ঢাকা ০৬:৫৮ অপরাহ্ন, সোমবার, ২৬ অক্টোবর ২০২৬, ১১ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
চার দিনের সরকারি সফরে আজ রাতে জাপান যাচ্ছেন প্রধানমন্ত্রী ২০২৭ শিক্ষাবর্ষের জন্য চতুর্থ ও ষষ্ঠ শ্রেণির নতুন ৪ বইয়ের অনুমোদন বাংলাদেশে ফ্যাসিস্ট বা পলাতক অপরাধীকে কোন অপতৎপরতা চালানোর সুযোগ দেওয়া হবে না : স্বরাষ্ট্রমন্ত্রী ইমামের যাবজ্জীবন কারাদণ্ড ডিবির অভিযান : বকশীগঞ্জে ২১৭ বোতল ভারতীয় মদ মোটরসাইকেলসহ গ্রেপ্তার ৫ ইসলামপুর প্রেসক্লাবের ত্রি-বার্ষিক নির্বাচন ১৪ নভেম্বর দারিদ্রের বিরুদ্ধে যুদ্ধজয়ের পথে একজন শারমিনের গল্প শেরপুরে দেশি কড়ি কাইট্টা উদ্ধার, অবমুক্ত জামালপুরে দোকান মালিক সমিতির পরামর্শ সভা অনুষ্ঠিত ট্রাম্পের ‘বিশৃঙ্খলা ও নিষ্ঠুরতার’ সমালোচনা করলেন ওবামা

জামালপুরে কৃষকদলের ৪৪তম প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপিত

কৃষকদলের ৪৪তম প্রতিষ্ঠাবার্ষিকীর শোভাযাত্রা। ছবি : বাংলারচিঠিডটকম

বাংলাদেশ জাতীয়তাবাদী কৃষকদলের ৪৪তম প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপিত হয়েছে। এ উপলক্ষে ১১ ডিসেম্বর বুধবার জামালপুরে আলোচনা সভা ও বর্ণাঢ্য শোভাযাত্রা কর্মসূচি পালন করেছে জামালপুর জেলা কৃষকদল।

প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে বেলা ১১টার দিকে জামালপুর শহরের স্টেশন বাজার মোড়ে জামালপুর জেলা বিএনপি কার্যালয়ের সামনে আলোচনা সভা অনুষ্ঠিত হয়। জেলা কৃষকদলের আহ্বায়ক মাজেদুল ইসলাম সাত্তারের সভাপতিত্বে অনুষ্ঠিত আলোচানা সভায় প্রধান অতিথির বক্তব্য রাখেন জামালপুর জেলা বিএনপি সাধারণ সম্পাদক আইনজীবী শাহ্ মো. ওয়ারেছ আলী মামুন।

জেলা কৃষকদলের সদস্য সচিব গাউছুল আজম শাহীনের সঞ্চালনায় অনুষ্ঠিত আলোচনা সভায় বিশেষ অতিথির বক্তব্য রাখেন জামালপুর শহর বিএনপির সভাপতি মো. লিয়াকত আলী ও সাধারণ সম্পাদক শাহ্ আব্দুল্লাহ আল মাসুদ, সদর উপজেলা বিএনপির সভাপতি মো. শফিউর রহমান ও সাধারণ সম্পাদক রুহুল আমিন মিলন, জেলা কৃষকদলের যুগ্ম আহ্বায়ক সালেহীন মাসুদ প্রমুখ।

আলোচনা সভা শেষে দলীয় কার্যালয়ের সামনে থেকে শহরের প্রধান সড়কে বর্ণাঢ্য শোভাযাত্রা বের হয়। শোভাযাত্রা শহরের বকুলতলা মোড়ে গিয়ে শেষ হয়। আলোচনা সভা ও শোভাযাত্রায় জেলা বিএনপি, কৃষকদলসহ বিভিন্ন অঙ্গ ও সহযোগী সংগঠনের বিপুল সংখ্যক নেতা-কর্মী অংশ নেন।

জনপ্রিয় সংবাদ

চার দিনের সরকারি সফরে আজ রাতে জাপান যাচ্ছেন প্রধানমন্ত্রী

জামালপুরে কৃষকদলের ৪৪তম প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপিত

আপডেট সময় ১০:০১:১৮ অপরাহ্ন, বুধবার, ১১ ডিসেম্বর ২০২৪