ঢাকা ১০:২৫ পূর্বাহ্ন, রবিবার, ০৬ সেপ্টেম্বর ২০২৬, ২২ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
দেশের উন্নয়নের লক্ষ্যে কাজ করছে বিএনপি সরকার : মন্ত্রী রশিদুজ্জামান মিল্লাত মাদারগঞ্জে শতদল ও স্বদেশ সমবায় সমিতির ৬ কোটি ১০ লাখ টাকার জমির দলিল হস্তান্তর বিদ্যুতের নামে শুধু প্ল্যান্ট করেছে আওয়ামী লীগ : বিমান ও পর্যটন মন্ত্রী বিএনপিনেতা ফিরোজ মিয়া’র উদ্যােগে উঠান বৈঠক অনুষ্ঠিত পিংনা বালিকা উচ্চ বিদ্যালয়ে শিক্ষার মানোন্নয়নে অভিভাবক সমাবেশ অনুষ্ঠিত বাগেরহাটায় প্রীতি ফুটবল টুর্নামেন্ট অনুষ্ঠিত মাদারগঞ্জে মিটারের আবেদন করতেই ‘ভুতুড়ে বিল’ : মিটার নেই, সংযোগও নেই তবুও এল বিদ্যুৎ বিল! জামালপুরে তারেক রহমানের কারামুক্তি দিবস পালিত মানিক সওদাগর বললেন ‘ওটা ছিল ‘স্লিপ অব টাং’ জামালপুরে হচ্ছে মানসিক স্বাস্থ্য বিষয়ক প্রশিক্ষণ

নকলায় ২১ কেজি গাঁজাসহ ৩ মাদক কারবারি গ্রেপ্তার

গাঁজাসহ গ্রেপ্তার তিনজন মাদক কারবারি। ছবি: বাংলারচিঠিডটকম

শেরপুরের নকলায় জেলা মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের অভিযানে ২১ কেজি গাঁজাসহ তিনজন মাদক কারবারিকে গ্রেপ্তার করা হয়েছে। ৮ ডিসেম্বর রবিবার ভোররাতে নকলা পৌর শহরের হলপট্টি মোড়ে একটি সিএনজিতে তল্লাশি চালিয়ে এসব গাঁজা উদ্ধার করা হয়।

গ্রেপ্তার মাদক কারবারিরা হলেন শেরপুর সদর উপজেলার কামারিয়া ইউনিয়নের তেতুলিয়া রামপুর বাজার গ্রামের মো. নওশেদের ছেলে মো. নয়ন (২২), তারাকান্দি গ্রামের মো. পিয়ার আলীর ছেলে মো. রাছেল (২৪) ও একই গ্রামের আব্দুল খালেকের ছেলে মো. আল আমিন (২৮)। ৮ ডিসেম্বর দুপুরে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনের মামলায় তাদের নকলা থানা পুলিশের মাধ্যমে আদালতে সোপর্দ করা হয়।

জেলা মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের সহকারী পরিচালক ফয়সাল মাহমুদ বলেন, মাদকদ্রব্য নিয়ন্ত্রণে মাদকের মূল গডফাদারসহ স্থানীয় পর্যায়ের সকল মাদক কারবারিকে আইনের আওতায় আনতে নিয়মিত এই অভিযান পরিচালনা করা হচ্ছে। এরই ধারাবাহিকতায় গোপন সূত্রের খবর পেয়ে আমরা এই তল্লাশি চালাই এবং একটি সিএনজি থেকে ২১ কেজি ওজনের গাঁজার ১০টি প্যাকেট উদ্ধার করি। সেইসাথে মাদকদ্রব্য পরিবহন ও বিক্রির সাথে জড়িত তিনজন মাদক কারবারিকে আটক করা হয়। উদ্ধার করা গাঁজার আনুমানিক মূল্য প্রায় সাড়ে ৫ লাখ টাকা।

তিনি আরও বলেন, প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে, নেত্রকোনা জেলার সীমান্ত দিয়ে পার্শ্ববর্তী দেশ ভারত থেকে পাচার করে এই গাঁজা শেরপুরে বিক্রি করার উদ্দেশ্যে আনা হচ্ছিল। ভবিষ্যতেও এ ধরনের অভিযান অব্যাহত থাকবে।

দেশের উন্নয়নের লক্ষ্যে কাজ করছে বিএনপি সরকার : মন্ত্রী রশিদুজ্জামান মিল্লাত

নকলায় ২১ কেজি গাঁজাসহ ৩ মাদক কারবারি গ্রেপ্তার

আপডেট সময় ০৩:৪৩:০৮ অপরাহ্ন, সোমবার, ৯ ডিসেম্বর ২০২৪