ষে আন্তর্জাতিক ক্রিমিনাল কোর্টে চারটি অভিযোগও দাখিল করেছে।

২০২৩ সালের অক্টোবরে গাজা যুদ্ধের শুরু থেকে এখন পর্যন্ত সেখানে ১৪৫ জনের বেশি সাংবাদিকককে হত্যা করা হয়েছে। এর মাঝে কর্মরত অবস্থায় মারা যায় ৩৫ জন, বলছে আরএসএফ।

এই অভিযোগ অস্বিকার কার ইসরাইলের মুখপাত্র ডেভিড মার্সার বুধবার এক সংবাদ সম্মেলনে বলেছে, কিছু সাংবাদিক বিমান হামলায় মারা গিয়ে থাকতে পারে। এ সংখ্যা সত্যি হতে পারে না, আমরা বিশ্বাস করি না যে আরএসএফ সঠিক (রিপোটার্স উইদাউট বর্ডারস) ”

গাজার পর সাংবাদিকদের জন্য সবচেয়ে কঠিন জায়গা হচ্ছে পাকিস্তান। যেখানে চব্বিশ সালে সাতজন সাংবাদিককে হত্যা করা হয়েছে। আরএসএফের মতে পাকিস্তানের পর আছে বাংলাদেশ এবং মেক্সিকো।

২০২৩ সালে পৃথিবীব্যাপী নিহত সাংবাদিকের সংখ্যা ছিল ৪৫।

এছাড়া চব্বিশ সালে ৫৫০ জন সাংবাদিককে জেলে পাঠানো হয়। এক্ষেত্রে প্রথমে আছে চীন, তারপর মিয়ানমার, এরপর ইসরাইল।

বিশ্বব্যাপী ৫৫ জন সাংবাদিক জিম্মি হিসাবে আটক আছে। যাদের অর্ধেক আটক ইসলামিক স্টেট জিহাদিদের হাতে।

জনপ্রিয় সংবাদ

শিক্ষকতাকে মেধাবীদের পছন্দের প্রথম পেশা করতে কাজ করছে সরকার : প্রধানমন্ত্রী

২০২৪ সালে ৫৪ জন সাংবাদিককে হত্যা

আপডেট সময় ০৫:২৯:৫৯ অপরাহ্ন, বৃহস্পতিবার, ১২ ডিসেম্বর ২০২৪